বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /মাওয়ায় ভাড়ি যন্ত্রপাতির ভিড় বেড়েছে
জাতীয়

মাওয়ায় ভাড়ি যন্ত্রপাতির ভিড় বেড়েছে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৬, ৪:০০ পিএম·সর্বশেষ: ২৭ নভেম্বর ২০১৬, ৪:০০ পিএম
মাওয়ায় ভাড়ি যন্ত্রপাতির ভিড় বেড়েছে

বিডি নিউজ ৬৪: মাওয়ায় ভাড়ি যন্ত্রপাতির ভিড় বেড়েছে। তা ছড়িয়ে পড়েছে জাজিরা পর্যন্ত। চারিদিকে এখন কাজ আর কাজ।

কাজের প্রসার আরও বেড়ে যাওয়ায় দৃশ্যপটও পাল্টাতে শুরু করেছে। মূল সেতুর কাজ এতদিন পানির নিচেই ছিল বেশী, এখন দৃশ্যমান হতে চলেছে। সেতুর জাজিরা প্রান্তে ভয়াডাক্টের পাইল বসছে হরদম।

আর নদীতে পাইলের পাশাপাশি এখন পিলারও হচ্ছে। সেতু বুননের কাজে পেয়েছে এখন নতুন গতি। তাই রাতদিন এখন ভাড়ি ভাড়ি যন্ত্রপাতির নানা রকম শব্দে বিশেষ পরিবেশ তৈরি করেছে আশপাশে।

এসব শব্দ যেন এই এলাকার আর্শিবাদ। তাই আশপাশের এলাকার মানুষের নানা রকম অভিজ্ঞতা এই নিয়ে। লৌহজং উপজেলার কনকসার নতুনকান্দি গ্রামের রেজাউল করিম (৪৮) বলেন, সেতু তৈরির এসব যত শব্দ ভেসে আসে, ততই ভালো লাগে।

মনে হয় এটি আমাদের বাঙালির বীরত্বের এক দৃষ্টান্ত তৈরি হচ্ছে। তার মা বৃদ্ধা রাজিয়া সুলতানা (৭০) বলেন, সেতু নির্মাণের শব্দগুলো আমাদের এখন সব সময়ের সাথী এই শব্দ না শুননেই ররং খরাপ লাগে। খোঁজ নেই কেন শব্দ হচ্ছে না কেন।

এই গ্রামটি সেতুর নির্মাণস্থলেরর প্রায় চার কিলোমিটার দূরের। আর প্রায় ১০ কিলোমিটার দূরের শ্রীনগর উপজেলার কুকুটয়া ইউপির টুনিয়া মান্দ্রা গ্রাম। এই গ্রামের জামিল ব্যাপারী আজাহার হোসেন (৫২) বলেন, হ্যামারের শব্দে ছন্দ রয়েছে।

এই শব্দের সাথে আমাদের অর্জনের নানা ছন্দও শুনতে পাই। সেই ছন্দে যে কত প্রশান্তি দেয়া তা বোঝাতে পারবো না। এই কৃষক কলেন, “কোনদিন চিন্তাও করিনি পদ্মায় এত বড় ব্রিজ হতে পারে।

আর এখন দেখছি এই ব্রিজ হইতাছে আমাগো নিজেগো টাকায়। এর এইহানে এলাহি কান্ড। কত রকমের যন্তপাতি দেখলেই বোঝা যায় বিরাট কিছু হইতাছে।

তয় এই ভালোলাগা কেমনে বুঝাইমু।” সেতুর চারিদিকে সাফাল্য গাথাঁ নানা ভাবে ধারণ করছে মানুষ। শুধু দিন গুনছে কবে পদ্মা সেতু হবে।

বলতে বলতেই এগিয়ে চলেছে কাহের গতি। মূল সেতুর কাজে এখন নতুন গতি পেয়েছে। মূল সেতুর কাজ প্রায় ৩৪ শতাংশ সম্পন্ন হয়েছে।

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে এই অগ্রগতির অনেকটাই দৃশ্যমান হবে। আর এই দৃশ্যমান প্রক্রিয়ার কাজ এখন চলছে পুরোদমে। পদ্মা সেতুর প্রথম সুপার স্ট্রাকচার বসবে জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিলারে।

তাই এই দু’ পিলারের কাজের দিকে সকলের নজর বেশী। ৩৭ নম্বর পিলারের কাজ বেশি এগিয়ে রয়েছে। এই পিলারের ছয়টি পাইলই স্থাপন হয়েছে।

এখন বাকি কংক্রিটিং এবং পিয়ার তৈরি। আর ৩৮ নম্বর পিলারে চারটি পাইল স্থাপন হয়েছে। বাকী কাজ করতে দেশী বিদেশী কর্মীরা নদীর মাঝে হরদম ব্যস্তত।

এই পিলারে এখন দুই হাজার কিলোজুল ক্ষমতার নতুন জার্মানী হ্যামার কাজ করছে। এই দুই পিলারের ওপরের যে সুপার স্ট্রাকচার বসবে। সেটির কাজ চলছে মাওয়ার কুমারভোগের ওয়ার্কশপে।

এদিকে সংযোগ সেতুর কাজও এগিয়ে চলেছে। জাজিরা প্রান্তে ভয়াডক্টের ১৮ টি পাইল স্থাপন হয়েছে। এদিকে শুক্স মৌসুমে উভয় প্রান্তে নদী শাসনসহ সেতুর অন্যান্য প্যাকেজের কাজেও নতুন গতি এসেছে।

মাওয়ায় পদ্মা সেতুর উচ্চ ক্ষমতা সম্পন্ন ভাসমান ক্রেন টিনায়ইহাও বুধবার পৌছার পর এটি দেখতে মানুষের ভিড় বাড়ছে। এই প্রকল্পে সবচেয়ে ভাড়ি যন্ত্র এটি। আর এটি পৌছে যাওয়ায় সেতুর কাজের অগ্রগতিও সহজর হচ্ছে।

ভাসমান এই ক্রেনই স্থাপন করবে সেতুর সুপার স্ট্রাকচার। মাওয়ার কুমারভোগের কনস্ট্রাকশন এলাকা সংলগ্ন পদ্মায় এটি নোঙ্গর করে রাখা হয়েছে। ৩ হাজার ৬শ’ টন ক্ষমতা সম্পন্ন ক্রেনটি এখানে ব্যবহারের আনুসাঙ্গিকতাও প্রস্তুত করা হচ্ছে।

এখন দেশের সবচেয়ে উচ্চ ক্ষমতার ভাসমান ক্রেন এটি। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, এই ক্রেন প্রায় ২ হাজার ৯শ’ টন ওজনের স্প্যানটি (১৫০ মিটার দীর্ঘ সুপার স্ট্রাকচার) তুলে নিয়ে স্থাপন করবে। এতেই বোঝা যায় কত বিশাল কাজ হচ্ছে এখানে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ডিজিটাল লেনদেনে দুর্নীতি কমেছে : অর্থমন্ত্রী

পরবর্তী সংবাদ

গোবিন্দগঞ্জে ছেলের ওপর অভিমান করে বাবার আত্মহত্যা!

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM