বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /ভালোবাসার মানুষের জন্য ভিনদেশে? কেমন হয় সে অভিজ্ঞতা?
জীবনযাপন

ভালোবাসার মানুষের জন্য ভিনদেশে? কেমন হয় সে অভিজ্ঞতা?

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩১ আগস্ট ২০১৬, ২:৩৬ পিএম·সর্বশেষ: ৩১ আগস্ট ২০১৬, ২:৩৬ পিএম
ভালোবাসার মানুষের জন্য ভিনদেশে? কেমন হয় সে অভিজ্ঞতা?

বিডি নিউজ ৬৪: বিদেশে যাওয়ার কারণ কী? অনেকে অনেক কারণে বিদেশ ভ্রমণ করেন। আর এ তালিকায় রয়েছে ভালোভাবে থাকার ইচ্ছে, ভালো বেতনে চাকরি, পড়াশোনা কিংবা রাজনৈতিক কারণ। তবে এসবের পাশাপাশি অনেকে ভালোবাসার মানুষের সঙ্গলাভের জন্যও বিদেশ পাড়ি জমান। আর এ অভিজ্ঞতা কেমন হয়, তাই জানিয়েছেন কয়েকজন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেনডেন্ট।

আকাশ ও ইসিফির

যুক্তরাজ্য ও রাশিয়ার দুই নাগরিক আকাশ ও ইসিফির ভালোবাসার টানে যখন দেশ ছাড়েন তখন তাদের বয়স ছিল ৩০ ও ২৬ বছর। ২০০০ সালে তারা একটি চ্যাটরুমের মাধ্যমে পরিচিত হন। এরপর তাদের ঘনিষ্ঠতা ক্রমে বাড়তে থাকে। আর এক পর্যায়ে তারা আবিষ্কার করেন তারা কাছাকাছিই বাস করেন।

ইসিফির বলেন, ‘এক পর্যায়ে আমরা আবিষ্কার করি যে, আমরা একে অপরের থেকে মাত্র ১০ মিনিট দূরত্বে বাস করি।’

সে সময় ইসিফির যুক্তরাজ্যে পড়াশোনা করছিলেন। বাস করতেন একটি পরিবারের সঙ্গে। এরপর তারা পরস্পর দেখা করেন এবং এক পর্যায়ে একত্রে এক ছাদের নিচে বসবাস শুরু করেন। এখনও এ দম্পতি লন্ডনে বাস করছেন। তাদের দুটি সন্তানও আছে।

ডমিনিক ও ফ্রেয়া

একজন ফ্রান্সের ও অন্যজন যুক্তরাজ্যের নাগরিক। প্রথম যখন দেখা হয় তখন তাদের বয়স ছিল ৩২ ও ২১ বছর। ২০০৭ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তারা একে অপরের দেখা পান।

সে সময় ডমিনিক ফ্রান্সে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল। ফ্রেয়া অবশ্য তার পড়াশোনা অব্যাহত রেখেছিলেন। এরপর তারা বিচ্ছিন্ন হয়ে যান।

অবশ্য বিচ্ছিন্ন হওয়ার পরেও তাদের যোগাযোগ অক্ষুণ্ণ থাকে। ফ্রেয়ার সঙ্গে ডিমিনিকের প্রতি ছয় মাসে একবার করে দেখা হয়। এভাবে তিন বছর চলার পর ডমিনিক আয়ারল্যান্ডে চলে যান।

সেখানে তারা একত্রে থাকার সিদ্ধান্ত নেন। তবে সেখানে তাদের পক্ষে জীবনধারণ করা কঠিন ছিল। তাই এর কিছুদিন পর আবার তারা লন্ডনে ফিরে আসেন।

সেখানে তারা বাগদান করেন ও পরিবার গঠনের সিদ্ধান্ত নেন।

ম্যাভিস ও পিটার

আয়ারল্যান্ড ও বেলজিয়ামের দুই নাগরিক ম্যাভিস ও পিটার। প্রথম যখন দেখা হয় তখন তাদের বয়স ছিল ১৯ ও ৩১ বছর। আর এ দম্পতি জার্মানির মিউনিখ সিটিতে ১৯৭২ সালেই জার্মান ভাষা কোর্সে প্রথমবার দেখা করেন।

সে দিনটির কথা বর্ণনা করেছেন ম্যাভিস। তিনি বলেন, ‘সেটি ছিল খুব খুবই তাৎক্ষণিক বিষয়।’

তিনি বলেন, ‘আমি যখন সেখান থেকে ফিরে আসি তখন অন্য একজনকে বলছিলাম, আমি যে মানুষটাকে বিয়ে করতে যাচ্ছি, সম্ভবত তার দেখা পেয়েছি।’

এরপর থেকে আর অন্য কিছু ভাবতে হয়নি ম্যাভিসকে। তার বাবা অবাক হন যখন প্রতি শনিবার সকালে তার ফোন আসা শুরু হয়। এছাড়া প্রতি সপ্তাহে পাঁচটি করে চিঠিও আসতে থাকে। এর এক বছর পরেই তিনি বেলজিয়ামে চলে যান। সেখানে তারা বিয়ে করেন এবং একত্রে বসবাস শুরু করেন। এ দম্পতি এখনও একত্রেই বাস করেন।

ফাইয়ি ও কার্লোস

নেদারল্যান্ডসের নাগরিক ফাইয়ি ও চিলির নাগরিক কার্লোস যখন দেখা করেন তখন তাদের বয়স ছিল ২২ ও ২৪ বছর। ফাইয়ি ভ্রমণ করতে ভালোবাসে। চিলিতে তারা একে অপরের দেখা পান ২০১৪ সালে। সেখানে তারা ব্যাকপ্যাক নিয়ে পৃথকভাবে ভ্রমণে গিয়েছিলেন। এরপর কয়েক সপ্তাহ পর তারা বলিভিয়ায় দেখা করতে রাজি হন। এরপর অবশ্য ফাইয়ির ফোনের চার্জ শেষ হয়ে যায়। তবুও সেখানে দেখা করার জন্য শহরের কেন্দ্রস্থলে তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকেন ফাইয়ি।

তিনি বলেন, ‘আমি সবখানে তাকে খুঁজে বেরাচ্ছিলাম। আমি ভাবছিলাম, তার এখানে আসার সম্ভাবনা নেই।’

কার্লোস অবশেষে ফাইয়ির দেখা পান রাস্তাতেই। আর এ ঘটনার সময়েও ফাইয়ি বেলজিয়ামে পড়াশোনা করছিলেন। পড়াশোনা শেষে কার্লোসের সঙ্গে বাস করতে চিলিতে চলে যান ফাইয়ি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

অ্যাসেক্সুয়াল : যাদের নেই যৌন আকাঙ্ক্ষা

পরবর্তী সংবাদ

যমজ শিশু? ৬ বিষয় জেনে রাখুন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM