বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ভারতের ওপর রানের পাহাড় চাপিয়েছে ইংল্যান্ড
খেলাধুলা

ভারতের ওপর রানের পাহাড় চাপিয়েছে ইংল্যান্ড

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১০ নভেম্বর ২০১৬, ৬:৫০ পিএম·সর্বশেষ: ১০ নভেম্বর ২০১৬, ৬:৫০ পিএম
ভারতের ওপর রানের পাহাড় চাপিয়েছে ইংল্যান্ড

বিডি নিউজ ৬৪: ভারতের সরকার ৫০০ টাকার নোট বাতিল করলো। মেমোটা সফররত ইংল্যান্ডের কাছে পৌঁছায়নি বুঝি! ভারতের মাটিতে ভারতের বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ স্কোর গড়েছে তারা ৫০০ ছাড়িয়ে।

জো রুটের পর মঈন আলি ও বেন স্টোকসের সেঞ্চুরিতে রাজকোট টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছে ৫৩৭ রান। জবাবে, কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে বিরাট কোহলির দল। পিছিয়ে ৪৭৪ রানে।

ফলো অন এড়াতেই স্বাগতিকদের এখনো ২৭৫ রান করতে হবে।

বাংলাদেশে দ্বিতীয় ও শেষ টেস্ট হারলো ইংল্যান্ড। স্পিনারদের সামনে দাঁড়াতেই পারলো না। দুই টেস্টের চার ইনিংসে একবারও ৩০০ রান করতে পারেনি তারা। সেই দলই ভারতে গিয়ে পুরো বদলে গেছে। বুঝি বাংলাদেশের কন্ডিশনে এতদিন খেলার অভিজ্ঞতাই কাজে দিচ্ছে।

৪ উইকেটে ৩১১ রানে বৃহস্পতিবার শুরু ইংলিশদের। মঈন ৯৯ থেকে দ্রুত ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটা তুলে নিয়েছেন। তিনি থেমেছেন ১১৭ রান করে। তার মতোই বাংলাদেশে ফর্ম দেখানো স্টোকস শুরু থেকেই মেরে খেললেন। প্রথম সেশনে ৯৫ বলে ৬৫ রান তার। ইংল্যান্ড করেছে ১৩৯ রান। হারিয়েছে ২ উইকেট।

ইংলিশরা জানে, ভারতের উইকেটে যা করার প্রথম ইনিংসেই করতে হবে। লাঞ্চের পরও ছোটে তাদের রানের চাকা। এদিন আরো গোটা দুয়েক ক্যাচ ছাড়ে ভারত। মিস ফিল্ডিংয়ে এক্সট্রা কিছু রান দেয়। দুটি জীবন কাজে লাগিয়ে স্টোকস তুলে নেন তার চতুর্থ সেঞ্চুরি। অথচ ভারতের বিপক্ষে শেষ তিন ইনিংসেই শূণ্য রানে আউট হয়েছিলেন।

কোহলির নেতৃত্বে প্রথমবারের মতো এতোটা চাপে পড়ে ভারত। তাতে দিশেহারা হয় সবদিক দিয়ে। স্টোকস চা বিরতির ঠিক আগে ব্যক্তিগত ১২৮ রান করে ফেরেন। তার আগে ফেরা জনি বেয়ারস্টো দিয়ে গেছেন ৪৬ রান। দশ নাম্বারে জাফর আনসারির ব্যাট থেকে এল ৩২ রান। স্টুয়ার্ট ব্রডকে নিয়ে শেষ সেশনের আরো আধঘণ্টা ভারতের বোলিংকে হতাশ করে যান আনসারি।

দিনের শেষ ২৩ ওভারে ইংলিশরা খুব চেষ্টা করলো উইকেট তুলে নিতে। হাতের প্রায় সব অস্ত্রই ব্যবহার করলো। ৫ বোলার বল করলেন। হাত ঘুরালেন ৩ স্পিনারই। কিন্তু গৌতম গাম্ভির (২৮) ও মুরালি বিজয় (২৫) অপরাজিত থেকে পাল্টা লড়াইয়ের ইঙ্গিত রেখে এসেছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারালো ব্রাজিল

পরবর্তী সংবাদ

ব্রাজিলের বিপক্ষে সব চাপ মেসির ওপর‍!

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM