বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ভারতকে বিশ্ব রেকর্ড গড়তে দিল না ব্রাভো ম্যাজিক!
খেলাধুলা

ভারতকে বিশ্ব রেকর্ড গড়তে দিল না ব্রাভো ম্যাজিক!

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৮ আগস্ট ২০১৬, ১০:৫৪ এএম·সর্বশেষ: ২৮ আগস্ট ২০১৬, ১০:৫৪ এএম
ভারতকে বিশ্ব রেকর্ড গড়তে দিল না ব্রাভো ম্যাজিক!

বিডি নিউজ ৬৪: টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড গড়ার দরজায় দাঁড়িয়ে ভারত। দুরত্ব মাত্র ১ বলের। ২ রানের। কিন্তু ডিজে ব্রাভোর অবিশ্বাস্য শেষ ওভার এমএস ধোনিদের শেষ হাসিটা কেড়ে নিল। এবং সেই হাসিটা হলো ওয়েস্ট ইন্ডিজের। টি-টোয়েন্টি ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডের ম্যাচটি ঠিক ১ রানে নাটকীয়ভাবে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে ম্যাচ। মার্কিন মুলুকে ক্রিকেট জনপ্রিয় করার প্রাথমিক উদ্যোগের একটি। সেখানে একেবারে ভিন্ন কিছু না হলে কি চলে! তাই হয়েছে। ২০ ওভারের ক্রিকেটের টানটান উত্তেজনার রস পুরোটাই উপভোগ করতে পেরেছেন দর্শকরা।

ইনজুরি আক্রান্ত ক্রিস গেইলের অনুপস্থিতিতে তরুণ ইভিন লুইস ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে আন্তর্জাতিক রানের দেখা পেলেন। এবং আউট হলেন ৪৯ বলে ১০০ রান করে। আরেক ওপেনার জনসন চার্লসও করেছেন ৭৯ রান।

তাতে ৬ উইকেটে ২৪৫ রান ওয়েস্ট ইন্ডিজের। এই রান তাড়া করে জিতলে বিশ্ব রেকর্ড হয়। এবং রেকর্ডটি ক্যারিবিয়ানদের কাছ থেকেই কেড়ে নেওয়া হয় ভারতের।

সেই পথেই ছিল তারা ভালো ভাবে। লোকেশ রাহুর নিজের তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন। অপরাজিত রইলেন ৫১ বলে ১১০ রানে।

ওপেনার রোহিত শর্মা দিলেন ৬২ রান। কিন্তু ব্রাভো শেষ ওভারের নাটকে আটকে দিলেন ভারতকে। ৪ উইকেটে ২৪৪ রানে থামতে হয় ভারতকে।

শনিবারের এই ম্যাচে অনেক ঝড় দেখেছে সবাই। মনে রাখার মতো দুটি সেঞ্চুরি আছে। ক্যারিবিয়ানরা টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ২১ ছক্কার রেকর্ড গড়েছে। লুইসের ৪৮ বলে সেঞ্চুরি টি-টোয়েন্টির ষষ্ঠ দ্রুততম। এবং দ্বাদশ ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটের ক্রিকেটেই সেঞ্চুরি লোকেশের। মাত্র ১৫ ম্যাচেই এই অর্জন। তার ৪৬ বলের সেঞ্চুরিটা আবার টি-টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম। কিন্তু ম্যাচের ভাগ্য গড়লো ব্রাভোর শেষ ওভার।

এই শেষ ওভারে জিততে মাত্র ৮ রান লাগে ভারতের। ৭ উইকেট অক্ষত। সেটি হলো চ্যাম্পিয়ন ওভার!

প্রথম চার বলে ৪ রান। প্রথম বলে ভারত অধিনায়ক এমএস ধোনি জীবন পেয়েছেন মারলন স্যামুয়েলস ক্যাচ ছাড়ায়। পঞ্চম বলে ধোনি স্ট্রাইকে।

নিলেন ২ রান। লোকেশ অন্য প্রান্তে। ধোনি ১ রান নিতে পারলে টাই।

সুপার ওভার। ২ মরান করলে জয়। ২ রানই চেয়েছিলেন ধোনি।

কিন্তু শর্ট থার্ড ম্যানে ক্যাচ তুললেন তিনি। স্যামুয়েলস এবার আর মিস করেননি। ধোনি আউট।

উল্লাসে ফেটে পড়ে ক্যারিবিয়ানরা। নাটকীয় ম্যাচটিতে ভারতকে বিশ্ব রেকর্ড গড়ে জিততে দিল না তারা। ব্রাভো ম্যাজিকে ২ ম্যাচের সিরিজের প্রথমটি জিতে ১-০ তে লিড নিল টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বোল্টকে নিয়ন্ত্রণে থাকতে বললেন গার্লফ্রেন্ড কেসি

পরবর্তী সংবাদ

ইংল্যান্ডের আশা, সব খেলোয়াড় যাবে বাংলাদেশে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM