বিডি নিউজ ৬৪: সেলফি তোলার জায়গার কি এতই অভাব যে বাড়ির টয়লেটে গিয়ে তা তুলতে হবে? অক্ষয়ের সেলফি দেখে প্রথমে এমন প্রশ্নই আসবে মনে। সব তো ঠিকই চলছিল। তা হঠাৎ নিজের টয়লেটের ছবি কেন সোশাল মিডিয়ায় পোস্ট করলেন অক্ষয় কুমার?
এ দিন ছবি পোস্ট করে অক্ষয় লিখেছেন, "ভূমি এবং আমার পক্ষ থেকে সুপ্রভাত। 'টয়লেট এক প্রেম কথা'র সেট থেকে এই ছবি পাঠাচ্ছি। আপনাদের সকলের শুভ কামনা চাইছি।"
এর আগে 'দম লাগাকে হাইসা' ছবিতে নজর কেড়েছিলেন ভূমি। এর পর এ ছবিতেও তার পারফর্মেন্স দেখার অপেক্ষায় থাকবেন দর্শক।
