বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /ভক্তদের ধৈর্য ধরতে বললেন মাহি
বিনোদন

ভক্তদের ধৈর্য ধরতে বললেন মাহি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৫ আগস্ট ২০১৬, ১:০৪ পিএম·সর্বশেষ: ২৫ আগস্ট ২০১৬, ১:০৪ পিএম
ভক্তদের ধৈর্য ধরতে বললেন মাহি

বিডি নিউজ ৬৪: বিয়ে এবং এর পরবর্তী বিতর্ক নিয়ে ফিল্মপাড়ায় এখন বেশ চাপে আছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। কয়েকটি সিনেমা থেকে তিনি বাদ পড়েছেন বলে জানা গেছে। হাতে থাকা সিনেমাগুলোর অগ্রগতি নিয়েও আছে বিভিন্ন গুঞ্জন। এমতাবস্থায় স্বামী অপুর সঙ্গে লন্ডনে গেছেন মাহি।

জানা গেছে, পারিবারিক একটি অনুষ্ঠানেই অংশ নিতেই স্বামীকে নিয়ে মাহির বিলেত গমন। ঈদের আগেই দেশে ফিরবেন বলে জানা গেছে। লন্ডন যাওয়ার আগে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ঈদের পরই তার নতুন সিনেমা ‘হারজিৎ’-এর শুটিং শুরু হবে। ‘হারজিৎ’ সিনেমাটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। মাহির বিপরীতে এই সিনেমায় অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সজল। ১৫ সেপ্টম্বর থেকেই নাকি সিনেমাটির শুটিং শুরু হবে।

সম্প্রতি ব্যক্তিগত জীবনের নানা বিতর্কের কারণে পরিচালকরা তার প্রতি আগ্রহ হারান। এমনকী ঢালিউড কিং শাকিব খানও মাহির সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানান। তারও আগে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে মাহির সম্পর্ক নষ্ট হওয়ার খবর প্রকাশিত হয়।

এমতাবস্থায় তার অবস্থান টলমল করছে বলেই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে মাহির বেশ কিছু অনুষ্ঠান আছে। ছোটপর্দায়ও তিনি সম্প্রতি দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।

এসব কারণে অবশ্য কারও কারও মতে, মাহির জনপ্রিয়তা এখনও কমেনি।

‘হারজিৎ’ ছাড়া অন্য কোন সিনেমায় কাজ করছেন সে বিষয়ে নিশ্চিত কিছু বললেননি মাহি। তবে তিনি বলেছেন, “আগের চেয়ে কাজ এখন কম করা হবে। বিয়ের সময় বলেছিলাম, বছরে হয়তো দুই একটি কাজ করব আমি। ভালো প্রোডাকশনের পাশাপাশি ভালো গল্পের ছবি ছাড়া কাজ করতে চাই না।”

সেইসঙ্গে মাহি তার ভক্তদের পাশে থাকার আহ্বান জানান। সবাইকে ধৈর্য ধরতে বলে মাহি জানান, “ভালো কাজ দিয়েই দর্শকের সামনে ফিরতে চাই।”

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

৬ বছর আগে
MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

৬ বছর আগে
বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

থ্রি ইডিয়টস ২-এর দুর্দান্ত প্লট পেয়েছেন রাজকুমার হিরানি!

পরবর্তী সংবাদ

জিতের নতুন ছবি 'অভিমানে'র ফার্স্ট লুকটা দেখেছেন?

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM