বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /বড়াই করা ছাড়াই কীভাবে নিজের ব্র্যান্ডিং করবেন?
জীবনযাপন

বড়াই করা ছাড়াই কীভাবে নিজের ব্র্যান্ডিং করবেন?

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৬, ২:৪০ পিএম·সর্বশেষ: ২৫ অক্টোবর ২০১৬, ২:৪০ পিএম
বড়াই করা ছাড়াই কীভাবে নিজের ব্র্যান্ডিং করবেন?

বিডি নিউজ ৬৪: তৃতীয় বা চতুর্থ শ্রেণিতে পড়ার সময়কার সে বাচ্চাটির কথা আমাদের সকলেরই নিশ্চয় মনে আছে। যে নিজের নিরাপত্তাহীনতার বোধ থেকে বলতো, “আমি তোমার চেয়ে ভালো বাস্কেটবল খেলোয়াড়” বা “আমার পরিবার তোমার পরিবারের চেয়ে বেশি ধনী!”

এখন বয়স হওয়ার পর আমরা বুঝতে পারছি যে, ওই ধরনের বাচ্চারা আসলে নিজেদের নিয়ে হতাশায় বা হীনমন্যতায় ভুগতো। তারা নিজেদের হীনমন্যতা দূর করার জন্য অন্যদেরকে হীনমন্যতায় ভোগাতে চাইতো।

কর্মস্থল বা যে কোনো জায়গাতেই বড়াই করা অশোভন কাজ। সাবালকরা নিজেদের সুনাম বা অর্জন নিয়ে কখনোই বড়াই করেন না। কিন্তু দুর্ভাগ্যক্রমে ব্যক্তিগত ব্র্যান্ডিং সংক্রান্ত শত শত নিবন্ধে আমাদেরকে প্রায়ই নিজেদর নিয়ে বড়াই করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এটা করবেন না!

আমরা হয়তো প্রায়ই লিঙ্কড ইন প্রোফাইলে লোককে নিজের পরিচয় দিতে গিয়ে অতিশয়োক্তি করতে দেখি। আমাদের নিজেকে জিজ্ঞেস করতে হবে, “কেন এই লোকেরা পুরোপুরি অপরিচিত লোকদের সামনে নিজেকে তাৎপর্যপূর্ণ হিসেবে উপস্থাপন করতে চান?”

নিজের ব্র্র্যান্ডিং করার ক্ষেত্রে এক নম্বর নিয়মটি হলো আপনাকে নিজের গল্পটি বলে যেতে হবে, নিজেকে নিয়ে মন্তব্য করার জন্য গল্পের বাইরে বের না হয়েই।

নিজের প্রশংসা করার মানে হলো গল্পের বাইরে বের হয়ে আপনার ব্যাকগ্রাউন্ড কতো চিত্তাকর্ষক ছিল পাঠককে তা বুঝানোর কসরত করা। আর এ কারণেই চাকরির সিভি বা লিঙ্কড ইন প্রোফাইলে কারো আত্ম-প্রশংসার বিষয়টি এতোটা বিরক্তির এবং একঘেঁয়ে লাগে। আমরা আপনাকে চিনি না। আপনি যে আপনার ব্যাকগ্রাউন্ডকে অনেক চিত্তাকর্ষক মনে করেন তাতে আমরা একটুও অভিভুত নই!

স্যান্ডির আগের লিঙ্কড ইন প্রোফাইলের সার সংক্ষেপ

আমি ১০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যমানের একটি ব্যবসা ইউনিট পরিচালনায় ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন নির্বাহী নেতা। আমি তিনটি ব্লু-চিপ ফার্মে শীর্ষ কর্মসম্পাদক এবং নির্বাহী দলের প্রভাবশালী সদস্য ছিলাম। আর আমি অ্যাংরি চকোলেট কম্পানিতে একটি যুগান্তকারী কৌশলগত পরিকল্পনা প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছি।

আমি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি থেকে আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্র্যাজুয়েট ডিগ্রি সম্পন্ন করেছি। আমার রয়েছে অসাধারণ যোগাযোগ দক্ষতা।

স্যান্ডি যখন এই লিঙ্কড ইন প্রোফাইল সারসংক্ষেপ লেখেন তখন আসলে তিনি বুঝতে পারেননি যে তিনি কে। অ্যাংরি চকোলেট কম্পানিটি বিক্রি করে দেওয়ার সময় স্যান্ডিকে দ্রুততার সঙ্গে এবং অনেকটা অপমান করে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। লিঙ্কড ইনের ওই প্রোফাইল সারসংক্ষেপ লেখার সময় স্যান্ডি তখনও নিজের ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন এবং আতঙ্কগ্রস্ত ছিলেন।

আর এ কারণেই তিনি নিজের ব্যাকগ্রাউন্ড খুব বেশি চিত্তাকর্ষক করে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। কিন্তু এটা করতে গিয়ে তিনি বরং নিজেকে বিশৃঙ্খল এবং দুর্দশাগ্রস্ত হিসেবেই উপস্থাপন করেন।

আমরা আসলে কখনোই নিজেদের প্রোফাইলে বলতে চাই না, “আমি ছিলাম শীর্ষ কর্মসম্পাদনকারী” বা “আমি স্মার্ট” বা “আমি প্রতিভাবান”। নিজের প্রোফাইলে বা প্রথমবার সাক্ষাত হওয়া কারো সঙ্গে এই ধরনের কথা বলা একই রকম ভাবে বিব্রতকর।

আর এই কারণেই স্যান্ডি তার লিঙ্কড ইন প্রোফাইলটি পুনরায় লেখেন; যখন তিনি স্থিতিশীল হন। এবার স্যান্ডি তার অতীত কর্মজীবনের সুনির্দিষ্ট বিবরণ দেন এবং পেশাগত জীবনের পরের ধাপে তিনি ঠিক কী করতে চান তাও নির্দিষ্ট করে বলেন। এবার স্যান্ডি নিজের সাফল্যের ঢোল না পিটিয়ে বরং শুধু তার পেশাগত পথের বিবরণ দেন।

স্যান্ডির পরের লিঙ্কড ইন প্রোফাইলের সার সংক্ষেপ

আমি একজন অপারেশন লিডার এবং সাপ্লাই চেইন কৌশল প্রণয়নকারী। যার জীবনব্যাপী উদ্দেশ্য হলো চটপটে ও দ্রুতগামী প্রক্রিয়া নির্মাণ করা। যাতে উৎপাদন এবং বিতরণ ফার্মগুলো পুঁজির কোনো ধরনের অপচয় ছাড়াই দ্রুতলয়ে বেড়ে উঠতে পারে।

আমি সে সময়টাতে অ্যাংরি চকোলেটের অপারেশন চালিয়েছে যে সময়টাতে এর পুঁজি ১০ মিলিয়ন ডলার থেকে ২৪০ মিলিয়ন ডলার হয়েছে। এবার আমি একটি অপারেশন ও সাপ্লাই চেইন টিমের নেতৃত্বদানের চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই।

এবারের প্রোফাইল সারসংক্ষেপে স্যান্ডি নিজের প্রশংসা করেননি বা নিজের অর্জনগুলো নিয়ে ঢোল পেটাননি। এবার তিনি শুধু নিজের কর্মজীবনের গল্প সাধারণভাবে বলে গেছেন। এবং পাঠকের ওপরই তার মূল্যায়নের ভার ছেড়ে দিয়েছেন। আর এতেই বরং স্যান্ডি নিজের ব্র্যান্ডিং করায় বেশি সফল হয়েছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

নারীর কাছে আরো পৌরুষদীপ্ত হতে...

পরবর্তী সংবাদ

রসুনের একটি উপাদানে হবে ডিম্বাশয়ের ক্যানসারের চিকিৎসা!

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM