বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ব্রিকস-বিমসটেক সম্মলেন: ভারতের পথে প্রধানমন্ত্রী
জাতীয়

ব্রিকস-বিমসটেক সম্মলেন: ভারতের পথে প্রধানমন্ত্রী

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৬, ৯:২৬ এএম·সর্বশেষ: ১৬ অক্টোবর ২০১৬, ৯:২৬ এএম
ব্রিকস-বিমসটেক সম্মলেন: ভারতের পথে প্রধানমন্ত্রী

বিডি নিউজ ৬৪: ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে যোগ দিতে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে ছোট রাজ্য গোয়ায় দুই দিনের এই সম্মেলন হচ্ছে। দুই দিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এছাড়াও এই সম্মেলনের সাইডলাইনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং থাইল্যান্ড, নেপাল ও ভুটানের নেতৃবৃন্দের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ রবিবার সকাল ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। মন্ত্রিসভার কয়েকজন সদস‌্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

গোয়ায় গতকাল অর্থনৈতিকভাবে উদীয়মান ও বিশ্ব রাজনীতিতে ক্রমবর্ধমান প্রভাব বিস্তারকারী দেশগুলোর জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে রাশিয়া, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও ভারতের সরকারপ্রধানরা যোগ দিয়েছেন। সম্মেলন শেষে আজ অবকাশকালে (রিট্রিট) যোগ দেবেন বিসমটেক নেতারা।

এতে অংশ নিতে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন মোদি। এটি ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলন হিসেবে পরিচিতি পেয়েছে। ব্রিকস-বিমসটেক মিলে মোট ১১টি দেশের শীর্ষ নেতৃবৃন্দ গোয়ায় মিলিত হচ্ছেন।

সম্মেলনে যোগদান শেষে প্রধানমন্ত্রী আগামীকাল সোমবার সকালে ঢাকা ফিরে আসবেন।

১৯৯৭ সালে গঠিত সাত জাতি বিমসটেক নিয়ে ভারতের বেশ উচ্চাশা ছিল। কেননা এই জোটে তার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান নেই। কিন্তু মিয়ানমারের জান্তা সরকার ও পরবর্তী সময়ে থাইল্যান্ডের রাজনৈতিক অস্থিরতার কারণে জোটটি প্রত্যাশা অনুযায়ী অগ্রসর হতে পারেনি।

২০০৪ সালের জুনে বিমসটেক মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএ) রূপরেখা চুক্তিতে যোগ দেয় বাংলাদেশ। একই বছর সেপ্টেম্বরে ব্যাংককে এর আওতায় ট্রেড নেগোসিয়েশন কমিটির (টিএনসি) প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু এখন পর্যন্ত কমিটি পণ্য বাণিজ্য নিয়ে সমঝোতা শেষ করতে পারেনি।

পণ্যের পর টিএনসির সেবা ও বিনিয়োগ খাতে সমঝোতা শুরু করার কথা। গোয়ায় অনুষ্ঠেয় আউটরিচ সম্মেলনে এফটিএ নিয়ে বিমসটেক নেতাদের কাছ থেকে একটি নির্দেশনা আদায়ের চেষ্টা করবে ভারত। বিসমটেক বাণিজ্য ও বিনিয়োগ, পরিবহন ও যোগাযোগ, জ্বালানি, পর্যটন, প্রযুক্তি, মৎস্যসম্পদ এবং কৃষি খাতে সহযোগিতা নিয়ে কাজ করে।

ঢাকায় এর সদর দফতর স্থাপন করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

লক্ষ্মীপুরের ডা. ইকবাল মাহমুদকে ঢাকায় অপহরণ!

পরবর্তী সংবাদ

দেশ খাদ্যে স্বয়ংস্পূর্ণতা অর্জন করেছে : প্রধানমন্ত্রী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM