বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ব্রাহ্মণবাড়িয়ায় 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৬, ১১:৪৭ এএম·সর্বশেষ: ১৪ অক্টোবর ২০১৬, ১১:৪৭ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

বিডি নিউজ ৬৪: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গ্রেপ্তার করার প্রায় ২৬ ঘণ্টা পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মানিক মিয়া (৩৬) নামের সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ বলছে, মানিক মিয়া আন্তজেলা ডাকাত দলের সর্দার ছিলেন। তিনি ‘হাতভাঙ্গা মাইনকা’ নামে পরিচিত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ‘বন্দুকযুদ্ধে’ মানিক নিহত হন। গত বুধবার রাত ১১টার দিকে ডাকাতির প্রস্তুতির সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। মানিকের বাড়ি উপজেলার চুন্টা ইউনিয়নে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহার ভাষ্য, বুধবার রাত ১১টার দিকে মানিকের নেতৃত্বে ১৫-২০ জনের একদল ডাকাত উপজেলার পাকশিমুল ইউনিয়নের লম্বাহাটি গ্রামে তিতাস নদীর পাড়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গ্রামবাসী চিৎকার শুরু করেন।

একপর্যায়ে পুলিশ ওই গ্রামে যায়। সেখানে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ মানিকসহ সাতজনকে অস্ত্রসহ আটক করে।

ওসি রূপক জানান, মানিক মিয়াকে সঙ্গে নিয়ে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সরাইল থানার একদল পুলিশ উপজেলার পাকশিমুল ইউনিয়নের কয়েকটি গ্রামে তল্লাশির জন্য যাচ্ছিল। রাত একটার দিকে ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় একদল ডাকাত মানিককে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়।

ডাকাত ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি গুলি চলে। এ সময় ডাকাত দলের ছোড়া গুলিতে মানিক গুরুতর আহত হন। পুলিশ তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। ‘বন্দুকযুদ্ধে’ সরাইল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমজাদ হোসেন ও শাহ আলম, কনস্টেবল রবিউল আলম ও ফারুক মিয়া আহত হন।

তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

রূপক কুমার সাহার ভাষ্য, মানিক আন্তজেলা ডাকাত দলের সর্দার ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পাইপগান, দুটি তাজা কার্তুজ, দুটি খোসা, দুটি ছোরা ও পাঁচটি কালো কাপড় উদ্ধার করেছে। মানিক মিয়ার বিরুদ্ধে সরাইল থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে ১০টি মামলা রয়েছে। আরও দুটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

চীনা প্রেসিডেন্টের সফর উপলক্ষে বিমানবন্দর সড়কে যান চলাচল সীমিত

পরবর্তী সংবাদ

শি জিনপিংয়ের বাংলাদেশে দ্বিতীয় রাষ্ট্রীয় সফর

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM