বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ব্যাচেলরদের বাড়িভাড়া দিতে কোনো নিষেধাজ্ঞা নেই : ডিএমপি কমিশনার
জাতীয়

ব্যাচেলরদের বাড়িভাড়া দিতে কোনো নিষেধাজ্ঞা নেই : ডিএমপি কমিশনার

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৬ আগস্ট ২০১৬, ৯:০৪ পিএম·সর্বশেষ: ৬ আগস্ট ২০১৬, ৯:০৪ পিএম
ব্যাচেলরদের বাড়িভাড়া দিতে কোনো নিষেধাজ্ঞা নেই : ডিএমপি কমিশনার

বিডি নিউজ ৬৪: ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেছেন, ব্যাচেলরদের বাড়িভাড়া দিতে ডিএমপি’র পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। বাড়ির মালিকরা ভাড়াটেদের আইডি কার্ড দেখে ভাড়াটিয়া তথ্য ফর্ম সঠিকভাবে পূরণ করে মেস ভাড়া দিতে পারবেন।

তিনি আজ শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোর্য়াটার্সে ডিএমপি’র নতুন ওয়েবসাইট উদ্বোধন শেষে এ কথা বলেন।

কমিশনার ঢাকা মহানগরের বাড়ীওয়ালাদের উদ্দেশ্যে বলেন, ব্যাচেলর, চাকরিজীবীদের মেস ভাড়া দিতে নিষেধ নাই। তবে তাদেরকে বাসা ভাড়া দেয়ার সময় অবশ্যই তাদের আইডি কার্ডের ফটোকপি (ছাত্র হলে শিক্ষা প্রতিষ্ঠানের, চাকুরিজীবি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের), এক কপি রঙ্গিন ছবি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সংশ্লিষ্ট বিট অফিসার ও থানায় জমা দিতে হবে এবং তাদের তথ্যাদি সর্ম্পকে অবহিত করতে হবে।

তিনি বলেন, সন্ত্রাসী ও জঙ্গিদের ধরতে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড অভিযান চলছে। এতে নগরবাসীর আতংকিত হওয়ার অবকাশ নেই। কোনও মেসে পুলিশ অভিযান চালালে আশেপাশের লোকজনের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে এক্ষেত্রে কেউ হয়রানির শিকার হলে তা ডিএমপি ওয়েবসাইটে দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করে আমাদেরকে জানালে আমরা সাথে সাথে তার ব্যবস্থা নেব।

মোঃ আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীর ভাড়াটিদের নাম ও নম্বর সম্বলিত ‘ভাড়াটিয়া পরিচয় পত্র’ দেয়ার চিন্তা ভাবনা চলছে। 'ইতোমধ্যে আমরা ২০ লাখ ভাড়াটিয়া তথ্য ফর্ম সংগ্রহ করেছি। এসব ফর্ম পর্যালোচনা শেষে ভাড়াটিয়াদের ডিএমপির পক্ষ থেকে ভাড়াটিয়া আইডি দেয়া হবে।'

ডিএমপি কমিশনার বলেন, ‘একজন ভাড়াটিয়া যখন এক এলাকা থেকে বাসা পরিবর্তন করে অন্য এলাকায় যাবে, তখন সংশ্লিষ্ট থানার পুলিশ বিষয়টি ওই থানার পুলিশকে জানিয়ে দিবে।’

তিনি বলেন, ডিএমপি’র এই ওয়েবসাইটের মাধ্যমে নগরবাসী ডিএমপি সম্পর্কে বিভিন্ন তথ্যাদি জানার পাশাপাশি নিজেরাও সন্ত্রাস ও জঙ্গীবাদ সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সাহায্য ও সহযোগিতা করতে পারবেন । এই ওয়েবসাইটের মাধ্যমে মহানগরবাসী কোন বিটের আওতাধীন তা জানতে পারবেন এবং পুলিশ ক্লিয়ারেন্স সর্ম্পকে, বিভিন্ন থানার নাম্বারসমূহ, ডিএমপি নিউজ, ডিএমপি ফেসবুক, হ্যালো সিটি অ্যাপ সর্ম্পকে তথ্যাদি জানতে পারবেন ।

অনুষ্ঠানে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়, ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন, ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

পদ্মায় ট্রলারডুবি: ছয় যাত্রীর লাশ উদ্ধার, অভিযান শেষ

পরবর্তী সংবাদ

আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণে অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM