বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ব্যবসায়িক সম্পর্ক হারালো দেড়শো পোশাক কারখানা
জাতীয়

ব্যবসায়িক সম্পর্ক হারালো দেড়শো পোশাক কারখানা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩ নভেম্বর ২০১৬, ৯:৪৩ এএম·সর্বশেষ: ৩ নভেম্বর ২০১৬, ৯:৪৩ এএম
ব্যবসায়িক সম্পর্ক হারালো দেড়শো পোশাক কারখানা

বিডি নিউজ ৬৪: বাংলাদেশে কারখানা নিরাপত্তা মানদণ্ড অর্জনে ব্যর্থ হওয়ায় গত এক মাসেই ১৩টি কারখানার সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করেছে অ্যাকর্ড ও অ্যালায়েন্স। জোট দুটির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী এ নিয়ে অ্যালায়েন্স এ পর্যন্ত মোট ১০৪টি আর অ্যাকর্ড ৪৭টি কারখানার বিষয়ে নিরাপত্তা বা কারখানা সংস্কার ইস্যুতে এমন সিদ্ধান্ত নিলো।

এমনকি এসব কারখানাকে কেউ সাব কন্ট্রাক্ট দিলে, তাদের সাথেও ব্যবসা করবে না এ দুই জোটের সাথে থাকা ইউরোপ আমেরিকার ক্রেতা প্রতিষ্ঠানগুলো। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি মাহমুদ হাসান খান বলছেন কোনও ক্ষেত্রে ভবন নিয়ে সমস্যার কারণে আবার কোনও ক্ষেত্রে কারখানা মালিকদের অনীহার জন্যই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

বিজিএমইএ ও সরকারের কারখানা পরিদর্শন অধিদপ্তর হিসেবে অনুযায়ী প্রায় তিন হাজার কারখানা পরিদর্শন হয়েছে গত দুই বছরে। এর মাধ্যমে বেশি ঝুঁকিপূর্ণ তেত্রিশটি কে বন্ধ করে দেয়ার পাশাপাশি বহু কারখানাকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সংস্কারের গাইডলাইন দেয়া হয়েছিলো।

অনেকেই সেটি বাস্তবায়ন করে কারখানা নিরাপত্তা নিশ্চিত করেছে আবার অনেকেই তা পারেনি। কিন্তু এর কারণ কি? কেন নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে তারা ব্যর্থ হচ্ছে মূলত মধ্যম সারির এ কারখানাগুলো?

এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের কারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহমদ বলেন মূলত আর্থিক কারণে এটা হচ্ছে।

অনেক কারখানা ভাড়া করা আবার অনেক ক্ষেত্রে ভবন মালিকরা উৎসাহী নন বলে এমন সমস্যা হচ্ছে। তবে যেসব কারখানার সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন হচ্ছে সেগুলোর নিরাপত্তা নিয়ে আমরাও কাজ করে যাচ্ছি। কিন্তু সংস্কারে ব্যর্থ হওয়া কারখানাগুলোর সাথে বড় ব্রান্ডের ব্যবসায়িক সম্পর্ক বাতিল হলে তাতে করে দেশের মধ্যম পর্যায়ের এসব কারখানার শ্রমিকরা কিছুটা ঝুঁকি বা অনিশ্চয়তায় পড়বেন বলে মনে করেন শ্রমিক নেতা ওয়াজেদুল ইসলাম, যিনি শ্রমিক নিরাপত্তা ইস্যুতে অ্যালায়েন্সের সাথে কাজ করেছেন।

আবার অ্যাকর্ড তালিকা থেকে বাদ পড়া একটি কারখানা অল ওয়েদার লিমিটেডের মালিক তারিকুল ইসলাম বলছেন বিলম্বে হলেও তিনি তার কারখানা নিজস্ব ভবনে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ইসলামের আশা নিজস্ব ভবনে যাওয়ার পর তিনি পশ্চিমা ক্রেতাদের সাথে ব্যবসার সুযোগ পাবেন ও তার ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। তবে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন হওয়ার পর অ্যাকর্ড ভুক্ত ক্রেতাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক পুনুরুদ্ধারে সুনির্দিষ্ট কিছু বলা না থাকলেও অ্যালায়েন্স বলছে দুবছরের মধ্যে যথাযথ সংস্কারকাজ শেষ করতে পারলে তাদের জোটে থাকা কোম্পানিগুলোর সাথে ব্যবসায়িক সম্পর্কে ফিরে আসার সুযোগ রয়েছে।

এখন দেখা যাক যেসব কোম্পানিকে সম্পর্ক ছিন্ন করার তালিকায় নেয়া হয়েছে তারা সেই সুযোগ নিতে পারে কি-না।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী সংবাদ

আজ থেকে আবারো বাজারে মিলবে ইলিশ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM