বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /বোল্ট কি এবার বর্ষসেরার পুরস্কার ফিরে পাবেন বোল্ট?
খেলাধুলা

বোল্ট কি এবার বর্ষসেরার পুরস্কার ফিরে পাবেন বোল্ট?

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১০ নভেম্বর ২০১৬, ৫:১৬ পিএম·সর্বশেষ: ১০ নভেম্বর ২০১৬, ৫:১৬ পিএম
বোল্ট কি এবার বর্ষসেরার পুরস্কার ফিরে পাবেন বোল্ট?

বিডি নিউজ ৬৪: ছবিতে দেখছেন উসাইন বোল্ট মাথার ওপর দুই হাত তুলে ভিন্ন এক ইঙ্গিত করছেন। এটা বৃটিশ দৌড়বিদ মো ফারাহর বিজয়ী হওয়ার পরের উদযাপনের ট্রেডমার্ক সাইন। আর মো ফারাহকেই দেখছেন বোল্টের মতো বিজয়ের সাইন দেখাতে।

এই দুজন আসলে এবার একটি লড়াইয়ে মুখোমুখি। সেটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশনের (আইএএএফ) বর্ষসেরা অ্যাথলেট পুরস্কারের প্রতিদ্বন্দ্বিতা। সংস্থাটি ঘোষণা করেছে, এই দুজনই চূড়ান্ত তালিকায় আছেন।

বোল্টকে তো থাকতেই হবে। জ্যামাইকান বিদ্যুৎ এবার রিও অলিম্পিকে ট্রিপল সোনা জিতেছেন। সেই সাথে হয়েছে অলিম্পিক ট্রিপলের ট্রিপল।

৯টি অলিম্পিক সোনা তার তিন আসরে। ১০০ ভাগ সাফল্য। ইতিহাসের সেরা এই স্প্রিন্টার গত দুই বছর আইএএএফের মর্যাদার পুরস্কারটি জিততে পারেননি।

কিন্তু ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত ছয়বারের পাঁচবারই জিতেছেন। তার মতো এতবার কেউ এই বর্ষসেরা পুরস্কার জিততে পারেননি। কখনো পারবেন কি না সন্দেহ।

এবার সেই সংখ্যাটিকে ৬ এ নিয়ে যাওয়ার সবচেয়ে বড় দাবিদার কিন্তু বোল্টই।

মো ফারাহ দূরপাল্লার দৌড়বিদ। আগে কখনো বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার এই পুরস্কার জেতেননি। এবার রিও অলিম্পিকে তিনি ৫,০০০ ও ১০,০০০ মিটার রেস জয়ের 'ডাবল ডাবল' করেছেন। গতবার লন্ডন অলিম্পিকেও এই দুই ইভেন্ট জিতেছিলেন তিনি। বর্ষসেরার প্রতিযোগিতার চূড়ান্ত তালিকায় নাম লিখিয়েছেন রিও অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটারের সোনা জেতা দক্ষিণ আফ্রিকার ওয়েডে ভ্যান নিকার্কও।

মেয়েদের বিভাগেও বোল্টের জ্যামাইকার সম্ভাবনা খুব বেশি। রিওতে নারী বিভাগের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট জিতেছেন ইলাইন থমসন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তালিকায় আছেন রিওর ১০,০০০ মিটার জয়ী ইথিওপিয়ার আলমাজ আয়ানা। আরো আছেন পোল্যান্ডের ডাবল অলিম্পিক হ্যামার থ্রো বিজয়ী আনিটা ওল্ডারক্রিজক। ২ ডিসেম্বর ফ্রান্সের মোনাকোতে এই পুরস্কার বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ব্রাজিলের বিপক্ষে সব চাপ মেসির ওপর‍!

পরবর্তী সংবাদ

সর্বকালের সেরাদের একজন রোনালদো : ওজিল

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM