বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /বেলজিয়ামে আল্লাহু আকবর বলে পুলিশের উপর হামলা
আন্তর্জাতিক

বেলজিয়ামে আল্লাহু আকবর বলে পুলিশের উপর হামলা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৭ আগস্ট ২০১৬, ১:২৫ পিএম·সর্বশেষ: ৭ আগস্ট ২০১৬, ১:২৫ পিএম
বেলজিয়ামে আল্লাহু আকবর বলে পুলিশের উপর হামলা

বিডি নিউজ ৬৪: বেলজিয়ামের শার্লোহুয়া শহরে চাপাতিধারী এক ব‌্যক্তি আল্লাহু আকবর ধ্বনি দিয়ে দুই নারী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছেন। শনিবারের এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত অপর এক পুলিশ কর্মকর্তার গুলিতে হামলাকারী আহত হয়ে মৃত‌্যুবরণ করেন। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করা হচ্ছে বলে জানিয়েছেন বেলজীয় প্রধানমন্ত্রী শার্লস মিশেল।

আহত পুলিশ কর্মকর্তারা শঙ্কামুক্ত হয়েছেন এবং তাদের জীবনহানির আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ।

টেলিভিশিন চ‌্যানেল আরটিএলকে বেলজীয় প্রধানমন্ত্রী মিশেল বলেছেন, প্রাথমিক লক্ষণগুলো পরিষ্কারভাবে সন্ত্রাসবাদের দিকে ইঙ্গিত করছে। সরকারি সম্প্রচার মাধ‌্যম ভিআরটি জানিয়েছে, শার্লোহুয়ার পুলিশ সদরদপ্তরের সামনে স্থাপিত তল্লাশি চৌকিতে তল্লাশির কথা বলার পরপরই হামলাকারী একটি চাপাতি বের করে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালায়।

বার্তা সংস্থা বেলগা জানিয়েছে, আহত দুই পুলিশ কর্মকর্তার মধ‌্যে একজনের আঘাত তেমন গুরুতর নয়, কিন্তু অপরজনের মুখে লাগা আঘাতটি গুরুতর। তারা দুজনেই তল্লাশি চৌকিটিতে দায়িত্বরত ছিলেন। গত নয়মাস ধরে বেলজিয়াম ও প্রতিবেশী ফ্রান্সে একের পর এক জঙ্গি হামলার পর নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার করার অংশ হিসেবে এসব তল্লাশি চৌকিগুলো বসানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, বেলজীয় প্রধানমন্ত্রী মিশেল ছুটিতে দক্ষিণ ফ্রান্সে ছিলেন, তিনি ছুটি সংক্ষিপ্ত করে রোববার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বেঠকে যোগ দেওয়ার জন‌্য দেশে ফিরে আসছেন। গত বছরের নভেম্বরে প‌্যারিসে চালানো ভয়াবহ জঙ্গি হামলা ও চলতি বছরের প্রথমদিকে ব্রাসেলসে চালানো জঙ্গি হামলায় জড়িত কয়েকজন শার্লোহুয়াকে তাদের ঘাঁটি হিসেবে ব‌্যবহার করেছিল।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

যুক্তরাষ্ট্রে ‘গ্রিন কার্ড’ পাবার আশায় অন্যত্র বিয়ে হয়েছিল ট্রাম্পের স্ত্রীর

পরবর্তী সংবাদ

গো-রক্ষকদের ওপর খেপেছেন নরেন্দ্র মোদি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM