বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ক্যাম্পাস ও শিক্ষা
  3. /বেতন বেড়েছে, হালাল করে খাবেন
ক্যাম্পাস ও শিক্ষা

বেতন বেড়েছে, হালাল করে খাবেন

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩০ জুন ২০১৬, ৯:২১ এএম·সর্বশেষ: ৩০ জুন ২০১৬, ৯:২১ এএম
বেতন বেড়েছে, হালাল করে খাবেন

বিডি নিউজ ৬৪: শিক্ষকদের ওপর অর্পিত দায়িত্ব ঠিকমতো পালনের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আশ্বাস দিয়েছেন, কয়েক বছর পর তাদের বেতন আবারও দ্বিগুণ হয়ে লাখ টাকা হতে পারে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকার শিক্ষকদের বেতন দ্বিগুণ করেছে। ঠিকমতো দায়িত্ব পালন করলে ৫ বছর পর আবারও দ্বিগুণ হতে পারে আপনাদের বেতন। বেতন লাখ টাকাও হতে পারে।’

বুধবার (২৯ জুন) বিকেলে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত ‘গুপ্তহত্যা ও জঙ্গিতৎপরতা দমনে শিক্ষক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই আশ্বাস দেন।

তিনি বলেন, ‘আামদের লক্ষ্য নতুন প্রজন্মকে এমনভাবে গড়ে তোলা, যাতে তারা দেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারে। এ জন্য শিক্ষাক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনতে হবে।’

নিজেকে শিক্ষা পরিবারের একজন কর্মী উল্লেখ করে নাহিদ বলেন, ‘শিক্ষকরা আমাদের মূল শক্তি। আমরা আপনাদের সম্মান, শ্রদ্ধা ও মর্যাদা দিয়ে রাখতে চাই। আপনাদের বেতন বেড়েছে। আশা করি আপনারাও এটাকে হালাল করে খাবেন। দ্বিগুণ বেতন বেড়েছে দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করবেন।’

শিক্ষাক্ষেত্রে অনেক ভুল-ত্রুটির কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ‘এখন আমাদের কাজ হচ্ছে শিক্ষার গুণগতমান অর্জন করা। যাতে বিশ্বের সবখানে নিজেদের যোগ্যতা দিয়ে কাজ করতে পারি। তবে শুধু বিশ্বমানের শিক্ষা অর্জন করলেই হবে না, সৎ, চরিত্রবান ও নিষ্ঠাবান দেশপ্রেমিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।’

ইসলামকে শান্তির ধর্ম আখ্যা দিয়ে নাহিদ বলেন, ‘কিছু মানুষ ইসলাম ধর্মকে অপব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। এই অপব্যাখাকারীদের বিরুদ্ধে সব সময়ই আমাদের সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘আমার বলতে দ্বিধা নেই, এদেশের কিছু মানুষ বিশেষ করে জামায়াত ও মুসলিম লীগ ছাড়া বাকীকি সবাই স্বাধীনতার পক্ষে ছিলেন। সবার মিলিত লড়াইয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে।’

সংগঠনের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসেন ও ইসলামি-আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। এ ছাড়া বক্তব্য দেন স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী, প্রফেসর সাজিদুল ইসলাম প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

ঢাবি 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

ঢাবি 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

১০ বছর আগে
১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা

১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা

১০ বছর আগে
অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি সংশোধন

অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি সংশোধন

১০ বছর আগে
এমবিবিএসে ভর্তি ২০ অক্টোবর থেকে শুরু

এমবিবিএসে ভর্তি ২০ অক্টোবর থেকে শুরু

১০ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

শাবিপ্রবির স্নাতক ভর্তি পরীক্ষা ২৬ নভেম্বর

পরবর্তী সংবাদ

এমপিকে চিঠি লিখে উত্তর ও অনুদান পেল জামিয়া

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM