বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /বৃহত্তর বরিশাল হবে দক্ষিণ বঙ্গের সিঙ্গাপুর : শিল্পমন্ত্রী
জাতীয়

বৃহত্তর বরিশাল হবে দক্ষিণ বঙ্গের সিঙ্গাপুর : শিল্পমন্ত্রী

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৭, ২:৪১ পিএম·সর্বশেষ: ১৩ জানুয়ারি ২০১৭, ২:৪১ পিএম
বৃহত্তর বরিশাল হবে দক্ষিণ বঙ্গের সিঙ্গাপুর : শিল্পমন্ত্রী

বিডি নিউজ ৬৪: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দুই মেগা প্রকল্প পদ্মা সেতু ও পায়রা বন্দরের কাজ সম্পন্ন হলে দেশের দক্ষিণ বঙ্গের বৃহত্তর বরিশাল হবে সিঙ্গাপুর।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালের গ্র্যান্ড পার্ক হোটেলে অনুষ্ঠিত রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘জনগণের ব্যয় মানেই সরকারের আয়। আর সরকারের ব্যয় মানেই জনগণের আয়। তবে সরকারের ব্যয় না হলে কখনো জনগণের আয় হয় না। সরকার ব্যয় করে জনগণের দেওয়া করের টাকা থেকে। সুতরাং কর ফাঁকি দেওয়ার মানে হলো নিজেকে ফাঁকি দেওয়া। কারণ, সরকারের আর্থিক স্বচ্ছলতা না বাড়লে উন্নয়ন পরিকল্পনা নেওয়া সম্ভব হয় না।’

করদাতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কর দিলে আপনাদের সাশ্রয়। আপনারাই লাভবান হবেন। সরকার কখনো নিজের লাভের জন্য কর নেয় না। বরং আপনারা যে কর দেন তার কয়েকগুণ বাড়িয়ে তা আপনাদের ফিরিয়ে দেয় সরকার। দেখুন, পদ্মা ব্রিজ বানাতে বাড়তি কোন সারচার্জ ও কর নিচ্ছে না সরকার। আপনাদের করের টাকায় সরকার বিভিন্ন পণ্যে ভর্তুকি দেয়। ন্যায্যমূল্যের চেয়ে কম মূল্যে এসব পণ্য কিনতে পারেন আপনারা।’

আমির হোসেন আমু বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী বৃহত্তর বরিশালের উন্নয়নের জন্য গুরুত্ব সহকারে দুইটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন। প্রকল্পের আওতায় পদ্মাব্রিজ ও পায়রা বন্দরের কাজ সম্পূর্ণ হলে বৃহত্তর বরিশাল হবে আমাদের দেশের সিঙ্গাপুর।’ সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রতিটি প্রজেক্টের সঙ্গে শত শত পরিবারের জীবন জীবিকা জড়িত বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, ‘বর্তমানে স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের কোন বই কিনতে হয় না। বিধবা, বয়স্ক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ভাতা কয়েকগুন বাড়ানো হয়েছে। সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় দ্বিগুন করা হয়েছে। এসব কিছু সম্ভব হয়েছে আর্থিক সক্ষমতা বাড়ার কারণে। সরকারের এ সক্ষমতা আরো বাড়াতে সঠিক হারে কর দেওয়ার কোন বিকল্প নেই। মনে রাখবেন ট্যাক্স দিলে আয় কমে না বরং বাড়ে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ বলেন, ‘বাংলাদেশের আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। ১০টি মেগা প্রকল্প ছাড়াও সরকার আরো ৭টি মেগা প্রকল্পের কাজ হাতে নিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সবাইকে রাজস্ব প্রদানে আগ্রহী হতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশের সংস্কৃতি পাল্টেছে। সন্তানরা পিতা মাতার কাছে জানতে চাইবে তারা ট্যাক্স দেয় কিনা। কারণ, তারা চায় স্বনির্ভর বাংলাদেশ।’

চীফ হুইপ বলেন, ‘আমরা ট্যাক্স দিতে চাই। ফাঁকি দিতে চাই না। তবে রাজধানী ঢাকার মত কর নির্ধারণ করলে হবে না। ঢাকার বাইরে বিভাগ, জেলা, উপজেলার জন্য কর স্তর সমন্বয় করতে হবে।’

সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘দক্ষিণ বঙ্গের জন্য ইতিবাচক বার্তা নিয়ে আমরা এখানে এসেছি। সারা দেশের দৃষ্টি এখন দক্ষিণ বঙ্গের দিকে। কারণ, পদ্মাব্রিজ আর পায়রা বন্দর চালু হলে উন্নয়নের প্রাণকেন্দ্র হবে এই দক্ষিণ বঙ্গ।’

তিনি বলেন, ‘এনবিআরের উদ্ভাবনী ও ব্যতিক্রমী চিন্তাভাবনার ফসল হলো রাজস্ব সংলাপ। এই রাজস্ব সংলাপের মাধ্যমে প্রামাণ হয়েছে ব্যবসায়ীদের রাজস্ব দেওয়ার বিষয়ে কোন পিছুটান নেই। এনবিআর সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪০ বাস্তবায়নে রাজস্ব আহরণ করছে। সকলের সহযোগিতায় রূপকল্প বাস্তবায়ন করে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

মাদারীপুরে বাসের ধাক্কায় ৩ যাত্রী নিহত, আহাত ৫

পরবর্তী সংবাদ

নেত্রকোনার কেন্দুয়া প্রাইভেট না পড়ায় পরীক্ষায় ফেল করানোর অভিযোগে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM