বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /বিশ্বের ক্ষমতাধর ১০ নারী
আন্তর্জাতিক

বিশ্বের ক্ষমতাধর ১০ নারী

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৯ আগস্ট ২০১৬, ৩:১৩ পিএম·সর্বশেষ: ৯ আগস্ট ২০১৬, ৩:১৩ পিএম
বিশ্বের ক্ষমতাধর ১০ নারী

বিডি নিউজ ৬৪: নারীরা এখনও তাদের অধিকারের জন্য লড়াই করছে। তবে বেশ কয়েকজন নারী কাঁচের দেয়াল ভাঙতে শুরু করেছেন এবং বৈশ্বিক রাজনৈতিক নেতাদের গ্রুপে যোগ দিয়েছেন। বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন বিশ্বের ক্ষমতাধর এমন নারীদের একটি তালিকা করেছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০ নারীর তালিকা নিচে দেওয়া হলো:-

অ্যাঙ্গেলা মেরকেল:

মেরকেল (৬২) ২০০৫ সালে প্রথম জার্মানির চ্যান্সেলর হন এবং তখন থেকে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশকে নেতৃত্ব দিচ্ছেন। ২০১৩ সালে চার বছরের জন্য তৃতীয় বারের মত জয়ী হন তিনি। এ ছাড়াও তিনি একজন গুরুত্বপূর্ণ বিশ্বনেতা, যার মতামত বৈশ্বিক অর্থনৈতিক সংকট, রাজনৈতিক বিষয় ও অভিবাসন প্রশ্নে প্রভাব রাখে।

তা ছাড়াও তিনি পদার্থ বিজ্ঞানে ডক্টরেট এবং ২০১৫ সালে ফোর্বস ম্যাগাজিন প্রণীত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় তার নাম ছিল।

টেরেসা মে:

টেরেসা মে (৫৯), ব্রিটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। ডেভিড ক্যামেরনের পদত্যাগের পর গত ১৩ জুলাই তিনি দেশটির প্রধানমন্ত্রী হন। মার্গারেট থ্যাচারের পর তিনি দ্বিতীয়বারের মত নারী প্রধানমন্ত্রী হলেন। এর আগে ২০১০ সাল থেকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।

হিলারি ক্লিনটন:

হিলারি (৬৮), সাবেক মার্কিন ফার্স্ট লেডি (১৯৯৩-২০০১) এবং নিউ ইয়র্ক রাজ্য সিনেটর ও সাবেক মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। এখন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে একটি বড় রাজনৈতিক পার্টির মনোনয়ন পেয়েছেন।

অং সান সু কি:

৭১ বছর বয়সী শান্তিতে নোবেল বিজয়ী সু কি মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী। জান্তা আমলের সংবিধানের কারণে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেননি। তিনি বহু বছর গৃহবন্দী ছিলেন। ২০১৫ সালের নির্বাচনের পর তিনি স্টেট কাউন্সিলর হয়েছেন। তিনি কার্যত প্রধানমন্ত্রী এবং তিনি তার ঘনিষ্ঠ একজনকে প্রেসিডেন্ট করেছেন।

ইলেন জনসন সারলিফ:

লৌহমানবী হিসেবে পরিচিত লাইবেরিয়ার সারলিফ (৭৭), ২০০৫ সালের নভেম্বরে আফ্রিকা মহাদেশের মধ্যে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন তিনি। সারলিফ শান্তিতে নোবেলও পেয়েছেন। ২০১১ সালে তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন।

মিশেল ব্যাচেলেট:

চিলির ব্যাচেলেট (৬৪), তিনি লাতিন আমেরিকায় একমাত্র ক্ষমতাধর নারী নেত্রী। এক সময় তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন। অগাস্টো পিনোচেটের শাসনামলে তিনি নির্যাতিত হন। ২০০৬ সালের জানুয়ারি থেকে ২০১০ সাল পর্যন্ত চিলির প্রেসিডেন্ট থাকার আগে তিনি প্রথম নারী প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ২০১৩ সালের ডিসেম্বরে তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন।

ক্রিস্টিন লাগার্ডে:

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রথম নারী প্রধান ক্রিস্টিন লাগার্ডে (৬০)। তিনি আগে কর্পোরেট আইনজীবী এবং ফ্রান্সের প্রথম নারী অর্থমন্ত্রী ছিলেন।

জ্যানেট ইলেন:

ইলেন (৬৯), ২০১৩ সালে মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রধান অর্থনীতিবিদ ছিলেন।

ইরিনা বোকোভা:

বুলগেরিয়ার বোকোভা (৬৪) ২০০৯ সালে জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর প্রথম নারী প্রধান হন। ২০১৩ সালে তিনি পুনঃনির্বাচিত হন। জাতিসংঘের মহাসচিব পদের জন্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকায় তার নাম রয়েছে।

মার্গারেট চ্যান:

৬৮ বছর বয়সী এই চিকিৎসক। বার্ড ফ্লু ও সার্স ভাইরাস বিস্তারের সময় তিনি হংকংয়ের স্বাস্থ্য বিভাগের প্রধান ছিলেন। চ্যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ফিলিপাইনে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় হামলার হুমকি আইএসের

পরবর্তী সংবাদ

উত্তর প্রদেশে ঘুমন্ত মানুষের ওপর ট্রাক চাপা, নিহত ৭

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM