বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাংলাদেশ বিষয়ে বক্তব্য দেবেন আজ
জাতীয়

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাংলাদেশ বিষয়ে বক্তব্য দেবেন আজ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৬, ৮:৫৯ এএম·সর্বশেষ: ১৭ অক্টোবর ২০১৬, ৮:৫৯ এএম
বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাংলাদেশ বিষয়ে বক্তব্য দেবেন আজ

বিডি নিউজ ৬৪: তিন দিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ২০০৭ সালের পর কোনো বিশ্বব্যাংকপ্রধানের এটিই বাংলাদেশে প্রথম সফর। গতকাল রবিবার বিকেলে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন জিম ইয়ং কিম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিমানবন্দর থেকে কিমকে নেওয়া হয় র্যাডিসন হোটেলে। আজ সোমবার বিকেলে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বসে বাংলাদেশের দারিদ্র্যজয়ের গল্প শুনবেন বিশ্বব্যাংকপ্রধান। ‘দারিদ্র্যমুক্ত বিশ্বে বাংলাদেশ’ শীর্ষক বক্তব্য দেবেন তিনি।

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের আগমন উপলক্ষে বিমানবন্দরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বিশ্বব্যাংক সদর দপ্তরে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা, ঢাকায় বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দীর্ঘ প্রায় এক দশক পর বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশে আগমনকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছে তার স্বীকৃতি হিসেবেই বিশ্বব্যাংকপ্রধান বাংলাদেশে এসেছেন বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘দারিদ্র্য বিমোচন ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের সাফল্যে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অভিভূত। তাই নিজের আগ্রহেই বাংলাদেশ সফর করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সফরের উপলক্ষ হিসেবে বেছে নিয়েছেন বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস (১৭ অক্টোবর)। বাংলাদেশে এবার দিবসটি ভিন্ন আঙ্গিকে পালিত হবে।

আজ সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সকাল পৌনে ৯টায় সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশ সফরের কর্মসূচি শুরু করবেন বিশ্বব্যাংকপ্রধান। সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক শেষে যৌথভাবে সংবাদ সম্মেলন করবেন তাঁরা।

বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘দারিদ্র্যমুক্ত বিশ্বে বাংলাদেশ’ শীর্ষক গণবক্তব্য দেবেন বিশ্বব্যাংকপ্রধান। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের কৌশলগুলো শোনাবেন।

সেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পল রোমার। অনুষ্ঠানে বক্তব্য দেবেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানিটি ডিক্সন।

অনুষ্ঠানে দারিদ্র্যজয়ে বাংলাদেশের সাফল্য নিয়ে ‘এন্ড পোভার্টি’ শীর্ষক একটি গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। অনুষ্ঠানের এ পর্ব শেষে উপস্থাপন করা হবে ‘প্রসপার বাংলাদেশ’ শিরোনামে একটি প্রবন্ধ।

অনুষ্ঠানের পরের পর্ব শুরু হবে ‘এন্ড গ্লোবাল পোভার্টি বাই ২০৩০ : শেয়ারিং বাংলাদেশ’স এক্সপেরিয়েন্স’ বা ‘২০৩০ সাল নাগাদ দারিদ্র্যমুক্ত বিশ্ব : বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক প্যানেল আলোচনা। সেখানেও বক্তব্য দেবেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের ঊর্ধ্বতনরাও থাকবেন এই পর্বে।

মঙ্গলবার সকালে জিম ইয়ং কিম গ্রাম ঘুরে বাংলাদেশের দারিদ্র্যজয়ের চিত্র দেখবেন। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প পরিদর্শন করতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামে যাবেন তিনি। সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন বিশ্বব্যাংকপ্রধান। বিকেলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিদায় নেবেন তিনি।

এর আগে বিশ্বব্যাংকের তিনজন প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছেন। তাঁরা হলেন রবার্ট ম্যাকনামারা, পল উলফোভিত্জ ও জেমস উলফেনসন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ঢাকার উদ্দেশ্যে গোয়া ছাড়লেন প্রধানমন্ত্রী

পরবর্তী সংবাদ

ভারতে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM