বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /বিশ্ব রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পগবা
খেলাধুলা

বিশ্ব রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পগবা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৯ আগস্ট ২০১৬, ১০:০৩ এএম·সর্বশেষ: ৯ আগস্ট ২০১৬, ১০:০৩ এএম
বিশ্ব রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পগবা

বিডি নিউজ ৬৪: ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়েই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন পল পগবা। চুক্তি পাঁচ বছরের। ৮৯ মিলিয়ন পাউন্ডে জুভেন্তাস ছেড়ে ইউনাইটেডে নাম লিখিয়েছেন এই ফরাসী মিডফিল্ডার।

২০১২ সালে ইংলিশ ক্লাবটি থেকেই ফ্রি ট্রান্সফারে ইতালির ক্লাবে যোগ দিয়েছিলেন পগবা। যার মূল্যমান ছিল মোটে ১.৫ মিলিয়ন পাউন্ড। এবার ফিরলেন বিশ্ব ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার হয়ে।

বাংলাদেশের হিসেবে ৯১৩ কোটি টাকা পগবার এই ট্রান্সফারের মূল্য।

২৩ বছরের পগবা ওল্ড ট্রাফোর্ডে ফিরে বলেছেন, "আমি যা কিছু অর্জন করতে চাই তা অর্জন করার জন্য এটাই ঠিক ক্লাব বলে আমার মনে হয়।" ইউনাইটেডের কোচ হোসে মরনিহো বলেছেন, "আগামী এক দশক বা তারো বেশি সময় ধরে ম্যানচেস্টার ইউনাইটের হৃদয় হয়ে থাকার সুযোগ আছে তার।"

ইউরোর হিসেবে জুভেন্তাসকে ১০৫ মিলিয়ন ইউরো দিচ্ছে ইউনাইডেট। পগবার জন্য পারফরম্যান্স ও অন্যান্য খাতে থাকছে আরো ৫ মিলিয়ন ইউরো। ২০১৩ সালে টটেনহামস থেকে ওয়েলসের গ্যারেথ বেল ৮৫ মিলিয়ন পাউন্ডে যোগ দেন রিয়াল মাদ্রিদে।

এতদিন তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। তাকে ছাড়িয়ে গেলেন পগবা। জুভেন্তাসের সাথে তিনি চারটি সিরি 'এ' শিরোপা, ২টি ইতালিয়ান কাপ ও ২টি সুপার কাপ জিতেছেন।

চার মৌসুমে ক্লাবটিতে ১২৪ ম্যাচে ২৮ গোল তার।

পগবা ২০০৯ সালে মাত্র ১৬ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ২০১২ সালে মূল দলে আসেন। ফার্গুসন তাকে তিনটি ম্যাচে বদলী হিসেবে খেলার সুযোগ দিয়েছিলেন।

সেটা ভালো লাগেনি পগবার। ইউনাইটেড পগবার সাথে নতুন চুক্তি করতে চাইলেও খেলোয়াড় তার আগেই ইতালির জায়ান্ট জুভেন্তাসে সই করে ফেলেন। তা ফার্গুসনদের জানান পরে।

ফ্রি ট্রান্সফারে ইংল্যান্ড ছাড়েন পগবা। পর্তুগিজ কোচ মরিনহো এই মৌসুমেই দায়িত্ব নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের। তার হাত ধরেই আবার ইউনাইটেডে ফিরলেন পগবা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

অলিম্পিকে আরেকটি হার জকোভিচের

পরবর্তী সংবাদ

অলিম্পিকে গিয়ে ছিনতাইকারীর কবলে পর্তুগালের শিক্ষামন্ত্রী!

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM