বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /বিটিভিতে বিজয়ের মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান
বিনোদন

বিটিভিতে বিজয়ের মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৬, ৩:৩৪ পিএম·সর্বশেষ: ৩০ নভেম্বর ২০১৬, ৩:৩৪ পিএম
বিটিভিতে বিজয়ের মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান

বিডি নিউজ ৬৪: মহান বিজয় দিবস উপলক্ষে বিটিভিতে প্রচার হবে মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান। ইতিমধ্যে বেশ কিছু অনুষ্ঠানের রেকির্ডিং সম্পন্ন হয়েছে। আজ থেকে প্রচার শুরু হচ্ছে দুটি অনুষ্ঠানের। এসব অনুষ্ঠানে অংশ নিয়েছেন শিল্পী, সাংবাদিক, কথাসাহিত্যিক, শিক্ষক, রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সমাজের নানা পেশার মানুষ।

আজ ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পরযন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত এম আর আখতার মুকুলের চরমপ্রত্র নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘মুক্ত কর ভয়’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আফরোজা হক রিনার পরিকল্পনায় বিটিভির এই অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল ও অভিনেত্রী নওশীন। অংশ নিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী-কলাকুশলী, মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেওয়া ১৩জন মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী-কলাকুশলীরা হলেন মোঃ আবদুল জব্বার, বুলবুল মহলানবীশ, নমিতা ঘোষ, মালা খুররম, সৈয়দ হাসান ইমাম, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, কবি আসাদ চৌধুরী, সুজেয় শ্যাম, ডালিয়া নওশীন, তপন মাহমুদ, রেজাউল করিম, রূপা ফরহাদ ও আসফাকুর রহমান খান।

অংশ নিয়েছেন মুক্তিযোদ্ধা বীর প্রতীক মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা শাহজাহান, আফজাল হোসেন, এনায়েত হক গামা, শামসুল হক, মোঃ হারুন অর রশীদ, তসলিম আহমেদ, কুতুব উদ্দিন আহমেদ, নুরুল ইসলাম বাচ্চু, রোকেয়া কবীর, উম্মে হাসান, বদিউজ্জামান ও আবুল কালাম আজাদ দারু। অনুষ্ঠানের শুরুতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত এম আর আখতার মুকুলের চরমপত্রের অংশ বিশেষ শোনেন অতিথিগণ।

এরপর সেই অংশের সূত্র ধরে তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন, নানা বিষয়ে আলোকপাত করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানের শেষাংশে একটি করে গান গেয়ে শোনান শিল্পীরা।

এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেবল অস্ত্র নিযে শত্রুর মোকাবিলা ছিল না, এটা একটা বিশাল রাজনৈতিক ও আর্থসনামাজিক ঘটনা। অনেকেই যেমন সরাসরি অস্ত্র নিয়ে শত্রুর মোকাবিলা করেছেন, তেমনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কিংবা শব্দসৈনিকেরা তাদের শিল্পকর্ম দিয়ে শত্রুর মনোবল ভেঙে মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙ্গা রেখেছেন, দেশের জন্য যুদ্ধ করেছেন।

এমআর আখতার মুকুলের চরমপত্র তেমনি এক দলিল। মুক্তিযুদ্ধের সেইসব অস্ত্রসৈনিক এবং শব্দসৈনিকদের একত্র করে এই অনুষ্ঠান হয়েছে। স্বাধীনতা উত্তর প্রজন্মের কাছে এই অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধের একটি অনন্য দলিল হয়ে থাকবে।

আশা করছি সব মিলিয়ে অনুষ্ঠানটি সবার ভালো লাগবে।’

এছাড়া, আজ ১ ডিসেম্ভর থেকে ৩১ ডিসেম্বর পরযন্ত প্রতিদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে মুক্তিযুদ্ধের তাৎপরয ও সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান। উপস্থাপনায় ড. নুজহাত চৌধুরী, শবনম আজিম ও সোহেল হায়দার চৌধুরী। প্রযোজনায় মাহফুজা আক্তার, মনিরুল হাসান ও ইমাম হোসেন।

অনুষ্ঠানের অতিথি থাকবেন দেশের বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা পেশার মানুষ। ইতিমধ্যে বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. হারুন অর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, অধ্যাপক মেসবাহ কামাল, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাংবাদিক আবেদ খান, ডাক্তার দিপু মনি এমপি, অধ্যাপক ড. আবদুল মান্নান, অধ্যাপক মাহফুজা খানম, নাট্যজন রামেন্দু মজুমদার, সাংবাদিক ও শহীদ পরিবারের সন্তান জাহিদ রেজা নূর, কবি মোহাম্মদ নুরুল হুদা, অধ্যাপক ড. মুনতাসির মামুন, কবি মোহাম্মদ সামাদ, এডভোকেট আফজাল হোসেন, মুজিবুর রহমান, কাজী খলিকুজ্জামান আহমদ, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

বিটিভি মহাপরিচালক এসএম হারুন অর রশীদ বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের জন্য এক বিশাল ঘটনা, বিশাল গর্ব। সেই যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং আম আর আখতার মুকুলের চরমপত্র একটি অনন্য দলিল, অণুপ্রেরণা। আমরা নতুন প্রজন্মের কাছে সেই অনুপ্রেরণার কথা, সেই দলিলটি তুলে ধরার চেষ্টা করেছি।

এছাড়া, মাসব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধকে স্বাধীনতা উত্তর প্রজন্মের কাছে সুন্দর এবং সঠিক ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

৬ বছর আগে
MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

৬ বছর আগে
বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

চুমুতে সেরা সিদ্ধার্থ : আলিয়া

পরবর্তী সংবাদ

এবার অনলাইনে আসলো 'মায়াপুরের মায়া' (ভিডিওসহ)

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM