বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /বাদ জোহর ঢাবি কেন্দ্রীয় মসজিদে জানাজা, মিরপুরে দাফন
জাতীয়

বাদ জোহর ঢাবি কেন্দ্রীয় মসজিদে জানাজা, মিরপুরে দাফন

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩১ আগস্ট ২০১৬, ২:৩৪ পিএম·সর্বশেষ: ৩১ আগস্ট ২০১৬, ২:৩৪ পিএম
বাদ জোহর ঢাবি কেন্দ্রীয় মসজিদে জানাজা, মিরপুরে দাফন

বিডি নিউজ ৬৪: কবি শহীদ কাদরীর জানাজা বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় কবির মরদেহবাহী ফ্লাইট (এমিরেটস) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এরপর সেখান থেকে মরদেহ কিছুক্ষণ বারিধারায় তার ভাইয়ের বাসায় রাখা হয়। পরে সকাল সোয়া ১১টার দিকে প্রয়াত কবির মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী, বুদ্ধিজীবী, নাট্যব্যক্তিত্বসব সর্বস্তরের জনগণ কবির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল থেকে কফিনে শ্রদ্ধা নিবেদন করেছে, বাংলা একাডেমি শিল্পি গোষ্ঠী, ঋষিজ শিল্পগোষ্ঠী, খেলাঘর, উদীচী, সংবাদমাধ্যম, সিপিবি, ছায়ানট, পথ নাটক পরিষদ, জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন সংগঠন। এছাড়াও সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিপু মনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, কবি সুফিয়া কামালের ছেলে সাজিদ কামাল, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা একে এম শামীম চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক ইমদাদুল হক মিলনসহ কর্মী সাংবাদিক সাহিত্যিক কবির ভক্ত-শুভাকাঙ্খীরা এসেছেন।

শ্রদ্ধা জানাতে এসে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি শেখ হাসিনার যে অনুরাগ তারই প্রেক্ষাপটে কবি শহীদ কাদরীর শেষ ইচ্ছা ছিলো দেশের মাটিতে ফিরে আসা এবং বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হওয়া। এজন্য প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে কবির মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন।

তার মৃত্যুতে শোকাহত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মিলিত সাংস্কৃতিক জোট শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ নেয়। প্রয়াত কবির পরিবারেরপক্ষ থেকে ছেলে আদনান কাদরীসহ অন্যান্য স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে মরদেহ শহীদ মিরারে আনা হলে প্রথমেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন, বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে প্রয়াত কবির স্ত্রী নীরা কাদরী, ছেলে আদনান কাদরী এবং পারিবারিক বন্ধু সাবিনা হাই উর্বি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাদের সঙ্গে কবির মরদেহ গ্রহণ করবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। প্রধানমন্ত্রীর কার্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।

২৯ আগস্ট (রোববার) নিউ ইয়র্কের একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে মারা যান কবি শহীদ কাদরী।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

হাসপাতালের নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার

পরবর্তী সংবাদ

গ্রেপ্তার ওবায়দুলকে আনা হচ্ছে ঢাকায়

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM