বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /বাণিজ্যমন্ত্রীর সাথে হাইতির ব্যবসায়ী প্রতিনিধিদলের সাক্ষাৎ
জাতীয়

বাণিজ্যমন্ত্রীর সাথে হাইতির ব্যবসায়ী প্রতিনিধিদলের সাক্ষাৎ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৩ পিএম·সর্বশেষ: ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৩ পিএম
বাণিজ্যমন্ত্রীর সাথে হাইতির ব্যবসায়ী প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিডি নিউজ ৬৪: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ২০০৪ সাল থেকে বাংলাদেশের সেনাবাহিনী দক্ষতা ও সুনামের সাথে কাজ করছে। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।

বেশ কিছু বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীগণ বাংলাদেশের এ সকল স্পেশাল ইকনোমিক জোনে বিনিয়োগ করছেন বলে আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এবং হাইতির ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্কস অথরিটির মহাপরিচালক ফিলিপ কার্ল ডেব্রোস-এর নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশের হামিম গ্রুপ হাইতিতে তৈরিপোশাক খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। হাইতি মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত তৈরিপোশাক রপ্তানি করতে পারে। এ জন্য বাংলাদেশের বেসরকারি খাতের বিনিয়োগ লাভজনক হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ গত বছর হাইতিতে ১ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তামাক ও তামাকজাত পণ্য, প্লাস্টিক, বৈদ্যুতিক সামগ্রীসহ বিভিন্ন পণ্য রপ্তানি করেছে। তিনি বলেন, সফররত হাইতির ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশের সার্বিক উন্ননে মুগ্ধ। তারা হাইতির শান্তি রক্ষায় বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা ও দক্ষতার প্রশংসা করেন।

প্রতিনিধি দলের প্রধান বলেন, বিনিয়োগের জন্য হাইতিতে জমি, বিদ্যুৎ, দক্ষ শ্রমিকসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে। হাইতি সরকার বিদেশি বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দিচ্ছে। বাংলাদেশ তৈরিপোশাক খাতে ব্যাপক উন্নতি করেছে। এ সেক্টরে বাংলাদেশের অভিজ্ঞতা অনেক। বাংলাদেশের ব্যবসায়ীরা হাইতিতে তৈরিপোশাক খাতে বিনিয়োগ করলে উভয় দেশ উপকৃত হবে।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, হাইতির ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্কস অথরিটির কনসালট্যান্ট জোসেফ পিয়েরি লিওনেল ডিলেটর, হাইতি এসোসিয়েশন অভ্ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট জর্জ বাড়াউ সাসিন, হামিম গ্রুপের কনসালট্যান্ট এস জেড এম শরিফুল ইসলাম এবং নির্বাহী পরিচালক মোফাখখেরুল ইসলাম উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতিয়#বিডি নিউজ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

৬৭ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা

পরবর্তী সংবাদ

জয়পুরহাটে শিশু সংগঠনের সংবাদ সম্মেলন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM