বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /বাচ্চাদের ভাষাগত সমস্যা শনাক্তে অ্যাপস
জীবনযাপন

বাচ্চাদের ভাষাগত সমস্যা শনাক্তে অ্যাপস

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১২ অক্টোবর ২০১৬, ১১:৪৯ এএম·সর্বশেষ: ১২ অক্টোবর ২০১৬, ১১:৪৯ এএম
বাচ্চাদের ভাষাগত সমস্যা শনাক্তে অ্যাপস

বিডি নিউজ ৬৪: কথা বলার সময় যারা ভাষাগত বিশৃঙ্খলায় ভোগেন তাদের যে কারো জন্যই সেটি একটি বিশ্রি বিষয়। আর যে শিশুরা সবে মাত্র সমাজে প্রবেশ করতে শুরু করেছে তাদের জন্য এটি হতে পারে বিপর্যয়কর। খেঁপানো, হুমকি, বন্ধুর অভাব এবং স্কুলে দুর্বল পারফর্মেন্স এর মতো বিষয়গুলোর উৎপত্তি হতে পারে কথা বলতে অক্ষমতা বা স্বাভাবিকভাবে শোনার অক্ষমতা থেকে।

এ ধরনের সমস্যার শুরুতেই যদি এর চিকিৎসা করা হয় তাহলে তা দূর করা সম্ভব। তবে যথেষ্ট দ্রুততার সঙ্গে চিকিৎসা শুরু করতে হবে।

কিন্তু বাস্তবে বেশিরভাগ সময়ই এই ধরনের সমস্যার চিকিৎসা সময় মতো করানো হয় না। এ সমস্যায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের ৬০% শিশুর চিকিৎসা তারা বিদ্যালয়ে যাওয়ার আগে শুরু করা হয়না। কিন্তু যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির জেন গং এবং জন গুটাং এই পরিস্থিতিতে বদলের প্রত্যাশা প্রকাশ করেছেন।

সেপ্টেম্বরে সান ফ্রান্সিসকোতে ইন্টরাস্পিস সম্মেলনে তারা একটি যন্ত্র উদ্ভাবন করেন। এটি ব্যবহার করে সহজেই বাচ্চাদের ভাষাগত সমস্যা শনাক্ত করা যাবে। বাবা-মায়েরা বাচ্চাদের ভাষাগত সমস্যা থাকলেও সবসময় তা ঠিকভাবে শনাক্ত করতে পারেন না।

যেমন কোনো শিশু হয়তো কথা বলার সময় অস্বাভাবিকভাবে বিরতি গ্রহণ করে। সমস্যাটি হয়তো শিশুটির বাবা-মা স্বাভাবিকভাবে শনাক্ত করতে পারেন না। কিন্তু কোনো পেশাদার লোকের কানে সমস্যাটি ঠিকই ধরা পড়বে।

মিস গং এবং ড. গুটাং, দুজনেই কম্পিউটার বিজ্ঞানী। তারা তাদের উদ্ভাবিত মেশিনটিকে ভাষাগত সমস্যাযুক্ত শিশুদের কথাবার্তাকে ভাষাগত সমস্যা নেই এমন শিশুদের কথাবার্তা থেকে আলাদা করে শনাক্ত করার দক্ষতা কীভাবে শেখানো সম্ভব তা ভাবছিলেন। এ প্রচেষ্টায় তারা প্রথমেই একটি গাণিতিক পরিভাষা লেখেন।

এরপর তারা ভাষাগত রোগের দুই চিকিৎসক এমজিএইচ ইনস্টিটিউট অফ হেলথ প্রফেশনস এর টিফানি হোগান এবং জর্দান গ্রিনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। ওই গবেষকরা মিলে চার থেকে ১৭ বছর বয়সী ২৩১টি শিশুর কথাবার্তার অডিও রেকর্ড করেন। ওই শিশুদেরকে চিত্র দেখানোর পাশাপাশি একটি গল্প নিজেদের ভাষায় পুনর্বর্ণনা করার কথা বলা হয়।

ড. হোগান এবং ড. গ্রিন গবেষণার আগে ওই শিশুদের ১৯২ জনের ভাষাগত দক্ষতার উন্নয়ন স্বাভাবিকভাবে হচ্ছে বলেই শনাক্ত করেন। অন্যদিকে, ৩৯ জনের ভাষাগত দক্ষতার উন্নয়নে সমস্যা আছে বলে শনাক্ত করা হয়।

মিস গং এবং ড. গুটাং এরপর তাদের গাণিতিক পরিভাষা ব্যবহার করে শিশুদের কথাবার্তার অডিওগুলোর ওপর প্রয়োগ করেন। এতে দেখা যায়, বিরতির সংখ্যা, বিরতির স্থিতিকাল এবং বিরতি ও বক্তব্যের ভিন্ন ভিন্ন অংশের অনুপাত কোনো শিশুর ভাষাগত দক্ষতায় সমস্যা থাকলে তা শনাক্ত করতে সক্ষম।

মিস গং সম্মেলনে জানান, মিস হোগান এবং ড. গ্রিন ভাষাগত সমস্যায় আক্রান্ত যে শিশুদের চিকিৎসা করেছেন তাদের উদ্ভাবিত পদ্ধতিও সে শিশুদের ৭২ শতাংশের ভাষাগত দক্ষতার উন্নয়নের সমস্যাটি শনাক্ত করতে সক্ষম হয়েছে। পদ্ধতিটি ব্যবহার করে উদ্ভাবিত অ্যাপ দিয়ে বাবা-মায়েরাও শিশুদের ভাষাগত সমস্যা শনাক্তে রুটিনমাফিক পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারবেন। এবং কোনো শিশুর ভাষাগত সমস্যা থাকলে সে ব্যাপারে আগেভাগেই সতর্ক হতে পারবেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বাজে নেতার ১০ লক্ষণ জেনে নিন, সতর্ক থাকুন

পরবর্তী সংবাদ

জেনে নিন, ডিয়োডর‌্যান্ট ব্যবহার কতটা উপকারী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM