বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /বাংলাদেশের কাছে ঢাকা টেস্ট হারের ক্ষত যন্ত্রণাদায়ক: রুট
খেলাধুলা

বাংলাদেশের কাছে ঢাকা টেস্ট হারের ক্ষত যন্ত্রণাদায়ক: রুট

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৬ নভেম্বর ২০১৬, ১০:০৮ এএম·সর্বশেষ: ৬ নভেম্বর ২০১৬, ১০:০৮ এএম
বাংলাদেশের কাছে ঢাকা টেস্ট হারের ক্ষত যন্ত্রণাদায়ক: রুট

বিডি নিউজ ৬৪: বাংলাদেশের কাছে ঢাকা টেস্ট হারের ক্ষত নিয়ে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে ইংল্যান্ড ক্রিকেট দল। ঢাকা টেস্টের হার এখনো ভুলতে পারেননি ইংলিশ ব্যাটসম্যান জো রুট। তবে ভারতে আসন্ন টেস্ট সিরিজে তার দল ভালো খেলবে বলে জানান রুট। তিনি বলেন, "বাংলাদেশের কাছে অমন হার যন্ত্রণাদায়ক। তবে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ইংল্যান্ড ভালো খেলবে।"

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও, দুই ম্যাচের টেস্ট সিরিজটি আর জিততে পারেনি ইংল্যান্ড। চট্টগ্রাম টেস্ট ২২ রানে জিতলেও, ঢাকা টেস্ট ১০৮ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ ১-১ সমতায় শেষ করে ইংলিশরা। এতে ইংল্যান্ড দলকে নিয়ে সমালোচনায় মেতে উঠেন সমালোচকরা। সেই সমালোচনা আরও বড় আকার ধারন করে, ভারত সফরটি আসন্ন হওয়ায়।

সমালোচকদের ভাষ্য, "আসন্ন ভারত সফরে হোয়াইটওয়াশ হবে ইংল্যান্ড। আসন্ন ভারত সফরে নাকানি-চুবানি খাবে ইংলিশরা।" এমন সব ভবিষ্যবাণী শুধুমাত্র সমালোচকরাই করেননি, করেছেন ইংল্যান্ডের অনেক সাবেক অধিনায়ক মাইকেল ভন ও নাসের হুসেইনও।

তবে এমন সমালোচনাকে ভালোভাবেই আমলে নিচ্ছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান রুট। কারন সমালোচকদের পাক্কা জবাব দিতে চান তিনি, "দল হিসেবে ভারত ভয়ংকর। তবে এটি নিয়ে আমরা ভয় পাচ্ছি না। আমরা সবাইকে দেখিয়ে দিতে যাই- আমরা ভালো খেলতে পারি। ভারতের মাটিতে ভালো খেলা আমাদের পক্ষে সম্ভব।"

ভবিষ্যত নিয়ে স্বপ্ন দেখলেও, অতীতের ফল এখনো পীড়া দেয় রুটকে। বাংলাদেশের কাছে ঢাকা টেস্টে হারকে যন্ত্রাণাদায়ক বলে আখ্যায়িত করলেন রুট, "বাংলাদেশের কাছে ওমন হার যন্ত্রণাদায়ক। তবে আমরা সামনের দিকে তাকিয়ে আছি। ভারত সিরিজে আগে নিজেকে তৈরি করে নিতে আমরা সময় পাচ্ছি। ঝরঝরে মেজাজে সিরিজ শুরু করতে পারবো বলে আশাবাদী আমি।"

আশার বাণী শুনিয়েছেন ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিসও। তিনি বলেন, "অতীতে বেশ কয়েকবার খারাপ অবস্থা থেকে আমরা ঘুড়ে দাঁড়িয়েছি। অতীতে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার কাছে হেরেও আমরা ভালোভাবে ফিরে এসেছি । এবারও আমরা সফল হবো।"

বেলিসের এমন বক্তব্যে বুঝা যায়- রুটের মত বাংলাদেশ সফরে ঢাকা টেস্টের হার এখনও পীড়া দেয় বেলিসকেও। সেই পীড়া ভারত সফরে আরও বেড়ে গেলে কি অবস্থা হবে ১৩৯ বছর ধরে টেস্ট খেলা ইংল্যান্ড দলের, তা সময়ই বলে দিবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

রুবেলকে আরও উন্নতি করতে হবে দলে ফিরতে হলে

পরবর্তী সংবাদ

স্যামুয়েলস বিপিএলে কুমিল্লার হয়ে খেলতে এখন ঢাকায়

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM