বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /বাংলাদেশে আসার টিকিট বাতিল করছে বিদেশিরা
জাতীয়

বাংলাদেশে আসার টিকিট বাতিল করছে বিদেশিরা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৭ আগস্ট ২০১৬, ৭:৪০ পিএম·সর্বশেষ: ৭ আগস্ট ২০১৬, ৭:৪০ পিএম
বাংলাদেশে আসার টিকিট বাতিল করছে বিদেশিরা

বিডি নিউজ ৬৪: সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনায় ব্যাপক প্রভাব পড়ছে বাংলাদেশের পর্যটন শিল্পে। যেসব বিদেশিরা আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে বাংলাদেশে আসার জন্য বুকিং দিয়েছিল তারা তা বাতিল করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এতে দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

রোববার (৭ আগস্ট) মতিঝিল ফেডারেশন ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকটি আয়োজন করেন হোটেল, গেস্টহাউস, রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (তোয়াব)।

রাশেদ খান মেনন বলেন, ‘২০১৬ সালকে প্রধানমন্ত্রী পর্যটন বছর ঘোষণা করেছে। অনেকে অভিযোগ করছেন বিদেশিরা চলে যাচ্ছে। তা ঠিক নয়। ২০১৪ সালের তুলনায় ১৫’ সালে দেশে ১০ হাজার বিদেশি বেশি এসেছে। এ বছর আসা যাওয়া সমান রয়েছে। তবে আমি স্বীকার করছি আগামী ডিসেম্বর, জানুয়ারিতে যেসব বিদেশি আসার কথা ছিল তাদের বেশিরভাগই বুকিং বাতিল করেছে। এতে অর্থনীতিতে একটা প্রভাব পরবে। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

পর্যটন মন্ত্রী বলেন, ‘জঙ্গি হামলা হলেই যে এলাকা ছাড়তে হবে এটা ঠিক না। আমি ব্রিটিশ কাউন্সিলকে বলেছি ে জঙ্গি হামলা হয়েছে বলে তোমার দেশের সব মানুষকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছো। কিন্তু তোমাদের দেশেও জঙ্গি হামলা হয়েছে। এখন কি আমাদের দেশের সব লোককে তোমাদের দেশ থেকে চলে আসতে বলবো?’।

গুলশান থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করলে ব্যবসায় ক্ষতি হবে, লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হারাবে। উচ্ছেদ হলে শুধু হোটেল-মোটেলের ক্ষতি হবে না। সামগ্রিক অর্থনীতির ক্ষতি হবে। এটা সরকারের মাথায় আছে। এ ইস্যুতে সকলকে এগিয়ে এসে সমাধানের পথ বের করতে হবে।

মেনন বলেন, ‘ইতোমধ্যে প্রধানমন্ত্রী বলেছেন যেহেতু তেজগাঁও শিল্প এলাকা হয়ে গেছে তাই গুলশান থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে তেজগাঁওয়ে তাদের স্থান দেয়া হবে। এটা খুব বেশি দূরে হবে না বলে আশা করছি।’

অনুষ্ঠানে ট্যুর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (তোয়াব) সভাপতি তৌফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ, ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

'জাম্বো জেট কমিটি করে বিএনপি তার নিজের গঠনতন্ত্র লংঘন করেছে'

পরবর্তী সংবাদ

তারাই জঙ্গি যারা ৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল: খাদ্যমন্ত্রী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM