বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /বাংলাদেশকে রেকর্ড গড়ে জেতার চ্যালেঞ্জ দিল ইংল্যান্ড
খেলাধুলা

বাংলাদেশকে রেকর্ড গড়ে জেতার চ্যালেঞ্জ দিল ইংল্যান্ড

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৭ অক্টোবর ২০১৬, ৭:০২ পিএম·সর্বশেষ: ৭ অক্টোবর ২০১৬, ৭:০২ পিএম
বাংলাদেশকে রেকর্ড গড়ে জেতার চ্যালেঞ্জ দিল ইংল্যান্ড

বিডি নিউজ ৬৪: স্পিনারদের খুব ভালো খেলল ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতেই গরম ও আর্দ্রতার সাথে দারুণ লড়াই দেখাল তারা। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন বেন স্টোকস। বাংলাদেশ ক্যাচ ছাড়ল কয়েকটি। তাতে ৮ উইকেটে ৩০৯ রান করলো ইংল্যান্ড। তাতে রেকর্ড গড়ে জেতার চ্যালেঞ্জের মুখে টাইগাররা।

দেশের মাটিতে ৩০০ এর বেশি রান তাড়া করে জেতার একটি মাত্র রেকর্ড বাংলাদেশের। সেটি ২০১৩ সালের। নিউজিল্যান্ডের বিপক্ষে ফতুল্লায় নিউজিল্যান্ড ৫ উইকেটে ৩০৭ রান করেছিল। জবাবে, ৪ বল বাকি থাকতে ৬ উইকেটে ৩০৯ রান করে ৪ উইকেটে জিতেছিল টাইগাররা। সেই জয়কে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ এখন মাশরাফি বিন মুর্তজার দলের সামনে।

বাংলাদেশের সবচেয়ে বড় সর্বনাশটা করেছে বেন স্টোকস ও বেন ডাকেটের ১৫৩ রানের চতুর্থ উইকেট জুটি। ২৬.৩ ওভারে ৬ এর কাছাকাছি গড়ের জুটি। যা মোটেও ভাঙা যাচ্ছিল না। ৬৯ ও ৭১ রানে দুটি সুযোগ দিয়েছিলেন স্টোকস। কিন্তু তাসকিন আহমেদের বলে প্রথমে মাহমুদ উল্লাহ সহজ ক্যাচ ছাড়লেন। পরের ওভারে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বলে লোপ্পা ক্যাচ ফেলেছেন মোশাররফ হোসেন।

এই যখন অবস্থা তখন সেঞ্চুরিটা না হলে অন্যায় হয়! ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন স্টোকস ৯৮ বলে। তার আগেই অবশ্য শফিউল ইসলাম বোল্ড করে দেন ডাকেটকে। অভিষেক ম্যাচেই মুগ্ধতা ছড়িয়েছেন এই গ্রীষ্মে ২,৭০৬ রান করে আসা ডাকেট। ৬০ রান এসেছে ২১ বছরের ডাকেটের কাছ থেকে। ১০১ রান করা স্টোকসকে আর বাড়তে দেননি মাশরাফি।

টস জিতে ব্যাট করতে নেমে ৬৩ রানে ৩ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। জেমস ভিন্স (১৬), জ্যাসন রয় (৪১) ও জনি বেয়ারস্টো (০) ফিরলেন। অ্যালেক্স হেলস, এউইন মরগ্যান ও জো রুট নেই।

তাই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়ার সুযোগ বোলারদের সামনে। কিন্তু রুখে দাঁড়ালেন স্টোকস ও ডাকেট। ১৪ রানের মধ্যে তারা বিদায় নিলেন।

এরপর মাত্র ৩৮ বলে অধিনায়ক জস বাটলার খেলে দিলেন ৬৩ রানের ইনিংস। ৩৯ রানে জীবন পেয়েছেন ক্যাচ পড়ায়। ক্রিস ওকসের (১৬) সাথে ১১'র বেশি গড়ে বাটলার ৬৩ রানের জুটি গড়েছেন।

শেষ দশ ওভারে এসেছে ৮৯ রান। দুটি করে উইকেট নিয়েছেন মাশরাফি, শফিউল ও সাকিব।

খুব চোখে পড়লো বাংলাদেশের ফিল্ডিংয়ের ভুলগুলো। বিশেষ করে ক্যাচ ফেলা। সেঞ্চুরি করা বেন স্টোকসের সহজ দুটি ক্যাচ পড়েছে।

ফিল্ডাররা অন্তত তিনবার কাছাকাছি এসে যাওয়ায় সিদ্ধান্ত নিতে পারেননি ক্যাচটা আসলে কার! ব্যাটসম্যান বেঁচে গেছেন তাতে! তাতে রান বেড়েছে কিছু।

ব্যাটসম্যানদের কাজ বেড়েছে। তবে এই ইংল্যান্ডের বিপক্ষেই কিন্তু প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ ৯ উইকেটে ৩০৯ রান করেছিল। টাইগাররা ওখান থেকেই নিতে পারে প্রেরণা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

৩১০ রানের টার্গেটে টাইগারদের চমৎকার শুরু

পরবর্তী সংবাদ

টস হেরে ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে টাইগাররা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM