বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /বাংলাদেশ রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সহায়তা কামনা করেছে ঢাকা
জাতীয়

বাংলাদেশ রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সহায়তা কামনা করেছে ঢাকা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৬, ৯:৪৪ এএম·সর্বশেষ: ২৫ নভেম্বর ২০১৬, ৯:৪৪ এএম
বাংলাদেশ রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সহায়তা কামনা করেছে ঢাকা

বিডি নিউজ ৬৪: বাংলাদেশ রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সহায়তা কামনা করে মিয়ানমারের সীমান্ত রাখাইন রাজ্যে বসবাসকারীদের সামাজিক পুনর্মিলন এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়তার প্রস্তাব দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ঢাকায় আহুত বিদেশী দূতদের এক জরুরি বৈঠকে সাম্প্রতিক রোহিঙ্গা সমস্যাসহ দীর্ঘদিনের এই সংকট নিরসনে আন্তর্জাতিক সহায়তা কামনা করেন।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আলী রোহিঙ্গা সংকটের বিষয়টি নিজ নিজ সরকারের দৃষ্টিতে আনতে কূটনীতিকদের প্রতি অনুরোধ জানান।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আলী রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে বাংলাদেশ বর্ডার গার্ডের প্রচেষ্টা সত্ত্বেও বাংলাদেশ ভূখন্ডে রাখাইন মুসলমানদের অনুপ্রবেশে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকে মন্ত্রী মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশ-মিয়ানমার সম্পর্কের ওপর বিদেশী কূটনীতিকদের ব্রিফ করেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিফিং অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, কানাডা, ইইউ, ব্রিটেন, নরওয়ে, ডেনমার্ক, ভারত এবং চীন এবং ইউএনআরসি, আইওএম ও ইউএনএইচসিআর-এর প্রতিনিধিরা যোগ দেন।

বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সম্ভাব্য সকলভাবে মিয়ানমারকে সহায়তা করতে ঢাকার গভীর আগ্রহ সম্পর্কে কূটনীতিকদের অবহিত করেন। তিনি বাংলাদেশের এই উদ্যোগে যথাযথ ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য বাংলাদেশ সেদেশের প্রতি আহ্বান জানানোর একদিন পর বিদেশী কূটনীতিকদের এই ব্রিফ করা হলো।

মন্ত্রী বলেন, ঢাকা বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ততার মাধ্যমে মিয়ানমারের সঙ্গে বিশেষ করে সদ্য নির্বাচিত এনএলডি সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা ও বজায় রাখতে বলিষ্ট পদক্ষেপ নিয়েছে।

পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়, ‘এ বছরের ৯ অক্টোবর মায়ানমারের সীমান্তরক্ষী চৌকিতে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ মায়ানমার সরকারকে পরিস্থিতি সম্পর্কে জানায়।’

তিনি বলেন, একটি দায়িত্বশীল প্রতিবেশী হিসাবে বাংলাদেশ এই হামলার কেবল নিন্দাই করেনি, সন্দেহভাজনদের গ্রেফতার ও গোয়েন্দা তথ্য আদান প্রদানের মাধ্যমে মায়ানমার সরকারকে গুরুত্বপূর্ণ সহায়ও দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দূতগণ ক্ষতিগ্রস্ত লোকদের সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা স্বীকার করে দুর্গত লোকদের সহযোগিতার অনুরোধের প্রেক্ষিতে অবদান রাখার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে জাতিসংঘ আবাসিক সমন্বয়ক মায়ানমারের সামরিক বাহিনীর অসামাঞ্জস্যপূর্ণ প্রতিশোধমূলক পদক্ষেপের কারণে রাখাইন রাজ্যের পরিস্থিতির অব্যাহত অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে আলী আশা প্রকাশ করেন যে, শিগগিরই মায়ানমার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং বাংলাদেশী অস্থায়ী শরণার্থী হিসাবে আগতরা নতুন সহিংসতা ও প্রতিশোধপরায়নতার আতংক ছাড়াই তাদের নিজ দেশে ফেরত যেতে পারবে।

মায়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী বৌদ্ধ অধ্যুষিত পশ্চিম রাখাইন রাজ্যে সৃষ্ট নতুন সংকটের ব্যাপারে উদ্বেগ প্রকাশের জন্য গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় মায়ানমারের রাষ্ট্রদূত মেও মিয়ান্ট থেনকে ডেকে পাঠায় এবং রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানায়।

কার্যত সীমান্ত বন্ধ থাকা সত্ত্বেও নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে শত শত রোহিঙ্গা প্রতিবেশী দেশে প্রবেশ করছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ফরিদপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ২ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

পরবর্তী সংবাদ

নাটোরে সন্ধান মিলেছে এক পেশাদার ধর্ষকের !

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM