বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /বলিউডে রহস্যময় মৃত্যু হয়েছে যে ১০ অভিনয়শিল্পীর
বিনোদন

বলিউডে রহস্যময় মৃত্যু হয়েছে যে ১০ অভিনয়শিল্পীর

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৯ আগস্ট ২০১৬, ৯:৫২ পিএম·সর্বশেষ: ২৯ আগস্ট ২০১৬, ৯:৫২ পিএম
বলিউডে রহস্যময় মৃত্যু হয়েছে যে ১০ অভিনয়শিল্পীর

বিডি নিউজ ৬৪: বলিউড তারকা মানেই খ্যাতি আর প্রতিপত্তির চূড়ান্ত। কিন্তু তার অর্থ সর্বদা নিরবচ্ছিন্ন স্বর্গসুখ নয়। বলিউড স্টারদের অনেকেরই শেষ জীবন কেটেছে বেশ যন্ত্রণার মধ্য দিয়ে, এবং মৃত্যুও হয়েছে রহস্যজনকভাবে। ১০ জন বলিউড তারকার কথা যাদের মৃত্যু নিয়ে রহস্য উন্মোচন হয় নি।

মধুবালা: ‘মুগল এ আজম’, ‘হাওড়া ব্রিজ’ কিংবা ‘মিস্টার অ্যান্ড মিসেস ফিফটি ফাইভ’-এর মতো অজস্র হিট সিনেমার নায়িকা এবং বহু হৃদয়ে রাজত্ব করা সুন্দরীর শেষ জীবন কেটেছিল অত্যন্ত নিঃসঙ্গ এবং অসহায় অবস্থায়। শেষ অবস্থায় কেউ তাঁর দেখাশোনার জন্য ছিল না। রহস্যময়ভাবেই চলে যান তিনি। এমনকী মৃত্যুর পরে যে কবরে তিনি শায়িত ছিলেন সেখান থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয় নতুন মৃতদেহ কবরস্থ করার জন্য।

মীনা কুমারী: ৪০ বছর বয়সে ট্র্যাজেডি কুইন মীনা যখন মারা যান তখন তাঁর ছবি ‘পাকিজা’ নিয়ে মাতামাতি তুঙ্গে। একাকীত্ব ও অবসাদে ভোগা মী‌না মৃত্যুর আগে প্রচুর মদ্যপানের কারণে লিভার সিরোসিসে আক্রান্ত হন। ‘পাকিজা’ নিয়ে চতুর্দিকে যখন উন্মাদনা তখনই হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন মীনা। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে পরাজিত হন নায়িকা। ‘ট্র্যাজিক কুইন’-এর মৃত্যুও হয় ট্র্যাজিক ভাবে।

গুরু দত্ত: ১৯৬৪ সালে উদ্ধার হয় গুরু দত্তের ম়ৃতদেহ। পোস্টমর্টেমের পরে জানা যায়, অতিমাত্রায় মদ্যপান ও ঘুমের ওষুধ সেবনের ফলে মৃত্যু হয়েছে গুরু দত্তের। বিষয়টি দুর্ঘটনা না আত্মহত্যা সেই বিষয়ে দ্বন্দ্ব এখনও মেটেনি।

অনেকের মতে, স্ত্রী গীতা দত্তের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে অবসাদে ভোগা গুরু আত্মহত্যাই করেছিলেন। গুরুর দীর্ঘদিনের বন্ধু ভি কে মূর্তি দাবি করেন, এর আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন গুরু দত্ত।

সিল্ক স্মিতা: ভারতীয় সফ্ট পর্ন ছবির সবচেয়ে জনপ্রিয় এই অভিনেত্রী প্রায় সাড়ে চারশো ছবিতে অভিনয়ের পরে ফিল্ম প্রোডাকশনে টাকা ঢালার সিদ্ধান্ত নেন। কিন্তু ফিল্ম প্রোডিউসার হিসেবে চূড়ান্ত ব্যর্থ হন তিনি। এছাড়া অভিনেত্রী জীবন ও প্রেম জীবনেও হতাশার সম্মুখীন হয়েছিলেন তিনি। অত্যধিক বেড়ে গিয়েছিল মদ্যপানের মাত্রা। শেষ পর্যন্ত ১৯৯৬ সালে অবসাদে ডুবে থাকা সিল্ক আত্মহত্যা করেন।

মনমোহন দেশাই: ‘অমর আকবর অ্যান্টনি’, ‘কুলি’, ‘পরভরিশ’ কিংবা ‘আ গলে লগ যা’-র মতো ছবির নির্মাতা মনমোহন ১৯৯৪ সালে নিজের গ্রান্ট রোডের ফ্ল্যাটের বারান্দা থেকে নীচে পড়ে মারা যান। এই মৃত্যুকে কেন্দ্র করে দানা বেঁধেছে ধোঁয়াশা। কেউ বলেন, বিষয়টি নিছকই দুর্ঘটনা। কেউ আবার দাবি করেন, নিজের শেষদিকের ফিল্মগুলো তেমনভাবে সফল না হওয়ায় হতাশাগ্রস্ত মনমোহন আত্মহত্যার পথ বেছে নেন।

প্রিয়া রাজবংশী: ১৯৭০-এর দশকে ‘হির রাঞ্ঝা’ কিংবা ‘হাসতে জখম’-এর মতো ছবিতে অভিনয় করা প্রিয়া তাঁর প্রতিভার উপযুক্ত খ্যাতি পাননি। ২০০০ সালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু তদন্ত অগ্রসর হওয়ার পরে জানা যায়, প্রাক্তন স্বামী প্রয়াত চেতন আনন্দের ছেলে তার কয়েকজন সাঙ্গোপাঙ্গোকে নিয়ে সম্পত্তির লোভে খুন করেছে প্রিয়াকে।

পারভীন ববি: ২০০৫ সালের ২০ জানুয়ারি পারভীনের ফ্ল্যাটের দরজা ভেঙে পরভীনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করেছিলেন নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছিল তাঁর, সে নিয়ে দানা বেঁধেছিল ধোঁয়াশা। নিঃসঙ্গতাজনিত হতাশার কারণে পারভীন আত্মহত্যাই করেছিলেন বলে মনে করেন অনেকে।

দিব্যা ভারতী: ১৯৯২ সালে মাত্র ১৯ বছর বয়সে পাঁচ তলার উপর থেকে নীচে পড়ে মারা যান। তিনি আত্মহত্যা করেছিলেন নাকি অতিরিক্ত মদ্যপানের ফলে টাল সামলাতে না পেরে নীচে পড়ে যান, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এমনকী কেউ কেউ বলেন, দিব্যাকে খুন করা হয়েছিল।

কুণাল সিংহ: ‘দিল হি দিল মে’ ছবিতে অভিনয় করা সুদর্শন কুণাল সিংহের কথা আজ অনেকেই ভুলে গিয়েছেন। কিন্তু ২০০৮ সালে এঁর অস্বাভাবিক মৃত্যু কাঁপিয়ে দিয়েছিল বলিউডকে। গলায় দড়ি দিয়ে ঝুলন্ত কুণালের মৃতদেহ উদ্ধার হয়েছিল। কিন্তু কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। যে কারণে অনেকেই মনে করেন, কুণালকে আসলে খুন করা হয়েছিল।

নাফিসা জোসেফ: ভিডিও জকি হিসেবে নাম করেছিলেন নাফিসা। অভিনয় করেছিলেন দু’একটি বলিউড ফিল্মেও। কিন্তু ২৬ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু পূর্ণচ্ছেদ টেনে দেয় তাঁর ক্যারিয়ারে।

তিনি আত্মহত্যা করেছিলেন বলেই মনে করা হয়। যখন তাঁর মৃত্যু হয়, তার সপ্তাখানেক পরেই ব্যবসায়ী গৌতম খাঁদুজার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আচমকাই বিয়ে ভেঙে দেন গৌতম।

অনুমান করা হয়, এই ধাক্কা সামলাতে পারেননি নাফিসা। সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

৬ বছর আগে
MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

৬ বছর আগে
বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ঈদ আনন্দমেলায় পদ্মাসেতু নিয়ে গান

পরবর্তী সংবাদ

ল্যাকমে ফ্যাশন উইকের র‍্যাম্পে অন্তঃসত্ত্বা কারিনা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM