বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /বরিশালের জেলা পরিষদ নির্বাচনে ৪ জেলায় ৯ চেয়ারম্যান প্রার্থী
জাতীয়

বরিশালের জেলা পরিষদ নির্বাচনে ৪ জেলায় ৯ চেয়ারম্যান প্রার্থী

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৬, ২:৫৮ পিএম·সর্বশেষ: ২৮ ডিসেম্বর ২০১৬, ২:৫৮ পিএম
বরিশালের জেলা পরিষদ নির্বাচনে ৪ জেলায় ৯ চেয়ারম্যান প্রার্থী

বিডি নিউজ ৬৪: বরিশাল বিভাগের ছয় জেলায় বুধবার জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলাগুলো হচ্ছে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ভোলা ও ঝালকাঠি। তবে ভোলা ও ঝালকাঠি জেলায় চেয়ারম্যানসহ বেশীরভাগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে তেমন নির্বাচনী উত্তাপ নেই । বাকি চার জেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন নয়জন প্রার্থী। সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহন চলবে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল হালিম খান জানান, মঙ্গলবার দুপুর দুইটা থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের উপকরণ পাঠানো হয়েছে । সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটকক্ষে মোবাইল এবং ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা যাবেনা জানিয়ে তিনি আরও বলেন, প্রত্যেক জেলার ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

এজন্য প্রতিকেন্দ্রে একজন অফিসারের নেতৃত্বে দুইজন অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার এবং নিরস্ত্র ১৫জন আনসার মিলিয়ে ২০ সদস্যের টিম থাকবে। এছাড়া নির্বাচন সুষ্ঠু করতে স্টাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বেও টিম থাকবে।

বরিশাল জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান বলেছেন, বাড়তি নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির সাবেক এমপি ও মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মইদুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলু।

ভুলু প্রথমে দলীয় সমর্থন পেয়ে জেলা পরিষদের প্রশাসকের পদ থেকে পদত্যাগ করে প্রার্থী হয়েছেন। পরবর্তীতে মনোনয়ন রদবদল করে মইদুলকে সমর্থন দেয় আওয়ামী লীগ। বরিশালে ভোটার সংখ্যা একহাজার ২৪৬ জন।

বরিশাল জেলায় সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ৩০ জন।

পটুুয়াখালীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান মোশারেফ হোসেনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী আলমগীর। ওই জেলার ১ হাজার ২৯ জন ভোটার রয়েছেন।

পিরোজপুর জেলা পরিষদে দলের সমর্থন পেয়েছেন সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম। তার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ।

বরগুনা জেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হয়েছেন সাবেক এমপি দেলোয়ার হোসেন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বরগুনা জেলা জাতীয় পার্টির (এ) সভাপতি সাবেক এমপি জাফরুল হাসান ফরহাদ। সেখানে ভোটার ৬১৫ জন।

ঝালকাঠি জেলায় সংরক্ষিত ও সাধারণ দুইটি আসনে নির্বাচন হবে। এই জেলায় প্রার্থী পাঁচজন। বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বেনাপোলে অবৈধপথে বাংলাদেশে প্রবেশে নারী ও শিশুসহ ২৮ আটক

পরবর্তী সংবাদ

ভোটগ্রহণ শুরু হয়েছে মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনের

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM