বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া আতঙ্কে পাহারা
জাতীয়

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া আতঙ্কে পাহারা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৬, ৮:১২ পিএম·সর্বশেষ: ২৬ নভেম্বর ২০১৬, ৮:১২ পিএম
বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া আতঙ্কে পাহারা

বিডি নিউজ ৬৪: বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় চোর ও ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা বসিয়েছেন গ্রামবাসী। গত ২২ নভেম্বর পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার হারতা বাজারের মৎস্য আড়তে ফিল্মি স্টাইলে ডাকাতি সংঘঠিত হওয়ার পর চরম উৎকণ্ঠা বিরাজ করছে এই দুই উপজেলার অন্যান্য বাজার ও বন্দরগুলোতে। গত কয়েক মাসের ব্যবধানে গৌরনদী, আগৈলঝাড়া উপজেলায় একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে।

সূত্র মতে, ডাকাতিকালে একাধিক বাড়িতে গণধর্ষণের ঘটনা ঘটলেও সামাজিক অবস্থানের কারণে ভুক্তভোগী পরিবারগুলো মুখ খুলছেন না। এসব ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও ডাকাত আতঙ্ক কাটছে না। ফলে উপায়ান্তুর না পেয়ে গ্রামবাসী নিজেদের নিরাপত্তা নিজেরাই দেওয়ার জন্য গত এক মাস ধরে রাত জেগে পাহারা বসিয়েছেন। এমনকি এলাকার চিহ্নিত চোর কিংবা ডাকাতদের আটক করে থানা পুলিশের কাছেও সোর্পদ করছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত পহেলা নভেম্বর আগৈলঝাড়ার ছয়গ্রাম এলাকার সেলিম হাওলাদারের গৃহে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এর পূর্বে ২৪ অক্টোবর একই গ্রামের আতাউর রহমান হাওলাদারের গৃহে, ৩০ অক্টোবর সেরাল গ্রামের জাকির হোসেনের গৃহে, ৭ অক্টোবর সেরাল গ্রামের আব্দুল হক সন্যামতের গৃহে, একমাস পূর্বে গৌরনদী উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকার পলাশ খানের গৃহে, দক্ষিণ বিল্বগ্রামের কাদের তালুকদারের গৃহে ও গৌরনদী হাইওয়ে থানা সংলগ্ন স্থানের মা ও মনি জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়।

এ ছাড়াও গৌরনদী মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক থেকে বাসষ্ট্যান্ড যাওয়ার পথে প্রকাশ্যে দিনে-দুপুরে বিকাশের বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গতকাল শুক্রবার রাতে সরেজমিনে গৌরনদী উপজেলার প্রত্যন্ত জঙ্গলপট্টি এলাকা ঘুরে দেখা গেছে, চোর ও ডাকাত আতঙ্কে গত এক মাস ধরে ওই এলাকার ইউপি সদস্য শাহাদাত হোসেনের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। একত্রিতভাবে গ্রামের ২০/২৫ জন যুবক দলবদ্ধভাবে গ্রামঘুরে পাহারা দিচ্ছেন।

এ ছাড়াও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই ইউনিয়নের সবকটি গ্রামে পাহারার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে আত্মগোপনে থাকা ওই ইউনিয়নের চিহ্নিত ডাকাত শরিফুল ইসলাম ওরফে শহিদুল মৃধা, আক্তার খন্দকার ও বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামের নান্নু মৃধাকে গ্রামবাসী আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন।

উজিরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের জিজ্ঞাসাবাদে আটক আক্তার খন্দকার হারতায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেওয়া স্বীকারোক্তি মতাবেক উজিরপুর উপজেলার যুগিরকান্দা গ্রামের সুমন নামের আরও একজনকে আটক করেছে পুলিশ।

অপরদিকে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শাহজাহানের বিরুদ্ধে মোটা অংকের টাকা ঘুষ গ্রহণের মাধ্যমে মোস্তাফিজুর রহমান পিয়াল নামের এক আটককৃত চিহ্নিত চোরকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে আজ শনিবার সকালে বিক্ষোভ করেছে ওই এলাকার শত শত গ্রামবাসী।

সচেতন নাগরিকদের মতে, গ্রেপ্তারের পর কয়েকদিন কারাভোগ করে চোর ও ডাকাত দলের সদস্যরা জামিনে বেড়িয়ে পুনরায় তাদের পেশায় এবং মাদক সেবিরা নেশার টাকা জোগার করতেই চুরি ও ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়ছে।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার এস.এম আক্তারুজ্জামান বলেন, এলাকাবাসীর জানমালের নিরাপত্তা দেওয়াসহ চুরি ও ডাকাতি রোধে প্রতিটি থানার ওসিদের কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

রাজশাহীতে এএসাইকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিল দুর্বৃত্তরা

পরবর্তী সংবাদ

বান্দরবান জেলার থানচিতে বিনা চিকিৎসায় প্রসূতির মৃত্যু

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM