বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এএফএম মাহিতুল ইসলাম লাইফ সাপোর্টে
জাতীয়

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এএফএম মাহিতুল ইসলাম লাইফ সাপোর্টে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১০ আগস্ট ২০১৬, ৫:৩৩ পিএম·সর্বশেষ: ১০ আগস্ট ২০১৬, ৫:৩৩ পিএম
বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এএফএম মাহিতুল ইসলাম লাইফ সাপোর্টে

বিডি নিউজ ৬৪: বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এএফএম মাহিতুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে (১৮ নম্বর বেড) লাইফ সাপোর্টে রয়েছেন।

এ্যানেসথেশিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চিকিৎসক ও নার্সগণ সার্বক্ষণিক তার চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন।

মাহিতুল ইসলামের চিকিৎসার জন্য গঠিত ৯ সদস্যের মেডিকেল বোর্ড নিয়মিত তার চিকিৎসাসেবা কার্যক্রম তত্ত্বাবধান করছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এএফএম মাহিতুল ইসলামের চিকিৎসার নিয়মিত খোঁজ-খবর রাখছেন।

৬৩ বছর বয়স্ক এএফএম মাহিতুল ইসলামের চিকিৎসার জন্য গঠিত ৯ সদস্যের মেডিকেল বোর্ডে রয়েছেন- কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, এ্যানেসথেসিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বণিক, নিউেরোমেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান ভ্ঞূা, নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, এন্ডোক্রাইনোলজি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোঃ ফরিদ উদ্দিন, মেডিসিন (রেসপাইরেটরি উইং) বিভাগের অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. আছিয়া খানম, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ এবং এ্যানেসথেসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ কে এম কামরুল হুদা।

এছাড়া এ্যানেসথেশিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বণিক, সহযোগী অধ্যাপক ডা. এ কে এম কামরুল হুদা ও সহযোগী অধ্যাপক ডা. মনোতোষ কুমার ম-ল এএফএম মাহিতুল ইসলামের চিকিৎসার জন্য সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন।

এদিকে আজ বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এএফএম মাহিতুল ইসলামের চিকিৎসার খোঁজ-খবর নিতে তাকে দেখতে যান। এসময় উপাচার্যের সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আলী আসগর মোড়ল এবং এ্যানেসথেশিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বণিক।

এ্যানেসথেশিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বণিক জানান, এএফএম মাহিতুল ইসলাম বর্তমানে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। তার কিডনির কার্যকরিতা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যে কারণে তাকে একদিন পর পর ডায়ালাইসিস দেয়া হচ্ছে।

তার ফুসফুসের সংক্রমণ (নিউমোনিয়া) মারাত্মক আকার ধারণ করেছে, যা কোনো জীবানুনাশকেই ভালোভাবে কাজ করছে না। তার মস্তিষ্কের কার্যকারিতাও ভালোভাবে কাজ করেছে না। মস্তিষ্কের কার্যকরিতা অনেকটাই ডায়ালাইসিস-এর উপর নির্ভরশীল।

উল্লেখ্য, এএফএম মাহিতুল ইসলাম কিডনির সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের অধীনে ভর্তি হন। পরবর্তীতে তাকে এ বিশ্বিবিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থার উন্নতি হলে কেবিনে নেয়া হয়।

এরপর তার অবস্থার অবনতি হলে কেবিন থেকে গত ২৬ জুলাই তাকে পুনরায় আইসিইউতে নেয়া হয় এবং বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

অবশেষে ছিনিয়ে নেওয়া পেট্রল ফেরত দিলেন ওসি

পরবর্তী সংবাদ

শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM