বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /মাদারীপুরের এক ভণ্ড কবিরাজ চিকিৎসার নামে ধর্ষণের অভিযোগ
জাতীয়

মাদারীপুরের এক ভণ্ড কবিরাজ চিকিৎসার নামে ধর্ষণের অভিযোগ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১২ জানুয়ারি ২০১৭, ৯:১৯ পিএম·সর্বশেষ: ১২ জানুয়ারি ২০১৭, ৯:১৯ পিএম
মাদারীপুরের এক ভণ্ড কবিরাজ চিকিৎসার নামে ধর্ষণের অভিযোগ

বিডি নিউজ ৬৪: চিকিৎসার নামে মাদারীপুরের শিবচরে এক লম্পট ভণ্ড কবিরাজ বহু মেয়েকে ধর্ষণ করছে বলে অভিযোগ উঠেছে। চিকিৎসার নামে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করে।

পরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পরে। সম্প্রতি মেয়েটির বিয়ে হয়। ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা প্রকাশ পেলে ঘর ভাঙে নববধূ ঐ মেয়েটির। এ ঘটনায় মেয়েটি থানায় মামলা করলে ঐ ভন্ড কবিরাজের চিকিৎসার নামে মেয়েদের ধর্ষণের ভয়াবহ সব কাহিনী বের হয়ে আসে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ভণ্ড কবিরাজ তাজেল মুন্সীর দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।

স্থানীয় ও পারিবারিক অভিযোগে জানা গেছে, শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ গ্রামের উৎরাইল দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রী অনেক দিন ধরে পেটের ব্যথায় ভুগছিল।

এ অবস্থায় তার মা লোকমুখে পার্শ্ববর্তী ইউনিয়নের তাজেল মুন্সী (৫৫) নামের এক ফকিরের কথা জানতে পারে। ৫ মাস আগে মেয়েকে নিয়ে তার মা দত্তপাড়া ইউনিয়নের মগরা পুকুরপাড় গ্রামের কথিত ফকির তাজেল মুন্সির কাছে যায়। কথিত ফকির তাজেল মুন্সি প্রথম দিন মেয়েটিকে চিকিৎসা হিসেবে পানি পড়া দেয়। পরবর্তী চিকিৎসার জন্য সপ্তাহখানেক পরে তাদের বাড়িতে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বিদায় করে।

এর কয়েকদিন পরে তাজেল সাদেকাবাদ গ্রামে মেয়েটির বাড়ি যায়। সেখানে গিয়ে পেটে মালিশ করার জন্য তেল পড়া দেয়। ঐ বাড়িতে দীর্ঘ সময় অবস্থান করে।

এসময় মেয়েটির মা বাড়িতে থাকায় সুযোগ না পেয়ে তাজেল ফিরে যায়। এর কয়েকদিন পর আবারও তাজেল চিকিৎসার নামে ঐ বাড়িতে যায়। মেয়েটির ভাই বিদেশ থেকে মোবাইলে ফোন করায় তার মা মোবাইল নিয়ে ঘরের বাইরে চলে যায়।

এই সুযোগে ফকির তাজেল মেয়েটির গায়ে নিজ হাতে তেল মালিশ করার কথা বলে। মেয়েটি অনিচ্ছা প্রকাশ করলে কথিত ফকির তাজেল তাকে ভয় দেখায়। ঐ ফকির বলে, এটা না করলে তার অনেক বড় ক্ষতি হবে।

বাধ্য হয়ে মেয়েটি তাকে নিজের শরীরে তেল মালিশ করতে দেয়। মালিশের এক পর্যায়ে তাজেল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি বাঁধা দিলে সে বলে এটাই তোর চিকিৎসা।

এ কথা কাউকে বললে তোর ও তোর পারিবারের অনেক বড় ক্ষতি হবে। আর আমি নিজে ইচ্ছা করলে যে কোন সময় যে কাউকে ধ্বংস করে দিতে পারি। তাই এ কথা কাউকে বলা যাবে না বলে সে ঐ বাড়ি থেকে চলে যায়। লজ্জা ও ভয়ে মেয়েটি এ ঘটনা তার পারিবারের কাউকে বলেনি। এই ঘটনার ৩ মাস পর দত্তপাড়া এলাকার এক মুদি দোকানির সাথে মেয়েটির বিয়ে হয়। বিয়ের প্রায় ২ মাস পর শারীরিকভাবে মেয়েটি অসুস্থ হয়।

২৬ ডিসেম্বর সকালে তার স্বামী তাকে নিয়ে স্থানীয় রয়েল হাসপাতালে আসে। ডাক্তারের পরামর্শে তার আলট্রাসোনোগ্রাম করানো হয়। রিপোর্ট দেখে ডাক্তার জানায়, সে অন্তঃসত্ত্বা এ কথা শুনে প্রথমে তার স্বামী খুশি হয়। কিন্তু ডাক্তার যখন জানায় সে ৫ মাসের অন্তঃসত্ত্বা, তখন তার স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রীর কাছে কারণ জানতে চায়।

তখন মেয়েটি তাকে ঐ লম্পট ভণ্ড ফকিরের অনৈতিক কার্যকলাপের ঘটনা খুলে বলে। এ ঘটনা শোনার পর একই দিন বিকেলে পারিবারিকভাকে মেয়েটিকে তার স্বামী তালাক দেয়।

এর পরদিন মেয়েটি ও তার পরিবার দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে ঐ লম্পট ভন্ড ফকিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

বুধবার বিকেলে এলাকাবাসী গণধোলাই দিয়ে ভণ্ড ফকির তাজেলকে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার দুপুরে শিবচর থানায় এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।

স্থানীয় হাসান মিয়া বলেন, তাজেলের কাছে অনেক মেয়েই চিকিৎসার জন্য আসতো। তাজেল সেই মেয়েদের এলাকার আয়নালের বাড়িতে নিয়ে গিয়ে কৌশলে ধর্ষণ করতো। আমি কয়েকবার ওকে মেয়েদের সাথে অপ্রীতিকর অবস্থায় আটক করেছি। প্রত্যেকবার ক্ষমা চেয়েছে পার পেয়ে গেছে।

স্থানীয় জিয়াউর রহমান বলেন, মেয়েদের সরলতার সুযোগে এভাবে ফকির নামক ভন্ডরা যাতে মেয়েদের সর্বনাশ করতে না পারে এ জন্য প্রশাসনের আরো তৎপর হওয়া উচিত। আর ডাক্তারদেরও আরো তৎপর হওয়া উচিত যেন ডাক্তারদের চিকিৎসার উপরই মানুষের আস্থা থাকে।

মেয়েটির বোন বলেন, তাজেল একজন ভণ্ড ফকির। সে খুবই ভয়ংকর। আমার বোনের কাছে ঘটনা শুনে আমি তাকে ফোন করি। তখন সে এ ঘটনা কাউকে বললে আমার ও আমার পারিবারের অনেক বড় ক্ষতি করবে বলে আমাকে হুমকি দিয়েছিল। ওর ফাঁসি হওয়া উচিত। যাতে আমার বোনের মত আর কোনও মেয়ের এত বড় ক্ষতি করতে না পারে।

মেয়েটি জানায়, আমার পেটের ব্যথার জন্য মা আমাকে তাজেল ফকিরের কাছে নিয়ে গিয়েছিল। সে কয়েকবার আমাদের বাড়িতে এসেছিল। ঘটনার দিন আমার মা আমার প্রবাসী ভাইয়ের সাথে মোবাইলে কথা বলতে ঘরের বাইরে গেলে তাজেল আমাকে ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করে। এতে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। আর এ কারণেই বিয়ের পর ডাক্তারের রিপোর্ট দেখে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। আমি ওই লম্পট ভণ্ড ফকিরের ফাঁসি চাই।

শিবচর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, ধর্ষিতার অভিযোগের প্রেক্ষিতে আমরা তাজেল ফকিরকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছাত্রীকে ধর্ষণের বিষয়টি সে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

নেত্রকোনার কেন্দুয়া প্রাইভেট না পড়ায় পরীক্ষায় ফেল করানোর অভিযোগে

পরবর্তী সংবাদ

এমপি লিটন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM