বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /প্রথম মুখোমুখি বিতর্কে আসছেন হিলারি-ট্রাম্প
আন্তর্জাতিক

প্রথম মুখোমুখি বিতর্কে আসছেন হিলারি-ট্রাম্প

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৬, ৩:৫৯ পিএম·সর্বশেষ: ২৬ সেপ্টেম্বর ২০১৬, ৩:৫৯ পিএম
প্রথম মুখোমুখি বিতর্কে আসছেন হিলারি-ট্রাম্প

বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় প্রথম মুখোমুখি বিতর্কে অবতীর্ণ হচ্ছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার রাতে নিউ ইয়র্কের হেম্পস্টেডে হোফসট্রা বিশ্ববিদ্যালয়ে এই বিতর্ক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সিএনএন ও রয়টার্স।

চলতি বছরের ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এর ছয় সপ্তাহ আগে নির্বাচনী জরিপগুলোতে দুই প্রার্থীর পক্ষে কাছাকাছি জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। এই বিতর্কে অভিজ্ঞ বিতার্কিক হিলারি যেমন তার প্রতিদ্বন্দ্বীকে বিভিন্ন বিষয়ে উস্কে দিতে চাইবেন, ঠিক একইভাবে ট্রাম্পের উস্কানি থেকে নিজেকেও রক্ষা করে চলতে হবে তাকে।

ট্রাম্প রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে দলের অভিজ্ঞ প্রার্থীদের বিতর্কে ধরাশায়ী করেই প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। রিপাবলিকান প্রাইমারির সময় ট্রাম্প অপ্রত্যাশিত ও অনেক সময় বিস্ফোরক সব মন্তব্য করে নির্বাচনী মাঠ গরম করে রেখেছিলেন। এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে প্রথম মুখোমুখি বিতর্কে উত্তেজনা ধরে রেখে নিজেদের সামর্থ্যের সত্যিকার পরীক্ষা দিতে হবে তাকে।

এই বিতর্ক শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বেশ কয়েকজন সাবেক সহযোগী ট্রাম্পের পক্ষে সমর্থন জানিয়েছেন। বুশ পরিবার ও এই পরিবারের সঙ্গে সম্পর্কিত রিপাবলিকান পার্টির একটি অংশ প্রার্থী ট্রাম্পের বিষয়ে প্রথম থেকেই শীতল মনোভাব দেখিয়ে আসছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এইচ ডব্লিউ বুশ (সিনিয়র বুশ) হিলারির পক্ষে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে, আর ট্রাম্পের সাবেক দলীয় প্রতিদ্বন্দ্বী জেব বুশ হিলারি বা ট্রাম্প, কাউকেই ভোট দেবেন না বলে জানিয়েছেন। কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থীদের জন্য চাঁদা তোলার কাজে সহায়তা করলেও প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা এড়িয়ে চলছেন জর্জ বুশ।

কিন্তু তার সাবেক বেশ কয়েকজন সহযোগী নিউ ইয়র্কের ব্যবসায়ী ট্রাম্পকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের প্রচারণা শিবিরের এক কর্মকর্তার প্রকাশ করা একটি তালিকায় বুশের ওই সাবেক সহযোগীদের নাম আছে।

ট্রাম্পকে সমর্থন জানানো বুশের সাবেক ৫০ জন সহযোগীর মধ্যে হোয়াইট হাউসের সাবেক তথ্যসচিব আরি ফ্লেইশ্চার, সাবেক অ্যাটর্নি জেনারেল জন অ্যাশক্রফট, সাবেক শ্রমমন্ত্রী এলাইনি চাও, সাবেক অর্থমন্ত্রী জন স্নো এবং সাবেক স্বাস্থ্য ও মানবিক সেবা মন্ত্রী টমি থম্পসন উল্লেখযোগ্য। এছাড়া তালিকায় সাবেক প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড, প্রাক্তন সেনা বিষয়ক সাবেক মন্ত্রী অ্যান্থনি প্রিন্সিপি এবং হোয়াইট হাউসের রাজনীতি বিষয়ক সাবেক ডেপুটি পরিচালক ম্যাট স্ক্যাল্পের নামও আছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#আন্তর্জাতিক#বিডি নিউজ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

এটাই কি পৃথিবীর সবচেয়ে বড় সাপ?

পরবর্তী সংবাদ

চীনা সেনাদের সীমান্ত থেকে সরালো ভারত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM