বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /প্রথম বিতর্কের আগে সমানে সমান হিলারি-ট্রাম্প
আন্তর্জাতিক

প্রথম বিতর্কের আগে সমানে সমান হিলারি-ট্রাম্প

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৬, ৯:৫৬ এএম·সর্বশেষ: ২৬ সেপ্টেম্বর ২০১৬, ৯:৫৬ এএম
প্রথম বিতর্কের আগে সমানে সমান হিলারি-ট্রাম্প

বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই প্রধান প্রার্থীর প্রথম টেলিভিশন বিতর্ক। এর আগে করা এক জরিপে দেখা যায়, ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা সমানে সমান। দুজনের প্রতিই সমর্থনের হার ৪১ শতাংশ। গত মাসে এই জরিপে কিছুটা এগিয়ে ছিলেন হিলারি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতে (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬টা) নিউ ইয়র্কের হোফসট্রা বিশ্ববিদ্যালয়ে এ বিতর্ক অনুষ্ঠিত হবে। এবার মোট চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বাকি দুই প্রার্থীর জনসমর্থন ১০ শতাংশেরও নিচে থাকায় বিতর্ক হবে মূলত হিলারি ও ট্রাম্পের মধ্যে।

ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ পরিচালিত এ জরিপে দেখা যায়, জেন্ডার, বর্ণ ও শিক্ষা প্রার্থী সমর্থনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। পুরুষদের মধ্যে ট্রাম্প ও নারীদের মধ্যে হিলারির প্রতি সমর্থন বেশি। ৫৩ শতাংশ শ্বেতাঙ্গ ট্রাম্পকে এবং ৩৭ শতাংশ হিলারিকে সমর্থন করেছে। অন্যদিকে কৃষ্ণাঙ্গদের মধ্যে হিলারির প্রতি সমর্থনের হার ৬৯ শতাংশ। ট্রাম্পকে পছন্দ করে ১৯ শতাংশ।

শিক্ষিত নারীদের মধ্যেও হিলারিকে পছন্দের হার বেশি। ৫৭ শতাংশ নারী হিলারিকে সমর্থন করেন। ট্রাম্পকে ৩২ শতাংশ।

তবে এই দুই প্রার্থীর প্রতি নেতিবাচক ধারণাও পোষণ করেন বহু ভোটার। দুই প্রার্থীর ক্ষেত্রেই এ হার ৫৭ শতাংশ। এর সবচেয়ে বড় কারণ সম্ভবত এই যে দুই প্রার্থীকেই অসৎ বলে মনে করেন ভোটাররা। এ ক্ষেত্রে হিলারির পক্ষে সমর্থন ৪২ শতাংশ, বিরুদ্ধে ৫৭ শতাংশ। ট্রাম্পের ক্ষেত্রে ৪২ এবং ৫৩ শতাংশ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

যুক্তরাষ্ট্রে নৌ-দুর্ঘটনায় বেসবল তারকাসহ নিহত ৩

পরবর্তী সংবাদ

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য নয়, মোদির পাশে থাকার বার্তা বণিকসভার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM