বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ফ্রান্সে হত্যাযজ্ঞ
আন্তর্জাতিক

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ফ্রান্সে হত্যাযজ্ঞ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৫ জুলাই ২০১৬, ২:১৬ পিএম·সর্বশেষ: ১৫ জুলাই ২০১৬, ২:১৬ পিএম
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ফ্রান্সে হত্যাযজ্ঞ

বিডি নিউজ ৬৪: জাতীয় দিবসে ফ্রান্সের নিস শহরের কাছে সমুদ্র সৈকতে জড়ো হয়েছিলেন বিদেশি পর্যটকসহ উৎসুক হাজারো মানুষ। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতের এ উৎসব আয়োজনে উপস্থিত হাজারো মানুষ উপভোগ করছিলেন জমকালো আতশবাজি।

আকস্মিক চারদিকে হুড়োহুড়ি, দৌড়াচ্ছেন লোকজন এদিক-ওদিক। বিকট শব্দ করে বৃহদাকায় যন্ত্রদানবের মতো কিছু একটা এগিয়ে আসছিল জনসমাগমের দিকে, প্রথমে বোঝা যাচ্ছিল না আওয়াজ করা বস্তুটা কী। পরে দেখা গেল, ওটি একটি ভারী ট্রাক। সঙ্গে গুলির শব্দ। সন্ত্রস্ত মানুষ আশ্রয়ের খোঁজে অনুষ্ঠান থেকে পালাচ্ছেন ঊর্ধ্বশ্বাসে আর চিৎকার করছেন।

দৌড়ে আনেকে আশপাশের হোটেল, রেস্তোঁরায় কোনোমতে ঠাঁই নিতে পেরেছেন, অনেকে গুলিবিদ্ধ হয়ে ছটফট করছেন, হেলফ হেলফ বলে চেঁচাচ্ছেনও অনেকে। ভারী ওই যন্ত্রদানবের চাকায় পিষ্ট হয়ে নিষ্প্রভ হয়ে গেছেন অনেকে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় হামলাস্থলের অবস্থা ছিল মর্মস্পর্শী। আশপাশের হোটেলের ব্যালকনি, রেস্তোঁরা থেকে তারা ভয়াবহ হত্যাযজ্ঞের এ দৃশ্য দেখেছেন এবং সংবাদমাধ্যমকে বলেছেন। মার্কিন টেলিভিশন সিএনএন প্রতিনিধিদের বর্ণনায় কয়েকজন প্রত্যক্ষদর্শীর কথা শুনিয়েছে।

রাতের ওই হামলায় প্রাণ হারান ৮৪ জন, আহত শতাধিক।

ডমিনিক মলিনা ও তার স্বামী টনি পাশের হোটেলে ব্যালকনিতে দাঁড়িয়ে ছিলেন। সঙ্গে ছিল এ দম্পতির ১৪ বছরের কিশোর ছেলেও।

হঠাৎ আওয়াজ শুনে তাকালেন সামনে, দেখলেন ভারী একটি ট্রাক উৎসবস্থলের দিকে এগোচ্ছে। ‘আমি ছেলেকে সজোরে জড়িয়ে ধরলাম এবং তার চোখে হাত রাখছিলাম, যেন সে ওই বর্বরতা দেখতে না পায়।’ ওই অবস্থা দেখে ছেলে সত্যি ভয় পেয়েছে বলে জানালেন ডমিনিক মলিনা। যোগ করলেন, এ ধরনের বিভৎসতা মানুষকে যেন দেখতে না হয়।

‘ট্রাকের বিকট শব্দ শুনছিলাম এবং দেখতে দেখতে বিশালকায় ট্রাকটি হাজারো মানুষকে চাপা দিয়ে সামনে এগোচ্ছিল। মানুষের চিৎকারে সঙ্গে গুলি ও ট্রাকের শব্দে নারকীয় এ পরিবেশ সৃষ্টি হয় সেখানটায়। এ সময় চারদিকে গোলাগুলির শব্দ। কিছুক্ষণের মধ্যে সব মিয়িয়ে গেল। এরপর সন্ত্রস্ত মানুষের কান্না, আহতদের গোঙানি, চিৎকার শোনা যাচ্ছিল চারদিকে।’

ডমিনিক মলিনার স্বামী টনি জানান, অন্তত ১০ মরদেহ নাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। স্বজনেরা মরদেহ জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিল। উদ্ধারকর্মীরা এসে মরদেহ কাপড় দিয়ে দেয় এবং সরিয়ে নিতে শুরু করে।

পল দেলানি জাতীয় দিবসের জমকালো আয়োজনে আতশবাজি উপভোগ করতে সঙ্গীকে নিয়ে গিয়েছিলেন সমুদ্রপাড়ে। সঙ্গীর হাতে হাত রেখে অন্যদের অনুসরণ করে হাঁটছিলেন দুজন। তাদের মনোযোগের কেন্দ্রে ছিল জমকালো আতশবাজি। গানের শব্দ এত উচ্চস্বরে ছিল যে, বুঝতে পারেননি পাশে কী ঘটছিল।

জনসমাগমস্থলের দিকে ধেয়ে আসতে থাকা ভারী ট্রাকের অস্তিত্ব পল দেলানি দেখতে না পেলেও তার সঙ্গী দেখেছেন। তার নজরেও এসেছে বিষয়টি। এ সময় তারা দেখতে পান যে, উপস্থিত অনেকে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছেন এদিক-ওদিক। চিৎকার, চেচাঁমেচি করছেন এবং কাঁদছেন। অনেকে শিশুদের কোলে, কাঁধে নিয়ে দৌড়াচ্ছেন আশ্রয়ের খোঁজে। এ দৃশ্য ছিল ‘অবিশ্বাস্য’, জানান দেলানি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

নির্বাচনে জিতলে সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধ

পরবর্তী সংবাদ

ফ্রান্সে হামলায় ওবামার নিন্দা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM