বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /পোশাকের ৯ ভুলে আটকে যায় পদোন্নতি
জীবনযাপন

পোশাকের ৯ ভুলে আটকে যায় পদোন্নতি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১২ অক্টোবর ২০১৬, ৫:১৫ পিএম·সর্বশেষ: ১২ অক্টোবর ২০১৬, ৫:১৫ পিএম
পোশাকের ৯ ভুলে আটকে যায় পদোন্নতি

বিডি নিউজ ৬৪: আপনি যথেষ্ট পেশাদার। বিভাগের জন্য যথেষ্ট নিবেদিতপ্রাণ আপনি। প্রতিষ্ঠানের জন্যেও সচেতন। কিন্তু তারপরও বহু বছর ধরে কোনো পদোন্নতি মিলছে না। কখনো ভেবে দেখেছেন, এমন কেন হয়?

আসলে এটাই সত্য যে, আপনার পেশাদার সফলতা কর্মকাণ্ড, কর্মআদশ ও পারফরমেন্সের ওপর নির্ভর করে না। ক্যারিয়ার বিল্ডারের এক জরিপে বলা হয়, উচ্চ পদে কর্মীকে আসীন করার আগে কর্মকর্তারা তার দৃশ্যমান বৈশিষ্ট্যকেও প্রাধান্য দিতে চান।

আসলে এমনটাই মনে করা হয় যে, মানুষের কাজ দেখেই তাকে প্রমোশন দেওয়া হয়। কিন্তু বাস্তবে তা হয় না। বিশেষ করে কর্পোরেট দুনিয়াল মানুষের পোশাক-পরিচ্ছদ অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ বিষয়।

এ জরিপে অংশ নেয় আমেরিকার প্রায় ২ হাজার হিউম্যান রিসোর্স ম্যানেজার। সেই ফলাফল দেখে বুঝে নিন অবস্থা।

১. উত্তেজক পোশাক পরে অফিসে আসা কর্মীদের পদোন্নতি দিতে চান না ৪৪ শতাংশ ম্যানেজার।

২. কোঁচানো পোশাক পরা কর্মীদের প্রমোশন দিতে চান না ৪৩ শতাংশ ম্যানেজার।

৩. প্রচলিত পদ্ধতিতে কানের দুল বা নাকফুল ছাড়া অন্যান্য স্থানে পিয়ার্সিং করা কর্মীদের প্রমোশন দিতে অনিচ্ছুক থাকেন ৩২ শতাংশ মানুষ।

৪. অফিসের তুলনায় একটু বেশি ক্যাজুয়াল ধাঁচের পোশাক যারা পরেন, তাদের প্রমোশন দেওয়ার বিপক্ষে ২৭ শতাংশ ম্যানেজার।

৫. গায়ে ট্যাটু দৃশ্যমান হলে প্রমোশন দিতে চান না ২৭ শতাংশ কর্মকর্তা।

৬. অপেশাদার চুলের সাজ দিয়ে যারা আসেন তাদের প্রমোশন দিতে চান না ২৫ শতাংশ ম্যানেজার।

৭. মুখে দুর্গন্ধ থাকলে ২৪ শতাংশ ম্যানেজার প্রমোশন দিতে নারাজ থাকেন।

৮. অতিরিক্ত পারফিউম বা কোলন যারা ব্যবহার করেন তাদের প্রমোশনের বিপক্ষে থাকেন ২১ শতাংশ ম্যানেজার।

৯. অতিরিক্ত মেকআপ ব্যবহারকারীদের বিপক্ষে থাকেন ১৫ শতাংশ ম্যানেজার।

এর আগে ওয়েল সেইড এর প্রেসিডেন্ট এবং লেখক ডারলেন্স প্রাইস বলেন, প্রতিষ্ঠানের ড্রেস কোড মেনে চলাটাই সবচেয়ে ভালো। একে গুরুত্বের সঙ্গেই নিতে হবে। কর্মক্ষেত্রে অসামঞ্জস্য পোশাক পরে যাওয়ার কারণে ক্যারিয়ারে বহু বাধার সম্মুখীন হওয়ার কথা বলেন তিনি। এখানে সঠিক পোশাক সম্পর্কে ধারণা দিয়েছেন তিনি।

১. বিজনেস ক্যাজুয়াল : এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। প্রতিষ্ঠানের ধরন, আকার, কর্মীদের সংখ্যা এবং কাজের ধরন অনুযায়ী বিজনেস ক্যাজুয়াল পোশাক নির্ধারণ হতে পারে। সাধারণত আবহাওয়ার ধরন অনুযায়ী পোশাক বেছে নিতে হয়। নারী-পুরুষের খাকি প্যান্ট, শার্ট, টপস, পোলো শার্ট, স্পোর্ট কোট, হাঁটুর নিচ পর্যন্ত স্কার্ট, ব্লেজার এবং মানানসই জুতা বিজনেস ক্যাজুয়াল হিসাবে আদর্শ হতে পারে।

২. স্মার্ট ক্যাজুয়াল : এর সংজ্ঞাও ভিন্ন হয়ে থাকে। বিজনেস ক্যাজুয়ালের আরেকটি সংস্করণকে স্মার্ট ক্যাজুয়াল বলা যায়। এটা নিরেট পেশাদার পোশাক। গাঢ় রংয়ের প্যান্ট, ফরমাল শার্ট, টপস, জ্যাকেট, স্কার্ফ বা স্পোর্ট কোট এ তালিকায় রয়েছে। কেতাদুরস্ত প্যান্ট, সুয়েটার, ভেস্ট, টাই, মানাননসই জুতা। পরের প্রমোশন দ্রুত করতে এসব পোশাক বেশ কাজের।

৩. বোর্ডরুম ফর্মাল : 'দ্য ইমেজ অব লিডারশিপ' বইয়ের লেখক সিলভি ডি গুস্তো বলেন, ব্যবসায়ী ও নেতাদের এসব পোশাক বেশ শক্তিশালী ভূমিকা রাখে। অনেক ক্ষেত্রেই কর্মীদের চূড়ান্ত পেশাদারিত্ব দেখাতে হয়। কোনো মিটিং বা কনফারেন্সে এসব পোশাক খুবই কার্যকর।

সাধারণত ক্লায়েন্ট, ম্যানেজমেন্টের সিনিয়র কর্মকর্তা, শেয়ারহোল্ডার এবং ব্যবসায়ীদের সঙ্গে মিটিংয়ের ক্ষেত্রে বোর্ডরুম ফর্মাল পোশাকের তুলনাই চলে না। নীল, কালো, চারকোল ইত্যাদি রংয়ের স্যুট বোর্ডরুম ফর্মাল পোশাক হিসাবে বিবেচিত হয়। এর সঙ্গে সাদা শার্ট, মানানসই টাই ও মোজা এবং সাধারণত কালো এক্সিকিউটিভ জুতা এ তালিকায় আসে।

এর সঙ্গে উচ্চমানের সজ্জা বেছে নেওয়া যেতে পারে। একটা দামি ঘড়ি অনেক কিছু প্রকাশ করবে। নারীদের নেবি ব্লু, ধূসর, বাদামী রংয়ের কলারড শার্ট বা টপস মানানসই।

ক্লোজড-টো জুতা বা পাম্প সু অনেক ভালো।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

কর্মীদের দীর্ঘদিন ধরে রাখতে চাইলে সহকর্মীদের সাথে নেটওয়ার্কিং করতে দিন

পরবর্তী সংবাদ

কর্পোরেট কালচারে কেন সবচেয়ে অযোগ্যরা প্রমোশন পায়?

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM