বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /পুলিশের বাধা ইসলামী আন্দোলন বাংলাদেশের লংমার্চে
জাতীয়

পুলিশের বাধা ইসলামী আন্দোলন বাংলাদেশের লংমার্চে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৬, ২:৫৪ পিএম·সর্বশেষ: ১৮ ডিসেম্বর ২০১৬, ২:৫৪ পিএম
পুলিশের বাধা ইসলামী আন্দোলন বাংলাদেশের লংমার্চে

বিডি নিউজ ৬৪: ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ রবিবার রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে মায়ানমার অভিমুখে আন্দোলন ও কর্মসূচি পালনে বাধা দিয়েছে পুলিশ।

আজ রবিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলের নেতা কর্মীরা লংমার্চে যোগ দেওয়ার জন্য জড়ো হতে থাকে। কিন্তু পুলিশের বাধার কারণে লংমার্চ কর্মসূচি পণ্ড হয়ে যায়। পরে পল্টনে সমবেত হন তারা।

ইসলামী আন্দোলনের এক কর্মী জানান, লং মার্চে অংশ নেওয়ার জন্য তারা রাজধানীর যাত্রাবাড়ীতে জড়ো হয়েছিলেন। সেখান থেকে তারা রওয়ানা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। শুধু যাত্রাবাড়ীতেই নয়, দেশের বিভিন্ন স্থানে লংমার্চ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে বলে জানান দলটির নেতারা।

এদিকে পুলিশের বাধার মুখে লংমার্চ কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ায় রাজধানীর পল্টন এলাকায় সমবেত হন দলটির নেতা কর্মীরা। হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে এ এলাকার যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। এ সময় প্রায় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পল্টন রাস্তা বন্ধ থাকে।

এতে জনদূর্ভোগের সৃষ্টি হয়।

লংমার্চে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পল্টনের সমাবেশে বলেন, শত শত গাড়ি ভর্তি লাখ লাখ মানুষ শান্তিপূর্ণ লংমার্চ পালনে অংশগ্রহণ করেন। কিন্তু এই লংমার্চ পালনকালে পুলিশ গাড়িবহরে হামলা চালিয়েছে। অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

আমাদেরকে লংমার্চ পালন করতে দেওয়া হয়নি। লংমার্চ করতে না দেওয়ায় তিনি সরকারের তীব্র সমালোচনা করেন। এদিকে লংমার্চ কর্মসূচি পালন করতে না পারায় আগামী শুক্রবার জুমার নামাজ শেষে প্রতিটি জেলায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

এর আগে ৬ ডিসেম্বর মায়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে লংমার্চের ঘোষণা দেওয়া হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বিমানের ত্রুটি খতিয়ে দেখে মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন জমা

পরবর্তী সংবাদ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্রকে সাময়িক বহিষ্কার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM