বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /পুলিশ ক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদে চার গ্রামের বাসিন্দাদের বিক্ষোভ
জাতীয়

পুলিশ ক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদে চার গ্রামের বাসিন্দাদের বিক্ষোভ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০১৬, ৩:৫১ পিএম·সর্বশেষ: ৮ সেপ্টেম্বর ২০১৬, ৩:৫১ পিএম
পুলিশ ক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদে চার গ্রামের বাসিন্দাদের বিক্ষোভ

বিডি নিউজ ৬৪: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে খ্যাত বলিয়ারপুরের অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় চার গ্রামের বাসিন্দারা। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বলিয়ারপুর, সোনাপুর, শিশিরপাড়া এবং গওহরপুরের গ্রামের দুই শতাধিক বাসিন্দা কর্মসূচিতে অংশগ্রহণ করে।

গ্রামের বাসিন্দারা বিক্ষোভ সহকারে পুলিশ সুপার আনিছুর রহমানের কাছে ক্যাম্পটি প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। পুলিশ সুপার বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে তাদের দাবি জানানোর কথা জানান। পরে বিক্ষুব্ধরা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান করে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক পরিমল সিংহের হাতে তুলে দেন।

কর্মসূচিতে পিরোজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় কমিটির সভাপতি লিয়াকত সরকার, সদস্য আনারুল ইসলাম, শিক্ষক গোলাম কিবরিয়াসহ ওই চার গ্রামের বাসিন্দারা অংশগ্রহণ করেন।

স্মারকলিপিতে জানা গেছে, মেহেরপুরের সদর উপজেলা এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও দামড়হুদা উপজেলার সীমান্তবর্তী গ্রাম হচ্ছে বলিয়ারপুর। সন্ত্রাসীরা তাদের কর্মকাণ্ড সম্পন্ন করে প্রত্যান্ত ওই গ্রামে সহজে আশ্রয় নিতে পারত। ফলে বলিয়ারপুর গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছিল।

‌ওই কর্মকাণ্ডের অংশ হিসেবে ১৯৯৯ সালের ১৫ এপ্রিল স্কুল শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, সাবেক ইউপি সদস্য ‌এবং একজন পল্লী চিকিৎসকসহ একই দিনে চারজনকে গুলি ও গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। পরে গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।

পুলিশ ক্যাম্পটি স্থাপনের পর ওই এলাকার মানুষ শান্তিতে বসবাস করে আসছে। কিছুদিন আগে ক্যাম্পটি স্থায়ীকরণের লক্ষ্যে সরকারকে ৬৬ শতক জমি রেজিস্ট্রি করে দেয় গ্রামবাসী। সম্প্রতি ওই এলাকার প্রাথমিক শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠলে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ ক্যাম্পটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলে গ্রামবাসীর মধ্যে আবারো আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম জানান, ক্যাম্পটি প্রত্যাহার করে এলাকার মানুষের শান্তি নষ্ট হয়ে যাবে। এলাকায় আবারো সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে যাবে। ফলে সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে ক্যাম্পটি প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করতে হবে। এ ব্যাপারে জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#পুলিশ ক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদে চার গ্রামের বাসিন্দাদের বিক্ষোভ#বিডি নিউজ#বিডি নিউজ ৬৪

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

শেখ হাসিনা আজ বিশ্বের উজ্জ্বল নক্ষত্র : কৃষিমন্ত্রী

পরবর্তী সংবাদ

সোনার বাংলা গড়ার কারিগর শিক্ষকরাই : প্রধানমন্ত্রী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM