বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে গুলিবিদ্ধ ১০
জাতীয়

পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে গুলিবিদ্ধ ১০

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১ আগস্ট ২০১৬, ৫:০০ পিএম·সর্বশেষ: ১ আগস্ট ২০১৬, ৫:০০ পিএম
পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে গুলিবিদ্ধ ১০

বিডি নিউজ ৬৪: জেলার মুরাদনগরে জ্বাল টাকাসহ চার পুলিশ সদস্যকে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী। আটকের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এসময় পুলিশের ছোড়া গুলিতে এক বৃদ্ধাসহ আহত হয়েছে অন্তত আরো ১০জন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মাসুদা আক্তার নামে একজন নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্যে তাৎক্ষণিক ভাবে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১ আগস্ট) সকালে মুরাদনগর উপজেলার হায়দরাবাদে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার একদল পুলিশ হায়দরাবাদ বাদামতলী বাজারে জামিলা ভেরাইটিজ স্টোরে গিয়ে বডিস্প্রে কিনতে চায়। এসময় দোকানের মালিক সোহেল রানা বডিস্প্রে আনতে দোকানের এক পাশে যেতেই পুলিশের সঙ্গে থাকা জ্বাল নোটের একটি ব্যাগ তার ক্যাশ বাক্সের পাশে রাখে।

তখন বাইরে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোসলেম উদ্দিন দোকানের ভেতর ঢুকে মালিককে জ্বাল টাকা রাখার অভিযোগে আটক করেন। আটক দোকান মালিক সোহেল বাদামতলী বাজার কমিটির সাধারণ সম্পাদক। তিনি ওই গ্রামের জিতু মিয়ার ছেলে।

এদিকে সোহেলকে আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষোভে ফেটেপড়েন। কিছুক্ষণের মধ্যেই সহস্রোধিক বিক্ষুব্ধ জনতা জ্বাল টাকাসহ চার পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে আটক সোহেলকে উদ্ধার করে বাজারে বিক্ষোভ মিছিল বের করে।

পরে স্থানীয় জনপ্রতিনিধি এসে অবরুদ্ধ পুলিশ সদস্যদের জনরোষ থেকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে বসিয়ে রেখে থানায় খবর দেন। এর দেড় ঘণ্টা পর বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে বিক্ষব্ধ জনতার ওপর নির্বিচারে গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে জ্বাল টাকাসহ আটক পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে যায়।

এব্যাপারে ভিকটিম সোহেল বলেন, সম্প্রতি জ্বাল নোটসহ একটি চক্রকে পুলিশের হাতে তুলে দিই। পরে ওই চক্রটি আমাকে হুমকি দিয়ে আসছিলো যে আমাকেও জ্বাল টাকা দিয়ে আটক করা হবে। ওই চক্রটির সঙ্গে বাঙ্গরা বাজার থানা পুলিশের কিছু সদস্যদের যোগ সাজস রয়েছে বলেও তিনি দাবি করেন। সোহেল আরো বলেন, ওই হুমকির পরই পরিকল্পিত ভাবে পুলিশ আমাকে জ্বাল নোট নিয়ে আটকের চেষ্টা করছিলো। তিনি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিচার দাবি করেন।

এদিকে মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হায়দরাবাদ গ্রামের বাসিন্দা হারুন আল রশিদ মোবাইল ফোনে জানান, এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের ব্যাপারে তিনি অবগত আছেন। এরা এলাকার অপরাধীদের সঙ্গে যোগ সাজসে ভালো মানুষদের মিথ্যা অভিযোগে জড়িয়ে টাকা আদায় করে থাকে।

আটক পুলিশ সদস্যদের উদ্ধারে ঘটনাস্থলে যাওয়া কোন পুলিশের কোন কর্মকর্তাই সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। বাঙ্গরা বাজার থানার ওসি মোয়াজ্জেম হোসেনকেও মোবইলে যোগাযোগ করে পাওয়া যায়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

কুবিতে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় আটক ৬

পরবর্তী সংবাদ

নীলফামারীর বিলুপ্ত ছিটবাসীর ‘স্বাধীনতা দিবস’ পালন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM