বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /পাথরঘাটায় সরকারি গাছ কেটে আত্মসাতের অভিযোগ
জাতীয়

পাথরঘাটায় সরকারি গাছ কেটে আত্মসাতের অভিযোগ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০১৬, ৫:৪৯ পিএম·সর্বশেষ: ৪ সেপ্টেম্বর ২০১৬, ৫:৪৯ পিএম
পাথরঘাটায় সরকারি গাছ কেটে আত্মসাতের অভিযোগ

বিডি নিউজ ৬৪: বরগুনার পাথরঘাট উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ৫টি গাছ কেটে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তৎকালিন সাব-রেজিস্ট্রার ও প্রধান সহকারীসহ ৬ ব্যক্তির বিরুদ্ধে মো. ফজলুল হক নামের এক দলিল লেখক পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। একই অভিযোগ তিনি মহাপরিদর্শক নিবন্ধন বরাবরে দাখিল করেছেন।

আজ রবিবার বেলা ১১টায় পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলিল লেখক ফজলুল হক বলেন, পাথরঘাটা উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ের রেন্ট্রি, বাদাম ও মেহগনিসহ ৫টি গাছ কেটে আত্মসাৎ করা হয়েছে। তৎকালিন সাব রেজিস্ট্রার মো. জসীমউদ্দিন তৌফিক এলাহীর নির্দেশে প্রধান সহকারী মো. শাহজাহান, দলিল লেখক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক পনু, দলিল লেখক রফিকুল ইসলাম, মো. শাহআলম ও আল মামুন ওই ৫টি গাছ আত্মসাৎ করেছেন।

ওই গাছের আনুমানিক মূল্য এক লাখ ৫৪ হাজার ছয় শত টাকা।

তিনি আরো বলেন, বরগুনা জেলা রেজিস্ট্রারের অনুমতি না নিয়েই এ গাছ কাটা হয়েছে। সাবেক সাব রেজিস্টার কর্তৃপক্ষের কোন অননুমতি ছাড়াই দলিল লেখক সমিতির কতিপয় সদস্যের যোগসাজসে সাব-রেজিষ্টার অফিস ও সাব-রেজিস্টারের বাসভবন আঙ্গিনার এ গাছ গুলো কাটেন।

এ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী মো. শাহজাহান বলেন, গাছ কাটা হয়েছে বলে শুনেছি। তবে ওই গাছ কাটার ব্যাপারে তৎকালিন সাব-রেজিস্ট্রার মো.জসীমউদ্দিন তৌফিক এলাহী স্যারই বলতে পারেন। তিনি অবশ্য গত জুলাই মাসে চাকরি থেকে অবসর নিয়ে চলে গেছেন।

এদিকে পাথরঘাটা দলিল লেখক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক পনু বলেন, এ ঘটনায় আমি কিছু জানি না, তবে যতদূর জানি মসজিদ কমিটি গাছ কেটে দোকান ঘর নির্মাণ করেছেন। সে দোকান ঘর উদ্বোধনকালে তৎকালিন সাব-রেজিষ্টার মো.জসীমউদ্দিন তৌফিক এলাহী ও জেলা রেজিস্টার মকবুল হোসেন খাঁন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বরগুনা জেলা রেজিস্ট্রার মকবুল হোসেন খাঁন রবিবার দুপুরে টেলিফোনে জানান, ‘গাছ কাটার মৌখিক অনুমতি প্রদান করা হয়েছে। তবে এটা বিক্রি নয় অন্য একটি বিষয় আছে , যা সামনা সামনি বলা যাবে।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

পাকিস্তানের বিবৃতি এটা অস্বাভাবিক কিছু নয় : দীপু মনি

পরবর্তী সংবাদ

শেখ হাসিনার কল্যাণে জাতির কলঙ্ক মোচন হয়েছে : তোফায়েল

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM