বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /পাকিস্তানকে একঘরে করার আহ্বান সুষমা স্বরাজের
আন্তর্জাতিক

পাকিস্তানকে একঘরে করার আহ্বান সুষমা স্বরাজের

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১:২৪ পিএম·সর্বশেষ: ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১:২৪ পিএম
পাকিস্তানকে একঘরে করার আহ্বান সুষমা স্বরাজের

বিডি নিউজ ৬৪: পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে অভিযুক্ত করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, সন্ত্রাসবাদের মিছিলের নেতৃত্ব যারা দিচ্ছে এবং প্রতিহিংসার বিষাক্ত বাণী যারা ছড়াচ্ছে, তারা সভ্য রাষ্ট্রগুলোর মাঝে জায়গা পেতে পারে না। সোমবার জাতিসংঘের ৭১তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দানকালে তিনি এ কথা বলেন।

সুষমার এ কথা পাকিস্তানকে একঘরে করারই আহ্বান। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দেখি, কোনো কোনো দেশ এখনও সন্ত্রাসবাদের ভাষায় কথা বলে। তারা সন্ত্রাসকে পরিচর্যা করে, এগিয়ে দেয়, সন্ত্রাস রপ্তানি করে।

সন্ত্রাসের মদতদাতা হিসেবেই তাদের পরিচয় গড়ে উঠেছে।

তিনি জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের উচিত এই দেশগুলোকে চিহ্নিত করা এবং তাদের জবাবদিহির মুখোমুখি করা। এই দেশগুলো সন্ত্রাসীদের অবাধ চলাচলের ক্ষেত্র বলে অভিহিত হয়েছে জাতিসংঘেই, তারাই মিছিলে (সন্ত্রাসের) নেতৃত্ব দিচ্ছে এবং প্রতিহিংসার বিষাক্ত বাণী ছড়াচ্ছে, যেটা একেবারেই নিন্দনীয়।

এরা সভ্য রাষ্ট্রগুলোর মাঝে জায়গা পেতে পারে না। সুষমা স্বরাজ বলেন, ভারত সবসময়ই সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু বিপরীতে পেয়েছে পাঠানকোট এবং উরির মত হামলা।

তিনি বলেন, এসব হামলার পেছনে যে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে তা পাঠানকোটের ঘটনায় ধৃত বাহাদুর আলীর স্বীকারোক্তিতেই স্পষ্ট। কিন্তু তারপরও দেশটি ক্রমাগত এসব অভিযোগ অস্বীকার করে আসছে। পাকিস্তান মনে করে এসব হামলার মাধ্যমে তারা আমাদের ভূখণ্ড কেড়ে নিতে পারবে।

কিন্তু পাকিস্তানের প্রতি আমার উপদেশ হলো সেই স্বপ্ন পরিত্যাগ করুন। আমি পরিষ্কার করে বলতে চাই, জম্মু এবং কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং তা সব সময়ই ভারতের অংশ হয়েই থাকবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#আন্তর্জাতিক#বি

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

চীনে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১

পরবর্তী সংবাদ

ওবামাকে তার প্রেসিডেন্ট মনে করেন না ট্রাম্প

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM