বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /পল্লী বিদ্যুৎ সমিতির জিএমসহ ৩ জন সাময়িক বরখাস্ত
জাতীয়

পল্লী বিদ্যুৎ সমিতির জিএমসহ ৩ জন সাময়িক বরখাস্ত

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২২ আগস্ট ২০১৬, ৯:৪৭ পিএম·সর্বশেষ: ২২ আগস্ট ২০১৬, ৯:৪৭ পিএম
পল্লী বিদ্যুৎ সমিতির জিএমসহ ৩ জন সাময়িক বরখাস্ত

বিডি নিউজ ৬৪: নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইনসের আলী ও অপর দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলার কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম ইউনিয়নের খামার গারাগ্রামে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে গত রবিবার দুই ব্যক্তির মৃত্যু ও ১০ জন আহতের ঘটনায় সোমবার ওই বরখাস্তের আদেশ দেয়া হয় বলে জানা গেছে।

সূত্রমতে, গত রবিবারের ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সোমবার সকালে কিশোরগঞ্জ উপজেলার টেপার হাট অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ ও লাইনম্যান রুবেল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনাটি তদন্তের জন্য সমিতির উপ-মহাব্যাবস্থাপক মকছেমুল হাকিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সন্ধ্যায় অপর এক সিদ্ধান্তে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইনসের আলীকে বরখাস্ত করা হয়।

পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যাবস্থাপক মকছেমুল হাকিম সোমবার রাত ৮টার দিকে ওই বরখাস্তের কথা স্বীকার করে বলেন, ‘আমাকে ভারপাপ্ত জিএম হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আমি কিশোরগঞ্জ থেকে এখন নীলফামারী যাচ্ছি।’ তদন্তের ব্যাপারে তিনি বলেন, সেখানে পরিস্থিতি শান্ত হলে আমরা তদন্ত করে দুর্ঘটনার কারণ উদঘাটন করবো।’ আরইবির পরিচালকের নেতৃত্বে উচ্চ পর্যায়ে তিন সদস্যের অপর একটি টিম গঠন হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে পল্লী বিদ্যুতের সিষ্টেম অপারেশন রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ আলম নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইনসের আলীকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জেলার কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম ইউনিয়নের খামার গারাগ্রামে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে গত রবিবার রাতে জাবেদ আলীর ছেলে সাজেদুর রহমান বাবু ( ২২) ও কফিল উদ্দীনের ছেলে তারিকুল ইসলামের (৩০) নিহত হন। সোমবার সকাল ১১টার দিকে স্থানীয় রণচণ্ডি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

তবে শোকাহত সকলে ওই দূর্ঘটনার জন্য দায়ী করলেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকে।

ওই ঘটনায় আহত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন, বিপ্লব হোসেন (৩০) স্ত্রী রাশিদা বেগম (২৭) নাইম (১৫) তাহেরা বেগম (৪৫), আরিফুল (২৩), শাহরিয়ার (২৭), মোসাফ আলী (৬০), মাজু (২২), বাবু (২৬) ও রত্না (২২)। আহতরা রণচণ্ডি ও গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রামের বাসিন্দা বলে জানান এলাকাবাসী।

তবে আহত নাইম রংপুরের তারাগঞ্জ উপজেলার ফরিদাবাদ গ্রামের ভুট্টোর ছেলে। সে খামার গাড়াগ্রামে তার নানা তহুর উদ্দিনের (৬৫) বাড়িতে থেকে স্থানীয় বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ইসলামপুরে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

পরবর্তী সংবাদ

বৈষম্যমূলক বিধান প্রান্তিক জনগণের উন্নয়ন ব্যাহত করে : গওহর রিজভী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM