বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /পরিবারের কথায় অশ্রুসিক্ত শেখ হাসিনা
জাতীয়

পরিবারের কথায় অশ্রুসিক্ত শেখ হাসিনা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২২ অক্টোবর ২০১৬, ৪:৩১ পিএম·সর্বশেষ: ২২ অক্টোবর ২০১৬, ৪:৩১ পিএম
পরিবারের কথায় অশ্রুসিক্ত শেখ হাসিনা

বিডি নিউজ ৬৪: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়লেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের একপর্যায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁর চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে। আজ শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে তিনি মঞ্চে বক্তব্য শুরু করেন।

এর আগে সম্মেলনে আগত সকল নেতাকর্মী, কাউন্সিলর, শুভানুধ্যায়ী, ডেলিগেটদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। এর পরই তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন '৭৫ সালের ১৫ আগস্ট প্রতিক্রিয়াশীল শক্তির হামলায় শহিদ হওয়া বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, মুক্তিযুদ্ধে সকল শহিদ, সম্ভ্রম হারানো মা-বোনদের।

এ সময় শেখ হাসিনা বলেন, দেশ যখন যুদ্ধের ক্ষত কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই নেমে এলো ভয়াবহ বিভীষিকা। নির্মমভাবে হত্যা করা হলো স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারকে। আমি পিতৃহারা হলাম।

মাকে হারালাম। ভাই হারালাম। স্বজন হারালাম।

'৭৫ এর ১৫ আগস্ট পরিবারকে হারিয়ে আমি বাংলার মানুষের কাছে ফিরে এসেছিলাম। বাবার স্নেহ ফিরে পেতে আমি এসেছি এ দেশের মানুষের কাছে। এসেছি মায়ের স্নেহ ফিরে পেতে।

ভাইয়ের ভালোবাসা ফিরে পেতে আপনাদের কাছে ছুটে এসেছি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা জানান। তিনি বলেন, এ দেশকে পিছনে নিয়ে যেতে প্রতিক্রিয়াশীল শক্তি সব সময় কাজ করেছে। তারপরও এ দেশের কোটি কোটি দেশপ্রেমিক কৃষক, শ্রমজীবী মানুষের চেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে আর কোনো দরিদ্র মানুষ যাতে না থাকে সে জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

'৯৬ সালে ক্ষমতায় এসে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এ পর্যন্ত ১৪৫টি সামাজিক নিরাপত্তা কার্যক্রম চালু করেছি। ৫৫ লাখ ৫০ হাজার মানুষ ভাতা পাচ্ছে। হিজড়া, জেলে, হরিজন সম্প্রদায়ের মতো অনগ্রসরদের ভাতা দিচ্ছি।

সহযোগিতা করে যাচ্ছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। বর্গা চাষিদের জামানত ছাড়া স্বল্প সুদে ঋণ দিচ্ছি।

১০ টাকায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করেছি। কৃষকের ভর্তুকির টাকা সরাসরি সেই অ্যাকাউন্টে যাচ্ছে। স্বল্প মূল্যে কৃষি উপকরণ দিয়েছি।

৩ কোটি ৯০ লাখ মেট্রিকটন খাদ্য উৎপাদন করে যাচ্ছি। বাংলাদেশের একটি মানুষ যেন না খেয়ে না থাকে সেটিই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু ভাতা দিয়ে চলবে না। নিজের পায়ে দাঁড়াতে হবে। তাই একটি বাড়ি একটি খামার চালু করেছি।

১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। সেখানে দেশি-বিদেশি বিনিয়োগ হবে। মানুষের কর্মসংস্থান হবে।

মাইক্রো সেভিংস কর্মসূচি চালু করেছি। সবার হাতে মোবাইল ফোন তুলে দিতে পেরেছি। এলাকাভিত্তিক কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্র স্থাপন করেছি।

মোবাইল ফোনের মাধ্যমে মানুষ তথ্য পাচ্ছে। ৫২৭৫টি ডিজিটাল সেন্টার সারা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছি। গৃহহীনদের বিনা পয়সায় ঘর করে দিচ্ছি।

এরই মধ্যে ১ লাখ ৪০ হাজার পরিবারকে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আবাসনের ব্যবস্থা করেছি। প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে পড়ার ব্যবস্থা করেছি। ১৯৩ কোটি বই বিনামূল্যে বিতরণ করেছি।

মাল্টি মিডিয়া ক্লাসরুম করেছি। ১৬ হাজার ৪৩৮ কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছি। স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনা পয়সায় ৩০ প্রকারের ওষুধ বিতরণ করা হচ্ছে।

যার ফলে মাতৃমৃত্যু হার কমেছে। এক লাখ পরিবারের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণের পরিকল্পনা নিয়েছি।

উল্লেখ্য, আজ শনিবার সকালে দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

নারী কৃষকের স্বীকৃতি ও খাদ্য অধিকার আইনের দাবি

পরবর্তী সংবাদ

সম্মেলনে বি-চৌধুরী, বিএনপি অনুপস্থিত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM