বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /নেইমারের ওপর সোনা জেতানোর চাপ
খেলাধুলা

নেইমারের ওপর সোনা জেতানোর চাপ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩ আগস্ট ২০১৬, ৩:৪৩ পিএম·সর্বশেষ: ৩ আগস্ট ২০১৬, ৩:৪৩ পিএম
নেইমারের ওপর সোনা জেতানোর চাপ

বিডি নিউজ ৬৪: নেইমার ! অধরা সোনাটি এনে দাও এবার। গান বাধছেন ব্রাজিলের কেউ কেউ। তারা বিশ্বাসও করছেন, এবার ঘরের মাঠের অলিম্পিক থেকে প্রথমবারের মতো ফুটবলের সোনা জিতবে ব্রাজিল। নেইমারই হবেন সেই তালিসমান। নেইমারের ওপর তাই দেশকে সোনা এনে দেওয়ার চাপ।

ব্রাজিল সবার বেশি ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন। অথচ অলিম্পিক ফুটবলের সোনা জেতা হয়নি কখনো। এখন আবার তাদের ফুটবলে অনেক ক্ষত। গেলোবার ঘরের বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হারের দুঃসহ স্মৃতি আছে। এবারের কোপা আমেরিকার প্রথম রাউন্ড থেকে বিদায়ের কষ্ট সঙ্গী। সব ভুলতে আবার নেইমার ও অলিম্পিক ফুটবল নিয়ে ব্যস্ত দেশটি। একটি সোনাই ঘুঁচিয়ে দিতে পারে তাদের সাম্প্রতিক ব্যর্থতার বেদনা।

রোগেরিও মিকালে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলকে গত বছর বিশ্বকাপের ফাইনালে নিয়েছিলেন। অলিম্পিকে এই দলেরও কোচ। তিনিও সব ছক আটছেন নেইমারকে কেন্দ্র করে। "আমি নেইমারের ওপর নির্ভর করতে চাই।" কোচ বলেছেন, "বিশ্বের কোন কোচই বা নেইমারকে দলে পেতে চাইবে না? নেইমার আমার প্রত্যাশা ছাড়িয়ে গেছে। সে ভালো ছেলে। তরুণদের সাথেও সে খুব ভালো। সবাই তাকে ভালোবাসে।"

২০১২ লন্ডন অলিম্পিকে ব্রাজিল দলের সদস্য ছিলেন নেইমার। সেবার ফাইনালে মেক্সিকোর কাছে অপ্রত্যাশিত হারে ভেঙেছিল সোনার স্বপ্ন। নেইমার এখন ২৪ বছরের। ২৩ বছরের বেশি যে তিন খেলোয়াড় নেওয়ার নিয়ম তারই একজন। অলিম্পিকে খেলবেন বলেই বার্সেলোনার ফরোয়ার্ড কোপায় খেলেননি। নিজেও জানেন তার কাছে সবার চাওয়া কি।

ব্রাজিল খাতা কলমে এবারের অলিম্পিকের ফুটবল সোনা জেতার ফেভারিট। সবচেয়ে বড় হুমকি আর্জেন্টিনা। কিন্তু ১৮ সদস্যের দলটি ধারাবাহিকতা রাখতে পারলে যে কাউকে হারাতে পারবে।

দুই বিস্ময় বালক গ্যাব্রিয়েল বারবোসা ও গ্যাবরিয়েল জেসাস আছেন নেইমারের সাথে অ্যাটাকে। দুজনই যথাক্রমে সান্তোস ও পালমেইরাস থেকে সম্ভবত অলিম্পিকের পর বড় টাকায় পাড়ি জমাবেন ইউরোপের বড় কোনো ক্লাবে। প্যারিস সেন্ত জার্মেইয়ের ডিফেন্ডার মারকুইনহোস ও নেইমারের বার্সা টিমমেট রাফিনহা আছেন ব্রাজিল দলে।

দক্ষিণ আফ্রিকা, ইরাক ও ডেনমার্কের সাথে গ্রুপ পর্বে লড়বে ব্রাজিল।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

মধ্য আগস্টে আসবে ইংল্যান্ডের নিরাপত্তা দল

পরবর্তী সংবাদ

মোস্তাফিজকে নিয়ে নতুন সার্জনের অভিমত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM