বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /নেইমার জাদুতে সেমিফাইনালে ব্রাজিল
খেলাধুলা

নেইমার জাদুতে সেমিফাইনালে ব্রাজিল

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৪ আগস্ট ২০১৬, ১১:০৯ এএম·সর্বশেষ: ১৪ আগস্ট ২০১৬, ১১:০৯ এএম
নেইমার জাদুতে সেমিফাইনালে ব্রাজিল

বিডি নিউজ ৬৪: গোল করতে না পারলে একজন ফরোয়ার্ডের আর কি দাম! তার ওপর মিশনটা যখন দারুণ কঠিন! নেইমারের ওপর অলিম্পিক ফুটবলে ব্রাজিলকে প্রথম সোনা এনে দেওয়ার দায়। শেষ পর্যন্ত ঘরের মাঠের আসরে চতুর্থ ম্যাচে এসে নেইমার গোলের দেখা পেলেন। নেইমার জাদুতেই কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে উঠে গেছে ব্রাজিল।

আজ সাও পাওলোতে বার্সেলোনার সুপারস্টার ও ব্রাজিল অধিনায়ক নেইমার ফ্রি-কিকের জাদু দেখালেন। খেলার মাত্র ১২ মিনিটেই তার স্পট কিকে বল উড়ে গিয়ে জড়িয়েছে কলম্বিয়ার জালে। ৪১ হাজার সমর্থকের উল্লাসে অ্যারেনা করিন্থিয়াসে তখন কান পাতা দায়।

১-০ গোলের লিড নিয়ে আরো প্রবল উৎসাহে ঝাঁপিয়ে পড়েছে ব্রাজিলিয়ানরা। এরপর অবশ্য আন্দ্রেস রোয়াকে ফাউল করে শুধু হলুদ কার্ড দেখেই বেঁচে গেছেন নেইমার। বেশ একটা ঝামেলা হয়ে গেছে।

আবেগ সামলে বিরতির পর আরো বিপজ্জনক হয়ে ওঠে নেইমারের দল। খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে বক্সের বাইরে থেকে চমৎকার শটে গোল করেছেন লুয়ান। জয় নিশ্চিত হয়েছে ব্রাজিলের।

রিওর সেমিফাইনালে হন্ডুরাসের বিপক্ষে খেলবে ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছেছে হন্ডুরাস। পর্তুগালকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে জার্মানি। তারা খেলবে নাইজেরিয়ার বিপক্ষে। নাইজেরিয়া ২-০ গোলে ডেনমার্ককে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।

কলম্বিয়ার সাথে দারুণ এক শত্রুতা এখন ব্রাজিলের। গেল বিশ্বকাপে ৫৪ ফাউলের কোয়ার্টার ফাইনালে নেইমার ফাউলের শিকার হন। হাড় ভেঙে বাকি আসরের দর্শক হয়ে যান তিনি। তবু জেতে ব্রাজিল। কিন্তু গত কোপা আমেরিকার শুরুতে নেইমারদের হারিয়ে শোধ তুলেছিল কলম্বিয়া। ১-০ এর হারের ওই ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে মাথা দিয়ে আঘাত করে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নেইমার।

এবার ঘরের মাঠেও কলম্বিয়ার জুনিয়রদের টার্গেট হয়েছিলেন নেইমার। তবে তারও মাথা গরম হয়েছে। রোয়াকে ফাউল করে ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন। ওই ঘটনায় নেইমার হলুদ কার্ড দেখলেন। কিন্তু বিরতির আগেই কলম্বিয়ার ৪ খেলোয়াড় হলুদ কার্ড দেখেছেন। দুই দলই আসলে গা জোয়ারি খেলার চেষ্টা করেছে। ম্যাচে ফাউল হয়েছে ৩৯টি। কলম্বিয়া করেছে ২২টি। কম যায়নি ব্রাজিল। তারা করেছে ১৭টি। তবে শেষ হাসিটা নেইমারদের।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

পড়ে গিয়েও সোনা মো ফারাহর!

পরবর্তী সংবাদ

ইউনিসের ডাবল সেঞ্চুরিতে জয়ে চোখ পাকিস্তানের

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM