বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /নিজেকে কখনোই সেরা ভাবেন না মুশফিক
খেলাধুলা

নিজেকে কখনোই সেরা ভাবেন না মুশফিক

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৯ জুলাই ২০১৬, ১২:৩৯ পিএম·সর্বশেষ: ২৯ জুলাই ২০১৬, ১২:৩৯ পিএম
নিজেকে কখনোই সেরা ভাবেন না মুশফিক

বিডি নিউজ ৬৪: বাংলাদেশ ক্রিকেট দলে অন্যতম ভরসার প্রতীক মুশফিকুর রহিম। দলের বিপর্যয়ে হাল ধরে থাকেন তিনি। ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন তিনি। টি২০তেও কম যান না মুশফিক। বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল তো টি২০তেও দেশসেরা ব্যাটসম্যান মনে করেন তাকে। তবে মুশফিক বলছেন ভিন্ন কথা। নিজেকে কখনোই সেরা ভাবেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

মুশফিক বলেন, ‘যদি সত্যি কথা বলি তাহলে সে (তামিম) খুবই অনুপ্রেরণামূলক কথা বলেছে। আমি কখনোই নিজেকে সেরা ব্যাটসম্যান ভাবি না। তবে এতটুকু বলতে পারি আমার সেরা হওয়ার সামর্থ্য আছে।

এজন্যই হয়তো ওটা বলেছিল। তার সঙ্গে খেলতে পারাটাও আমার জন্য অনেক বড় ব্যাপার। সঙ্গে আরেকটি কথা যোগ করতে চাই, গত ২ বছর বাংলাদেশ খুবই ভালো ক্রিকেট খেলছে।

মাঠের ভেতরেই হোক কিংবা মাঠের বাইরেই হোক একজন আরেকজনকে সাহায্য করছে, এটাই তার বড় প্রমাণ হিসেবে উল্লেখ করা যায়।’

গত ৩-৪ বছর ধরে যেভাবে খেলে আসছেন, তাতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মুশফিক! তবে নিজের পারফরম্যান্স নিয়ে আত্মতৃষ্টিতে ভুগতে চান না। বলেন, ‘যেভাবে আমার ক্যারিয়ারটা শুরু করেছিলাম তার থেকে যদি গত ৩-৪ বছরের কথা বলেন তাহলে আমি বলবো আমার পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট।

যেভাবে দিন দিন পরিণত হচ্ছি সেটা নিয়ে আমি সন্তুষ্ট। পরিশ্রম করার ফলটা পাচ্ছি এখন। ইনশাল্লাহ আরো ভালো করার চেষ্টা করব।

একজন সিনিয়র খেলোয়াড় এবং টেস্ট অধিনায়ক হিসেবে সবাই আরো ভালো কিছু প্রত্যাশা করেন।’

মুশফিকুর রহিমের এই সাফল্যের পেছনে রয়েছে কঠিন পরিশ্রম। দলের মধ্যে সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড় হিসেবে পরিচিত তিনি। এ জন্য অনেকের কাছে একজন আদর্শবান ক্রিকেটারও। যেখানে দলের অন্যান্য খেলোয়াড়রা অনুশীলনের সময় শেষ হলেই নিজ নিজ কর্মে ফিরে যান সেখানে আরো কয়েক ঘণ্টা নেটে অনুশীলনে ব্যস্ত থাকেন মুশফিক। তিনি নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাবেন, ভক্তদের প্রত্যাশা এমনই।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

তবুও রিবেরিকে ভালোবাসেন গার্দিওলা

পরবর্তী সংবাদ

‘আর্জেন্টিনার কোচ বাছাইয়ে মেসির সাহায্য নেয়া উচিত’

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM