বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /নারী ক্ষমতায়নের মূলভিত্তি শিক্ষা : শিক্ষামন্ত্রী
জাতীয়

নারী ক্ষমতায়নের মূলভিত্তি শিক্ষা : শিক্ষামন্ত্রী

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২১ আগস্ট ২০১৬, ৭:৫১ পিএম·সর্বশেষ: ২১ আগস্ট ২০১৬, ৭:৫১ পিএম
নারী ক্ষমতায়নের মূলভিত্তি শিক্ষা : শিক্ষামন্ত্রী

বিডি নিউজ ৬৪: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নারী শিক্ষা হচ্ছে নারীর ক্ষমতায়নের মূলভিত্তি।

আজ রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ইডেন মহিলা কলেজ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ এই অনুষ্ঠানে আরও বলেন, সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতি জোরদার করতে নারী শিক্ষা প্রসারে যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।

তিনি বলেন, মাধ্যমিক পর্যায় পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যাগত সমতা অর্জন, বাল্য বিবাহ ব্যাপক হারে হ্রাস এবং সরকারি বেসরকারি চাকরিতে ব্যাপক হারে নারীর অংশগ্রহণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নারী শিক্ষা বান্ধব কর্মসূচি বাস্তবায়নের ফলে সম্ভব হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি তাদের হীন উদ্দেশ্য হাসিলের জন্য নারীদের গৃহবন্দি রেখে বাংলাদেশকে জঙ্গিবাদের উর্বর ভূমিতে পরিণত করতে চেয়েছিল। নারী শিক্ষা প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বব্যাপী প্রশংসিত উদ্যোগ সাম্প্রদায়িক শক্তির সে অপচেষ্টা ব্যর্থ করে দেয়।

আর তাই তারা এখন গুলশান হোটেলে এবং শোলাকিয়ায় ঈদের জামাতে গুপ্ত হামলার মতো ধ্বংসাত্বক ও দেশবিরোধী কার্যক্রমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্টে হত্যকা- চালায়।

তিনি বলেন, এই অপশক্তি শান্তির ধর্ম ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের জঙ্গিবাদে প্ররোচিত করছে। দেশবিরোধী এ অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মন্ত্রী সাধারণ জনগণের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানের শুরুতেই মন্ত্রী রক্তদান কর্মসূচিরও উদ্বোধন করেন।

ইডেন মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর গায়ত্রী চ্যাটার্জী’র সভাপতিত্বে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান এবং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. শামসুন্নাহারও বক্তৃতা করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি সমর্থনে প্রচারণা থেকে বিরত থাকুন : আইজিপি

পরবর্তী সংবাদ

মুজিবনগরে নদীতে ডুবে বিএ পরীক্ষার্থীর মৃত্যু

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM