বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /নারায়ণগঞ্জে ভোটের নিরাপত্তার জন্য বিজিবি নামানো হচ্ছে
জাতীয়

নারায়ণগঞ্জে ভোটের নিরাপত্তার জন্য বিজিবি নামানো হচ্ছে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৬, ১:০৭ পিএম·সর্বশেষ: ১৯ ডিসেম্বর ২০১৬, ১:০৭ পিএম
নারায়ণগঞ্জে ভোটের নিরাপত্তার জন্য বিজিবি নামানো হচ্ছে

বিডি নিউজ ৬৪: আজ নারায়ণগঞ্জে ভোটের নিরাপত্তায় আধাসামরিক বাহিনী বিজিবি মোতায়েন হচ্ছে। সব মিলিয়ে বাহিনীটির ২২ প্লাটুন সদস্য মাঠে সক্রিয় থাকবে আজ থেকে আগামী পাঁচ দিন। পুলিশ, র‌্যাবের পাশাপাশি এই বাহিনীটির সদস্যরাও মাঠে সক্রিয় থাকবে।

রিটানির্ং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানিয়েছেন, এই বাহিনীটির সদস্যরা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তিনি জানান, নির্বাচনী এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভোটের পরের দুই দিনও এলাকায় সক্রিয় থাকবে তারা। আগামী বৃহস্পতিবারের ভোটের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে ২২ থেকে ২৪ জন নিরাপত্তা সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।

বিএনপি এই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানালেও নির্বাচিন কমিশন সেই দাবি নাকচ করেছে। তারা জানায়, পুলিশ, এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ও অস্ত্রধারী আনসারের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে একটি করে মোবাইল টিম, নয়টি স্ট্রাইকিং ফো মোতায়েন থাকবে। এগুলো ভোটের নিরাপত্তায় যথেষ্ট হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

বিএনপি অবশ্য এখনও সেনা মোতায়েনের দাবিই জানিয়ে যাচ্ছে। বিজিবি মোতায়েনের দিন সকালেও দলের প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেছেন, এই বাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন হাস্যকর।

সামবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে সাখাওয়াত বলেন, ‘আমরা শুনেছি ২২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে তারা স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এটাকে আমি হাস্যকর বলে মনে করি। স্টাইকিং ফোর্স হলো কোথাও কোন ঘটনার পর তারা সেখানে উপস্থিত হবে। ঘটনা ঘটে যাওয়ার পর উপস্থিত হলে সেখানে তো কার্যকর হলো না।’

সাখাওয়াত বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। সেনাবাহিনী মোতায়েন হলে মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে।

আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী অবশ্য নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নেননি। তিনি বলেছেন, নির্বাচন কমিশন যা খুশি সিদ্ধান্ত নিতে পারে, তার আপত্তি নেই। তিনি কোনো ধরনের সুবিধা চান না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সিরাজগঞ্জে পুলিশের পিকআপ বাসের ধাক্কায় খাদে, ৪ আহত

পরবর্তী সংবাদ

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM