বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /নাম যেভাবে কারো জীবনের সাফল্য-ব্যর্থতাকে প্রভাবিত করে
জীবনযাপন

নাম যেভাবে কারো জীবনের সাফল্য-ব্যর্থতাকে প্রভাবিত করে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০১৬, ২:২৯ পিএম·সর্বশেষ: ৩ সেপ্টেম্বর ২০১৬, ২:২৯ পিএম
নাম যেভাবে কারো জীবনের সাফল্য-ব্যর্থতাকে প্রভাবিত করে

বিডি নিউজ ৬৪: নামে কী আসে যায়? সম্ভবত আপনার শিশুর ভবিষ্যত প্রভাবিত হয়।

একদল গবেষক সম্প্রতি গবেষণা করে দেখিয়েছেন, কারো নাম তার জীবনকালের সাফল্যকে কতটা প্রভাবিত করতে পারে। এবং চাকরি পাওয়া এবং ব্যায়ের অভ্যাসও কী করে নাম দ্বারা প্রভাবিত হয়।

ফলে সন্তানদের নাম নিয়ে বাবা-মায়েদের মধ্যে অুনশোচনার প্রবণতা বাড়ছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে দেখা গেছে, প্রতি পাঁচজনের একজন মা তাদের সন্তানদের ভুল নাম রাখার বিষয়ে অনুতাপ করছেন।

এমনকি অনেক বাবা-মা তাদের সন্তানের একটি সুন্দর নাম রাখার জন্য হাজার হাজার ডলার ব্যয়ে পেশাদার নাম রাখিয়েও ভাড়া করছেন।

এক গবেষণায় কারো নাম কী করে তার জীবনের সাফল্যকে প্রভাবিত করতে পারে তা উঠে এসেছে:

১. আপনার নামের উচ্চারণ যদি সহজ হয় তাহলে লোকে আপনাকে বেশি আনুকূল্য দেখাবে

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, যাদের নাম উচ্চারণ করা সহজ কর্মস্থলে তাদের জন্য উচ্চ মর্যাদাকর অবস্থান অর্জনও সহজ হয়। আর যেসব কম্পানির কর্মীদের নাম সহজ হয় সেসব কম্পানি স্টক মার্কেটেও ভালো করে।

২. আপনার নামটি যদি এমন হয় যা সচরাচর শোনা যায় তাহলে চাকরি পেতেও আপনার জন্য সহজ হবে

মারুকুয়েটে বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, সচরাচর নামগুলোই বেশি পছন্দনীয়। সচরাচর নামের লোকরা সহজেই চাকরি পান। আর যাদের নাম বিরল তারা সহজে চাকরি পান না।

৩. বিরল নামের লোকদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা বেশি

শিপেনসবার্গ বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সালের এক গবেষণায় দেখা গেছে, কারো নামের জনপ্রিয়তার সঙ্গে কিশোর অপরাধমূলক আচরণের শক্তিশালি সম্পর্ক রয়েছে। জাতিগত পরিচয় নির্বিশেষে অজনপ্রিয় নামের লোকদের অপরাধমূলক তৎপরতায় জড়ানোর সম্ভাবনা বেশি।

গবেষকদের ধারণা অজনপ্রিয় নামের তরুণরা তাদের সমবয়সীদের কাছ থেকে জনপ্রিয় নামের অধিকারীদের চেয়ে একটু ভিন্ন আচরণ পায় বলেই হয়তো তাদের মধ্যে অপরাধ প্রবণতা সৃষ্টি হয়। যে কারণে তাদের জন্য কোনো সম্পর্কে জড়ানোটাও কঠিন হয়। এছাড়া নিজেদের নাম অপছন্দনীয় হওয়ার কারণেও অনেক কিশোরের মনে ক্ষোভ সৃষ্টি হয়। যার ফলে সে অপরাধপ্রবণ হয়ে ওঠে।

৪. নামের শেষ অংশে যদি বর্ণমালার শুরুর দিককার বর্ণমালা থাকে তাহলে ভালো স্কুলে ভর্তির সুযোগ হয়।

৫. নামের শেষ অংশে যদি বর্ণমালার শেষদিককার বর্ণ থাকে তাহলে তারা খরুচে স্বভাবের হয়।

৫. নামের মাঝখানে ইনিশিয়াল বা সংক্ষেপিত বর্ণ ব্যবহারকারীদেরকে লোকে বেশি বুদ্ধিমান ভাবেন।

৬. নামের ইনিশিয়াল বা সংক্ষেপিত বর্ণের সঙ্গে মিল আছে এমন কম্পানিতে সহজেই চাকরি পাওয়া যায়।

৭. যাদের নামে আভিজাত্যের ছাপ আছে তারা উচ্চ মর্যাদা সম্পন্ন অবস্থানে কাজের সুযোগ পান।

৮. মেয়েলি নাম সম্পন্ন ছেলেরা স্কুল থেকে বহিস্কৃত হওয়ার ঝুঁকিতে থাকে।

৯. যে নারীদের নাম শুনে তিনি নারী না পুরুষ তা বুঝা যায় না অর্থাৎ তার লিঙ্গ পরিচয় নির্ধারণ করা সম্ভব হয় না তারা নির্দিষ্ট ক্ষেত্রে সাফল্য লাভে সক্ষমতা প্রদর্শণ করেন।

১০. যেসব পুরুষের নামের প্রথম অংশ ছোট হয় তারা নির্বাহী দায়িত্ব পান বেশি। এক নাম বিশেষজ্ঞও বলেছেন, ক্ষমতায় থাকা লোকেরা বন্ধুত্ব পরায়ণতা এবং সরলতা প্রদর্শনের জন্য ডাকনাম ব্যবহার করেন।

১১. শীর্ষ অবস্থানে থাকা নারীরা তাদের পুরো নাম ব্যবহার করেন।

১২. নামোচ্চারণে একই ধরনের আওয়াজ হয় এমন নামের অধিকারী লোকদের মধ্যে বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

১৩. সহকর্মীদের নামের ইনিশিয়াল বা সংক্ষেপিত বর্ণের সঙ্গে কারো নামের সংক্ষেপিত বর্ণ মিলে গেলে তারা একসঙ্গে ভালো কাজ করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

কেন গাজরের রস খাওয়া জরুরী?

পরবর্তী সংবাদ

বিপদ এড়াতে ১৫ সাপ্লিমেন্ট এড়িয়ে চলুন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM