বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /নাগরদোলা থেকে পড়ে মৃত্যু তরুণীর, আহত ১ (ভিডিওসহ)
আন্তর্জাতিক

নাগরদোলা থেকে পড়ে মৃত্যু তরুণীর, আহত ১ (ভিডিওসহ)

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৬, ৯:২৮ এএম·সর্বশেষ: ১৪ নভেম্বর ২০১৬, ৯:২৮ এএম
নাগরদোলা থেকে পড়ে মৃত্যু তরুণীর, আহত ১ (ভিডিওসহ)

ছুটির দিনের মনোরঞ্জন পাল্টে গেল মৃত্যুফাঁদে। হাওড়ার একটি পার্কের অ্যামিউজমেন্ট রাইডের কেস ভেঙে প্রাণ হারালেন একজন, আহত অন্যজন।

হাওড়ার বেলিলিয়াস পার্কে রবিবার নাগরদোলা থেকে পড়ে মৃত্যু হল এক তরুণীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন।

ব্যাটরা থানার অন্তর্গত বেলিলিয়াস পার্কে অনেকদিন ধরেই নাগরদোলা, টয়ট্রেনের মতো রাইড রয়েছে। পুলিশ সূত্রের খবর, হাওড়ার মালিপাঁচঘড়ার বাসিন্দা দুই বোন নেহা সিংহ (২২) এবং স্নেহা সিংহ (২৬) এদিন বেলিলিয়াস পার্কে যান। ৩০ টাকার টিকিট কেটে নাগরদোলায় চড়েন তাঁরা।

চলন্ত নাগরদোলার বসার জায়গা (কেস) ভেঙে দুই বোনই নীচের কংক্রিটের রাস্তায় ছিটকে পড়েন। আহত অবস্থায় দুই তরুণীকে হাওড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা নেহাকে মৃত ঘোষণা করেন।

আহত স্নেহাকে পরে কলকাতার কম্যান্ডো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবার সূত্রের খবর, তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘অনেক উপর থেকে ওঁরা দু’জন ছিটকে নীচে পড়েন।

কংক্রিটের রাস্তায় পড়ায় তাঁদের মাথা ফেটে রক্তপাত হয়।’

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

পুলিশ সূত্রে জানা গেছে, নাগরদোলাটি যখন গতি বাড়াচ্ছিল তখনই কেস ধরে রাখার ক্ল্যাম্পটি খুলে যায়। এর ফলে খুলে যায় কেসের সামনের হাতল। তখনই নেহা এবং স্নেহা ছিটকে পড়েন।

হাওড়া পৌরসভা সূত্রের খবর, বেলিলিয়াস পার্কে অনেকগুলি রাইড রয়েছে। সেগুলি দেখাশোনার দায়িত্ব দেয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। কিন্তু স্থানীয় বাসিন্দা এবং পার্কে আসা সাধারণ মানুষের অভিযোগ, কোনো রাইডই ঠিক মতো কাজ করে না।

অনেকগুলির অবস্থাই বিপজ্জনক। হাওড়ার বাসিন্দা মহুয়া সরকার বলেন, ‘ছেলেকে পার্কে নিয়ে আসি। কিন্তু অনেক রাইড কাজ করে না।

ছেলেকে টয়ট্রেনে চড়াতেও ভয় লাগে।’

পুলিশ সূত্রের খবর, রবিবার রাত পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কোনো প্রতিনিধির সন্ধান পাওয়া যায়নি। ফলে কাউকে গ্রেপ্তারও করা যায়নি। হাওড়া সিটি পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘রাইডগুলি ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া পার্কের রাইডগুলির ফিট সার্টিফিকেট রয়েছে কি না, দেখা হচ্ছে তা-ও। যদি ওই সংস্থার পক্ষ থেকে কোনো গাফিলতি হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেয়া হবে।’

দেখুন ঘটনাস্থলের ভিডিও নীচের লিংকগুলিতে ক্লিক করে—

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ট্রাম্প ৩০ লক্ষ অভিবাসী তাড়াবেন যুক্তরাষ্ট্র থেকে

পরবর্তী সংবাদ

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM