বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /নওগাঁতে হঠাৎ বৃষ্টি হওয়ায় আলুতে ছত্রাকের আক্রমণ দিশেহারা কৃষক
জাতীয়

নওগাঁতে হঠাৎ বৃষ্টি হওয়ায় আলুতে ছত্রাকের আক্রমণ দিশেহারা কৃষক

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১২ জানুয়ারি ২০১৭, ৬:২৫ পিএম·সর্বশেষ: ১২ জানুয়ারি ২০১৭, ৬:২৫ পিএম
নওগাঁতে হঠাৎ বৃষ্টি হওয়ায় আলুতে ছত্রাকের আক্রমণ দিশেহারা কৃষক

বিডি নিউজ ৬৪: এ বছর আলুচাষে আবহাওয়া অনুকূলে থাকলেও আলুগাছে ছত্রাকের আক্রমণে ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে নওগাঁয় আলুর আবাদ নিয়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। তারা লোকসানের আশঙ্কা করছেন। কোনো কীটনাশক দিয়েও এ রোগ নিরাময় করা সম্ভব হচ্ছে না। কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে এ বিষয়ে পরামর্শ না দেয়ার অভিযোগ করেছেন কৃষকরা।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ২৪ হাজার ১০০ হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৯৭৫ হেক্টর, মান্দায় চার হাজার ৪০০ হেক্টর, বদলগাছীতে তিন হাজার ৮০০ হেক্টর, ধামইরহাটে তিন হাজার ৪৫০ হেক্টর ও রাণীনগরে ৫৭০ হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে।

এছাড়া অন্যান্য উপজেলায় কমবেশি আলুর আবাদ হয়ে থাকে। দেশি জাতের আলু ছাড়াও হাইব্রিড জাতের কার্ডিনাল, ডায়মন্ড এবং গ্র্যানোলা জাতের আলুর আবাদ করা হয়েছে। গত বছর ২৩ হাজার ৬০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল।

গত ৮-১০ দিন আগে সামান্য বৃষ্টিতে এবং কুয়াশা ও ঠান্ডায় আলুর গাছে ছত্রাকের আক্রমণ হয়েছে। ছত্রাকের আক্রমণে গাছে প্রথমে সামান্য জায়গায় বাদামি রং ধারণ করে। এরপর বৃদ্ধি পেতে থাকে। এক সময় গাছের কান্ডগুলো সম্পূর্ণ কালো রং ধারণ করে এবং গাছ ভেঙে যায়। এটি লেড ব্লাইড রোগ বা নাভিধস। স্থানীয় ভাষায় এটি পঁচাকানি রোগ নামে পরিচিত।

কৃষি অফিস থেকে কোনো ধরনের পরামর্শ না পাওয়ায় কৃষকরা কীটনাশকের দোকান থেকে নিজেদের পছন্দ মতো এবং দোকানিদের পরামর্শে বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করছেন। তবে তা ছত্রাক দমনে কোনো ধরনের উপকারে না আসলেও লাভবান হচ্ছে কীটনাশক কোম্পানি।

গত ১০ জানুয়ারি ভোরে হঠাৎ বৃষ্টি হওয়ায় আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। আলুতে ছত্রাকের আক্রমণে এ বছর লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার সম্ভাবনা রয়েছে।

সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নে শ্যামপুর গ্রামের কৃষক জামাল বলেন, এবার এক বিঘা জমিতে দেশি জাতের আলু আবাদ করেছেন। বিঘা প্রতি ৯/১১ হাজার টাকা খরচ হয়েছে। আর বিঘা প্রতি ৪০/৫৫ মণের মতো আলু হয়। তবে যে হারে ছত্রাকের আক্রমণ শুরু হয়েছে তাতে কীটনাশক প্রয়োগে ভাল না হলে আগামী এক সপ্তাহের মধ্যে সব গাছ মারা যাবে।

কৃষক মিলন হোসেন জানান, দেড় বিঘা জমি বর্গা নিয়ে তিনি আলুর আবাদ করেছেন। আলুর গাছ ভাল হলেও প্রচন্ড ঠান্ডা ও কুয়াশায় ছত্রাকের আক্রমণে মারা যাচ্ছে। কৃষি অফিসের লোকজনের কোনো পরামর্শ না পেয়ে নিজেদের ইচ্ছেমত দোকান থেকে এ পর্যন্ত দুই বার খেতে কীটনাশক দিয়েছেন। গাছে গুঁড়িগুঁড়ি আলু আসলেও দুইমাস পর তোলা শুরু হবে। আর গাছ এখনই মারা যাচ্ছে।

এছাড়াও উপজেলার কৃষক নুরুল, মোয়াজ্জেম, বকুল, জায়েদ, আনিছুর রহমানসহ অন্যান্য কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর আলুর খেতে ব্যাপক আকারে ছত্রাকের আক্রমণ হয়েছে। কীটনাশক দিয়েও সমাধান হচ্ছে না। আলুর আবাদে যে টাকা খরচ হয়েছে এখন সেটা ওঠানোও দুষ্কর হয়ে পড়েছে। এবার আলুর আবাদে লোকসানের আশঙ্কা করছেন তারা।

কৃর্ত্তিপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, পচন রোগ নিরাময়ে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। কৃষকদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রত্যেক কৃষকের কাছে গিয়ে পরার্মশ দেয়া সম্ভব নয়।

সদর উপজেলার কৃষি কর্মকর্তা মজিবার রহমান বলেন, আলুর অবস্থা ভালো আছে। প্রায় ৩০ শতাংশ আলু হারভেস্ট হয়ে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সত্যব্রত সাহা বলেন, এবার আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তবে আলুতে একটু রোগের আক্রমণ হয়েছে। কৃষকদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

এমপি লিটন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

পরবর্তী সংবাদ

সুনামগঞ্জের তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত অর্ধশত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM